Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩২০ তাফসীরে ইব্‌ন কাছীর ১৫০. “যাহারা আল্লাহ ও তাহার রাসূলগণকে প্রত্যাখ্যান করে এবং আল্লাহ ও তাহার রাসূলের মাঝে তারতম্য করিতে চাহে এবং বলে, “আমরা কতককে বিশ্বাস করি ও কতককে অবিশ্বাস করি' অতঃপর ইহাদের মধ্যবর্তী এক পথ অবলম্বন করিতে চাহে ।” ১৫১. “প্রকৃতপক্ষে ইহরাই সত্য প্রত্যাখ্যানকারী এবং সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য . লাঞ্নাদায়ক শাস্তি প্রস্তুত রাখিয়াছি।” ১৫২. “যাহারা আল্লাহ ও তাহার রাসূলগণে বিশ্বাস করে এবং তাহাদের একের সহিত অপরের পার্থক্য করে না, উহাদিগকেই তিনি পুরস্কার দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু % তাফসীর ৪ ১৫০ ও ১৫১ নং আয়াতদ্বয়ে আল্লাহ তা“আলা ইয়াহুদী, নাসারা প্রভৃতি জাতিকে তাহাদের জন্যে দোযখের ভয়াবহ আযাব নির্ধারিত করিয়া রাখিবার সংবাদ শুনাইতেছেন। তাহাদের জন্যে উক্ত আযাব নির্ধারিত হইবার কারণ এই যে, তাহারা আল্লাহ ও তীহার রাসূলগণের প্রতি ঈমান আনিবার বেলায় পার্থক্য সৃষ্টি করিয়াছে তাহারা আন্মাহর কোন রাসূলের প্রতি ঈমান আনিয়াছে, আবার কোন রাসূলকে অবিশ্বাস করিয়াছে। তাহাদের এই কুফরীর কারণ সত্য বিদ্বেষ ও কুপ্রবৃত্তির অনুসরণ এবং চিরাচরিত প্রথা ও পূর্ব পুরুষদের অনুকরণ ছাড়া আর কিছুই নহে। তাহাদের নিকট স্বীয় আচরণের পক্ষে কোন প্রমাণ নাই, থাকিতে পারে না। ইয়াহুদীগণের প্রতি আল্লাহর অভিসম্পাত । তাহা ছাড়া তাহারা অন্যান্য নবীর প্রতি ঈমান আনিলেও হযরত ঈসা (আ) ও সাইয়েদুল মুরসালীন হযরত মুহাম্মদ মুস্তাফা (সো)-এর প্রতি ঈমান আনে নাই । খ্রিস্টানগণ অন্যান্য নবীর প্রতি ঈমান আনিলেও নবীকৃল-শিরোমণি খাতামুন নাবিয়্টান হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা (সা)-এর প্রতি ঈমান আনে নাই । “সামেরা" সম্প্রদায় হযরত মূসা (আ)-এর প্রতিনিধি হযরত ইউশা (আ)-এর পরবর্তী কোন নবীতেই বিশ্বাসী নহে। অগ্নি উপাসক জাতি সম্বন্ধে কথিত আছে, তাহারা 'যারদশ্ত' নামক তাহাদের প্রতি প্রেরিত জনৈক নবীর প্রতি প্রথমে ঈমান আনিয়া পরে তাহার আনীত শারী “আতকে প্রত্যাখ্যান করিয়াছে। আন্মাহ তাহাকে তাহাদের মধ্য হইতে উঠাইয়া নিয়াছেন। আন্নাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । ঈমান সম্পকীয় একটি মূল কথা এই যে, কোনো ব্যক্তি যদি মাত্র একজন নবীকে অবিশ্বাস এবং তাহার প্রতি কুফর করে, তবে তাহার এই অবিশ্বাস ও কুফর সকল নবীর প্রতি অবিশ্বাস ও কুফরের শামিল হইবে। কারণ আল্লাহ কর্তৃক প্রেরিত প্রত্যেক নবীর প্রতি ঈমান আনা ফরয ও অপরিহার্য কর্তব্য। এমতাবস্থায় ঈর্ষা, বিদ্বেষ অথবা অন্য কোনো কুপ্রবৃত্তির কারণে কেহ কোনো নবীর প্রতি কুফর করিলে স্বভাবতই একথা প্রমাণিত হইয়া যাইবে যে, অন্যান্য নবীর প্রতি সে যে ঈমান আনিয়াছে, তাহা সত্যের প্রতি তাহার ভালবাসার কারণে নহে, বরং পার্থিব কোন তুচ্ছ স্বার্থের কারণে । যেমন $ গোত্র-প্রীতি কিংবা মাতাপিতার নিকট হইতে প্রাপ্ত ধমীয়ি উত্তরাধিকার অথবা সমাজের অনুকরণ ইত্যাদি । চা রীতা রি ০০552 পঠ০০৮৪০%৩ ঠা ০ ৪০ রর টা %6পপ5:2726 47--4১3 4441 ০2218 ০৯201 9৩৯৪১৩47453 410 9৬১ ১ ০৪৪]। ও। £.9 পাশ ১৮০৩ ০ পি 95০ %2 ০০ ঠ5০৮2 ০.০ & 25৮০25355০০ চর ্ঃ ক ঞ ক ৫ নর ৬ ঃ ৈ € * এ রে ১০০ 4০১ ০৪০1১১০৯ ১ ০1 ০১১৪১৪৩ ১০৯খন ৮৮৯১৬১৯১০৬১ 94182 £€ 5 ঠ এ নি ৩ ন্ট পাটিকাওি তত 5৭ ও ০ ঠ% ০ ১০ 4

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।