0০011191115 সূরা নিসা ৩১৭ ৫5০০ 86,9 8550450 05058802 85109 ৃ ০৬৬ ৬ ও 01৫৯66688৫৫ 25051255125 765৩3৩১1১5৭) ১৪৮. “মন্দ ভাষার অবতারণা আল্লাহ ভালবাসেন না। তবে যাহার উপর যুলম করা হইয়াছে, তাহার কথা স্বতন্ত্র; এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ ।” ১৪৯. “তোমরা সতকর্ম প্রকাশ্যে করিলে অথবা গোপনে করিলে অথবা কটু কথা ক্ষমা করিলে আল্লাহও দোষ মোচনকারী, শক্তিমান 1” তাফসীর £ আলোচ্য প্রথম আয়াতের ব্যাখ্যায় ইব্ন আবু তালহা (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ আল্লাহ্ তাঁআলা এই আয়াতে বলিতেছেন £ কেহ কাহারও প্রতি বদদু'আ করিলে তাহা আল্লাহ পসন্দ করেন না। তবে কেহ অত্যাচারিত হইলে তাহার জন্যে অত্যাচারী ব্যক্তির প্রতি বদদু'আ করিবার অনুমতি রহিয়াছে। তবে ধৈর্যধারণ করা তাহার জন্যে শ্রেয়তর। আবু দাউদ (র)....হযরত আয়েশা (রো) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা হযরত আয়েশা (রা)-এর একটি দ্রব্য চুরি হইয়া গেল। তিনি চোরের জন্যে বদদু“আ করিতে লাগিলেন । ইহাতে নবী করীম (সা) বলিলেন, “তাহার (গুনাহের) বোঝাকে হালকা করিয়া দিও না।' হযরত হাসান বসরী (র) হইতে আরো বর্ণিত রহিয়াছে যে, তিনি বলিয়াছেন £ অত্যাচারিত ব্যক্তি অত্যাচারীর প্রতি বদদু'আ করিবে না; বরং এই বলিবে £ আয় আল্লাহ! তুমি তাহার বিরুদ্ধে আমাকে সাহায্য করো এবং তাহার নিকট হইতে আমার হক আদায় করিবার ব্যবস্থা করিয়া দাও। হযরত হাসান বসরী (র) হইতে আরো বর্ণিত রহিয়াছে যে, তিনি বলিয়াছেন £ আল্লাহ তাঁ“আলা অত্যাচারিত ব্যক্তিকে অত্যচারীর জন্যে বদদু'আ করিতে অনুমতি দিয়াছেন বটে, তবে তাহাকে অত্যাচার করিবার অনুমতি অত্যাচারিত ব্যক্তিকে দেন নাই । আলোচ্য আয়াতের ব্যাখ্যায় আবদুল করীম ইব্ন মালিক আল-জাযরী বলিয়াছেন ঃ কেহ কাহাকেও গালি দিলে সে তাহাকে গালি দিয়া প্রতিশোধ লইতে পারে; কিন্তু কেহ কাহারও বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করিলে সে তাহার বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করিয়া প্রতিশোধ লইতে পারিবে না। কারণ আল্লাহ্ তাআলা অন্যত্র বলিয়াছেন £ অর্থাৎ “অত্যাচারিত হইবার পর যাহারা প্রতিশোধ নেয়, তাহাদের পক্ষে কোনো পথ (প্রতিপক্ষকে শাস্তি প্রদানের যুক্তি) নাই ।' আবু দাউদ (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ঃ পরম্পর গালিদাতা দুই ব্যক্তির গালির বক্তব্য বিষয় প্রথম গালিদাতা ব্যক্তির প্রতি প্রযোজ্য হইবে যতক্ষণ না অত্যাচারিত ব্যক্তি অত্যাচার করে।
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।