Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা নিসা ৩৩ করিয়া ইহা করিয়াছেন। অথবা তাহারা আদব শিক্ষাদানের অর্থে হদ ব্যবহার করিয়া পরে জিলদকে শাস্তির অর্থে ব্যবহার করিয়াছেন। যথা, রুগ্ন ব্যভিচারীকে একশত প্রশাখাযুক্ত একটি খজ্জরের ছড়ি দিয়া আঘাত করার ক্ষেত্রেও হদ শব্দ প্রয়োগ করা হইয়াছে । আর স্বামীর জন্যে হালালকৃতা দাসী-সত্রীর সঙ্গে কাম চরিতার্থ করার জন্য দাসীকে শাসনমূলক শাস্তির প্রহারকেও হদ দ্বারা প্রকাশ করা হইয়াছে । শাসন করা ও শিষ্টাচার শিক্ষাদানের জন্য যে শাস্তি দেওয়া হয়, তাহাকেও আদব বলা হয় বলিয়া ইমাম আহমাদ (র) প্রমুখ হইতে বর্ণনা করা হইয়াছে। তবে প্রকৃত হদ হইল ব্যভিচারিণী অবিবাহিতা নারীকে একশত চাবুক মারা এবং ব্যভিচারিণী বিবাহিতা নারী ও সমকামীদিগকে পাথর নিক্ষেপের মাধ্যমে হত্যা করা। আল্লাহ তা'আলাই ভাল জানেন। ইব্‌ন জারীর ও ইব্‌ন মাজাহ (র)...... সাঈদ ইব্‌ন জুবায়র (রা) হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইবৃন জুবায়র (রা) বলিয়াছেন ঃ কোন ব্যভিচারিণী দাসীকে প্রহার করিবে না, যদি না সে বিবাহিতা হয়। ইহার সনদ বিশুদ্ধ । তবে ইহার দুইটি অর্থ হইতে পারে। একটি হইল তাহাকে মোটেই শাস্তি প্রদান বা প্রহার করা হইবে না। মনে হয় তিনি আয়াতের প্রকাশ্য অর্থের দৃষ্টিতে ইহা বলিয়াছিলেন। কারণ তাহার নিকট আলোচ্য হাদীসটি তখনও পৌঁছে নাই। এই অভিমতটি খুবই দুর্বল । দ্বিতীয়ত, এই অর্থও হইতে পারে যে, তাহার প্রতি হদ প্রয়োগ করিবে না। এই অর্থ অন্য কোন শাস্তি প্রদানকে নিষিদ্ধ করে না। এই অর্থ নেওয়া হইলে ইবৃন আব্বাস (রো) প্রমুখের মতের অনুরূপ হইবে । আল্লাহই ভালো জানেন। তৃতীয় উত্তর হইল এই যে, আয়াতের কারীমায় প্রমাণ রহিয়াছে যে, বিবাহিতা দাসীর উপর স্বাধীন নারীর তুলনায় অর্ধেক শাস্তি বা হদ্‌ প্রদান করা হইবে । কুরআন ও হাদীসে ইহাও রহিয়াছে যে, বিবাহের পূর্বে আযাদ সকলকেই সমানভাবে একশত করিয়া চাবুক মারিতে হইবে । যথা আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ ১৯ 295০18৯০ ৬৯15 0515৯ 1915 ২5019 অর্থাৎ ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ উভয়কে একশত করিয়া চাবুক মার ।' উবাদা ইব্‌ন সামিত রো)-এর হাদীসে আসিয়াছে যে, “তোমরা আমার কথা শুন এবং ভালো করিয়া বুঝ । আল্লাহ তাহাদের জন্য সমাধান প্রদান করিয়াছেন । যদি উভয়ে অবিবাহিত হয়, তবে প্রত্যেককে একশত করিয়া চাবুক এবং এক বৎসর নির্বাসন । আর যদি উভয়ে বিবাহিত হয়, তবে উভয়কে একশত চাবুক. মার ও পাথর নিক্ষেপে হত্যা কর। সহীহ মুসলিমসহ বিভিন্ন হাদীস গ্রন্থে এই হাদীসটি উদ্ধৃত করা হইয়াছে। দাউদ যাহিরীর মশহুর উক্তিও ইহা । তবে এই ধরনের অভিমতসমূহ অত্যন্ত দুর্বল। কেননা আল্লাহ তা'আলা বিবাহিতা দাসীদেরকে স্বাধীন নারীর তুলনায় অর্ধেক চাবুক মারার কথা বলিয়াছেন । অর্থাৎ পথ্গশ চাবুক । আর যদি দাসী বিবাহিতা না হয় তবে কি তাহাকে ইহা হইতে বেশি চাবুক মারা যায় ? অথচ শরীআতের বিধান রহিয়াছে যে, বিবাহের পূর্বের শাস্তি বিবাহের পরের শাস্তি অপেক্ষা কম হইবে । কাছীর___৩/৫

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।