0০017116115 ' সুরা নিসা ৩২৯ সঙ্গী ও বন্ধু হইবে। তাহাদের মধ্য হইতে একটি যুবক এজন্যে নিজেকে পেশ করিল । হযরত ঈসা (আ) তাহাকে ইহার অনুপযুক্ত মনে করিয়া স্বীয় আহবানের পুনরুক্তি করিলেন। এইরূপে তিনি তিনবার শিষ্যদের প্রতি একই আহবান জানাইলেন। প্রতিবার একই যুবক তাহার আহবানে সাড়া দিল। অন্য কাহাকেও উহাতে সাড়া দিতে দেখা গেল না। তখন তিনি তাহাকে বলিলেন, “তুমিই সেই সৌভাগ্যবান ব্যক্তি ।' অতঃপর আল্লাহ তাআলা সেই যুবককে হযরত ঈসা (আ)-এর আকৃতি বিশিষ্ট করিয়া দিলেন। সে যেন স্বয়ং হযরত ঈসা (আ) হইয়া গেল। ইত্যবসরে ঘরের ছাদে একটা ছিদ্র দেখা দিল । হযরত ঈসা (আ) তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িলেন এবং তদবস্থায় আকাশে উত্তোলিত হইলেন । যেমন আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ |)$৫ 2311 ০০ ১৫৮5৩ | এ৯৪/০৩ 156: ০2৯৪ ১5111 1]3 3 54014৮০০05 ব। 75511905050 3১১ 4১ ০০৫ 0০5, শি 8৭ 42১51350৮5৫ হযরত ঈসা (আ) আকাশে উত্তোলিত হইবার পর তাহার সহচরবৃন্দ ঘর হইতে বাহির হইলেন। অবরোধকারী ইয়াহুদীগণ উপরোক্ত যুবককে দেখিয়া মনে করিল, এইই ঈসা ইব্ন মরিয়ম । তাহারা' রাত্রিতে তাহাকে ধরিয়া লইয়া গিয়া শূলীবিদ্ধ করিল এবং তাহার মন্তকে কন্টক মুকুট পরাইল। ইয়াহ্দীগণ সগর্বে লোকদিগকে বলিল, তাহারা পরিশ্রম করিয়া.ঈসা ইব্ন মরিয়মকে শূলীবিদ্ধ করিয়াছে। প্রকৃত ঘটনা সম্বন্ধে অজ্ঞতার কারণে একদল খরিস্টান তাহাদের দাবিকে সত্য বলিয়া মানিয়া লইল। অবশ্য যাহারা হযরত ঈসা (আ)-এর উ্ধ্বগমন প্রত্যক্ষ দাবিতে বিশ্বাস স্থাপনকারী অজ্ঞ খরিস্টানগণ ইহাও রচনা করিয়া লইল যে, ঈসা ইব্ন মরিয়মের শৃলীবিদ্ধ অবস্থায় তাহার মাতা বিবি মরিয়ম শুলীর নীচে বসিয়া কাঁদিয়াছিলেন। এমন কি কেহ কেহ এই কথাও বানাইয়াছে যে, শৃলীবিদ্ধ অবস্থায় হযরত ঈসা (আ) তাহার মাতার সহিত কথাও বলিয়াছেন। আন্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞাতা। উপরোক্ত ঘটনা ছিল আল্লাহর তরফ হইতে মানুষের প্রতি আগত পরীক্ষা | উহাতে আল্লাহর সুক্ষ হিকমত ও রহস্য নিহিত ছিল। আন্নাহ তা“আলা স্পষ্ট নিদর্শনাবলী দ্বারা সমর্থিত তাহার রাসূলের প্রতি অবতীর্ণ পবিত্র কালামে প্রকৃত অবস্থা স্পষ্ট করিয়া বর্ণনা করিয়াছেন। তিনি শ্রেষ্ঠতম সত্যবাদী, বিশ্বজগতের সকল রহস্য সম্বন্ধে অবগত এবং ভূত-বর্তমান-ভবিষ্যত সবই তাহার অসীম জ্ঞানের অন্তর্ভূক্ত । এমনকি যে ঘটনা অতীতে ঘটে নাই, তাহা ঘটিলে কিরূপে ঘটিত, উহাও সীমাহীন জ্ঞানের অন্তর্ভূক্ত রহিয়াছে । আল্লাহ তা'আলা হযরত ঈসা (আ) সম্বন্ধে ইয়াহুদীদের আরোপিত মিথ্যার জাল ছিন্ন করিয়া বলিতেছেন ঃ 1 5955505১৮5৪ ০5 অর্থাৎ “তাহারা তাহাকে হত্যাও করে নাই আর শুলীবিদ্ধও করে নাই; বরং তাহারা সমআকৃতিবিশিষ্ট একটা লোককে দেখিয়া তাহাকেই ঈসা মনে করিয়াছিল ।' কাছীর_-৩/৪২
— পৃষ্ঠা ৩২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।