Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩১৪ | তাফসীরে ইব্‌ন কাছীর হযরত আবদুল্লাহ ইবৃন মাসউদ (রা) বলিয়াছেন ঃ মুনাফিকদিগকে অগ্নিপূর্ণ লোহার সিন্দুকে আবদ্ধ রাখা হইবে । উহার দরজা এমনভাবে বন্ধ হইবে যাহাতে উহা খুলিবার স্থান খুঁজিয়া বাহির করা সম্ভবপর না হয়। ইব্ন আবু হাতিম (র)......কাসিম ইবৃন আবদুর রহমান হইতে বর্ণনা করিয়াছেন £ একদা হযরত আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা)-এর নিকট কিয়ামতের দিনে মুনাফিকদের অবস্থা সম্বন্ধে প্রশ্ন করা হইলে তিনি বলিলেন $ তাহাদিগকে অন্নিপূর্ণ সিন্দুকসমূহে আবদ্ধ করিয়া দোযখের নিশ্নতম স্তরে নিক্ষেপ করা হইবে। অর্থাৎ তাহাদিগকে দোযখের ভীষণতর শাস্তি হইতে মুক্তি দিবার মত কোন সাহায্যকারী পাওয়া যাইবে না। পূর্ববর্তী আয়াতে আল্লাহ তা'আলা মুনাফিকদের জন্যে নির্ধারিত ভীষণতম শাস্তির কথা বর্ণনা করিয়াছেন। আলোচ্য পরবর্তী আয়াতে তিনি বলিতেছেন ঃ কিন্তু যে সকল মুনাফিক মৃত্যুর পূর্বে কুফর ও নিফাক পরিত্যাগ করিয়া নেক আমল করিবে, আল্লাহ্‌র ভালবাসাকে হদয়ে ধারণ করিবে ও কর্মে প্রতিফলিত করিবে এবং লোক দেখানোর মানসিকতা ত্যাগ করিয়া নিজের দেহমন একমাত্র আল্লাহ ও তাহার সন্তুষ্টিতে নিবেদন করিবে, তাহারা কিয়ামতে মুমিনদের দলভুক্ত হইবে । আল্লাহ্‌র প্রতি নিষ্ঠা, একাগ্রতা এবং একমাত্র তাহার সন্তুষ্টি বিধানের মানসিকতা মানুষের সামান্যতম নেক আমলকেও মূল্যবান ও মর্যাদাবান করিয়া দেয়। মুনাফিকগণ নিফাক ত্যাগ করত আল্লাহর প্রতি ইখলাস ও নিষ্ঠার সহিত নেককাজ করিয়া গেলেই শুধু তাহারা মুমিনদের দলভুক্ত হইবার সৌভাগ্য লাভ করিতে পারে; অন্যথায় নহে। ইবন আবু হাতিম (র).....হযরত মু"আয ইবৃন জাবাল (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ তোমার দীনকে একমাত্র আল্লাহ্‌র সন্তোষ লাভের উদ্দেশ্যের সহিত সম্পৃক্ত ও সংযুক্ত কর। এইরূপ করিলে স্বল্প নেককাজই তোমার জন্যে যথেষ্ট হইবে ।' 155211১০০০1 08 ০১১ 3 অর্থাৎ অচিরেই আল্লাহ মু'মিনদিগকে মহা পুরস্কারে পুরস্কৃত করিবেন । তাই নিফাকের মধ্যে নহে; বরং নিফাক পরিত্যাগ পূর্বক একমাত্র আল্লাহ্‌র সন্তোষ লাভের উদ্দেশ্যে নেককাজ করিয়া যাইবার মধ্যেই মুনাফিকদের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিহিত রহিয়াছে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলিতেছেন ঃ আল্লাহ সম্পূর্ণ অভাবমুক্ত । তোমাদিগকে আযাব দিবার কোন প্রয়োজন তাহার নাই । শুধু তোমাদের পাপের কারণে তিনি তোমাদিগকে আযাব দেন। তোমরা আন্মাহর প্রতি কৃতজ্ঞ হইলে, নেক আমল করিলে এবং আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনিলে কেন তোমাদিগকে তিনি আযাব দিতে যাইবেন ? তোমাদিগকে আযাব দেওয়ায় তাহার তো কোন লাভ নাই। তোমরা কৃতজ্ঞ হইলে, নেক আমল করিলে এবং ঈমান আনিলে তিনি তোমাদিগকে আযাব দিবেন না। পরক্তু তিনি তজ্জন্য তোমাদিগকে পুরস্কার প্রদান করিবেন। কারণ তিনি নেককাজ ও ঈমানকে মূল্য দিয়া থাকেন। কেহ ঈমান আনিলে তাহা তিনি ভালোভাবে জানেন এবং তদনুযায়ী তাহাকে যোগ্যতম পুরফ্কারই প্রদান করিবেন

— পৃষ্ঠা ৩১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।