Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা নিসা ৩২) . উপরোক্ত আয়াতদ্বয়ের তাৎপর্য এই যে, যাহারা যে কোন রাসূলের প্রতি কুফর করিবার দ্বারা আল্লাহ ও তাহার সকল রাসূলের প্রতি কুফর করে ও ঈমান আনিবার ব্যাপারে আল্লাহ ও তাহার রাসূলগণের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, অর্থাৎ কাহারও প্রতি ঈমান আনে ও কাহারও প্রতি আনে না, বরং ঈমান ও কুফরের মধ্যবর্তী একটি পথ অনুসরণ করে, উহা আল্লাহ্‌র নিকট গৃহীত হইতে পারে না। এখানে লক্ষণীয় যে, কোন নবীর প্রতি কুফরকে আল্লাহ তা'আলা তাহার ও তাহার সকল রাসূলের প্রতি কুফর বলিয়া আখ্যায়িত করিয়াছেন । আরও লক্ষণীয় এই যে, ঈমান ও কুফরের উপরোক্ত মধ্যবর্তী পন্থার অনুসারীকে আন্নাহ তা'আলা “নিশ্চিত কাফির" বলিয়া আখ্যায়িত করিয়াছেন। প্রকৃত কথা এই যে, ঈমান ও কুফরের মধ্যবতীঁ এইরূপ কোন পথ আল্লাহর নিকট কোনক্রমে গ্রহণযোগ্য নহে । উহা পূর্ণ কুফর বৈ কিছুই নহে। পাটি লতি পাক অর্থাৎ এই সকল কাফিরের জন্যে আল্লাহ তা'আলা লাঞ্কনাকর মহা" শাস্তি নির্ধারিত করিয়া রাখিয়াছেন। কারণ তাহারা তো নবীকে অবিশ্বাস করিয়াছে ও তাহাকে অবমাননা করিয়াছে। কোন ক্ষেত্রে দেখা গিয়াছে, পার্থিব ধন-সম্পদ ইত্যাদির মোহে আচ্ছত্্'হইয়াই তাহারা নবীর দাবি সম্বন্ধে যথাযোগ্য চিন্তা-ভাবনা করিবার অবকাশ পায় নাই । আবার কোন ক্ষেত্রে দেখা গিয়াছে, তাহারা জানিয়া বুঝিয়াই ঈর্ষা ও বিদ্বেষের কারণে সত্যকে প্রত্যাখ্যান করিয়াছে। যেমন, অনেক ইয়াহুদী আলিম নবী করীম (সা)-কে প্রত্যাখ্যান করিয়াছে, তাহার বিরুদ্ধে শক্রতা করিয়াছে, ষড়যন্ত্র করিয়াছে এবং যুদ্ধ করিয়াছে । অথচ তাহারা জানিত, মুহাম্মদ (সা) সত্যবাদী, তাহার দাবি সত্য এবং তিনি সত্য নবী । কিন্তু নবুওয়াতের ন্যায় বিশাল নিয়ামত আল্লাহ তীহাকে কেন প্রদান করিলেন-এই ঈর্ধাই তাহাদিগকে ঈমান আনিতে দেয় নাই । আল্লাহ তাহাদের জন্য যেরূপ আখিরাতের শাস্তি নির্ধারিত করিয়াছেন, তদ্রুপ দুনিয়ার শাস্তিও নির্ধারিত করিয়া রাখিয়াছেন। তাহাদের সম্বন্ধে অন্যত্র তিনি বলিয়াছেন £ -4111 202 ২৮৪০ 325 2৫০৮০] 21511 ৮82০ ০০3০০৬ও অর্থাৎ ইয়াহুদীগণের প্রতি দুনিয়া ও আখিরাত উভয় জগতে অপমান ও লাঞ্কনা নামিয়া আসিয়াছে । আর তাহারা উভয় জগতে আল্লাহর ক্রোধ ও গযবের অধীন থাকিবে । ১৫২ নং আয়াতে আল্লাহ তা“আলা সাইয়েদুল মুরসালীন হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর উম্মতকে মহা পুরস্কার তথা জান্নাতের সুসংবাদ দিতেছেন। কারণ, এই উম্মৃত সকল আসমানী কিতাব ও সকল নবীর প্রতি ঈমান রাখে । যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 54554010505 08 ০১৮৮০০০৫০১০ 4১। 0০5 0৮4০৭ 4০১০৭ ১৫3০৪৭44০55, অর্থাৎ “রাসূল ও মু'মিনগণ তাহার প্রভু যাহা নাধিল করিয়াছেন তাহার উপর ঈমান আনিয়াছে। তাহারা সকলেই আল্লাহ, তাহার ফেরেশতা, কিতাবসমূহ ও ব্লাসূলগণের উপর ঈমান আনিয়াছে। তাহারা বলে, আমরা নবীগণের মধ্যে পার্থক্য সৃষ্টি করি না।' কাছীর-_৩/৪১

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।