Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরানিসা . ূ ৩১১ হইতেছে নিম্নোক্ত তিনটি লোকের অবস্থার সমতুল্য । তিনটি লোক একটি নিম্নভূমির নিকট উপস্থিত হইল । তাহাদের একজন উহাতে নামিয়া উহা অতিক্রম করিয়া গেল। তৎপর তাহাদের আরেকজন উহাতে নামিল। সে উহার অর্ধাংশ অতিক্রম করিবার পর প্রথম প্রান্তে অবস্থিত লোকটি তাহাকে ডাকিয়া বলিল, সাবধান! কোথায় যাইতেছে, ধ্বংসের দিকে ? এইস্থানে ফিরিয়া আইস । পক্ষান্তরে নিন্নভূমির দ্বিতীয় প্রান্তে অবস্থিত লোকটি তাহাকে ডাকিয়া বলিল, নাজাত এইদিকে রহিয়াছে; এইদিকে আইস । নিশ্নভূমির মধ্যস্থলে দপ্তায়মান লোকটি একবার এই লোকটির দিকে তাকায়, আর একবার ওই লোকটির দিকে তাকায় । এমন সময়ে স্রোত আসিয়া তাহাকে ডুবাইয়া দিল। যে লোক নিম্নভূমি অতিক্রম করিয়া গেল, মু'মিনের অবস্থা হইতেছে তাহার অবস্থার সমতুল্য । যে লোকটি ডুবিয়া মরিল, মুনাফিকের অবস্থা হইতেছে তাহার অবস্থার সমতুল্য ৷ তাহারা দ্বিধার দোলায় দোদুল্যমান। না এই দলে আছে, আর না এ দলে আছে। আর যে লোকটি নিম্নভূমির প্রথম প্রান্তে অবস্থান করিতেছে, কাফিরের অবস্থা তাহার সমতুল্য । ইব্‌ন জারীর (র)......কাতাদা (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, কাতাদা (র) বলেন £ ০4 1 95 ০9৯ || % 413 ১22 ০3১2৯ এই আয়াতাংশের তাৎপর্য এই যে, মুনাফিকগণ অন্তরে মু'মিন নহে; আবার অন্তরের শিরকের কথা প্রাকাশ্যে স্বীকারও করে না। কাতাদা (র) আরও বলেন £ আমার নিকট বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) মু'মিন, মুনাফিক এবং কাফির সম্বন্ধে নিম্নের দৃষ্টাত্তটি উল্লেখ করিতেন ৪ তিনটি লোক একটি স্রোতস্বিণীর তীরে উপস্থিত হইল । তাহাদের একজন উহাতে নামিয়া উহা অক্রিক্রম করিল। তৎপর তাহাদের আরেকজন উহাতে নামিয়া অপর তীরে উপনীত ফিরিয়া আইস। কারণ আমার ভয় হয়, তূমি ডুবিয়া মরিবে। পক্ষান্তরে দ্বিতীয় পারে উপনীত লোকটি তাহাকে ডাকিয়া বলিল, এইদিকে আমার নিকট আইস। কারণ এইদিকে সাফল্য রহিয়াছে । লোকটি দ্বিধার দোলায় দোদুল্যমান হইল । এই সময়ে প্রবল স্রোত আসিয়া তাহাকে ডুবাইয়া মারিল। মুমিনের অবস্থা হইতেছে স্রোতস্বিণী অতিক্রম করিয়া অপর তীরে উপনীত লোকটির সমতুল্য । মুনাফিকের অবস্থা হইতেছে দ্বিধার দোলায় দোদুল্যমান থাকিয়া সলিল-সমাধিপ্রাপ্ত লোকটির অবস্থার সমতুল্য । মুনাফিক ব্যক্তি সংশয় ও সন্দেহের মধ্যে দিনাতিপাত করিয়া মৃত্যুপ্রাপ্ত হয়। কাফিরের অবস্থা হইতেছে স্রোতন্বিণীর প্রথম তীরে অবস্থানকারী লোকটির সমতুল্য | কাতাদা (র) আরও বলেন ঃ আমার নিকট বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন, মুনাফিকের অবস্থা হইতেছে দুই পাল ভেড়ার মাঝখানে ভ্যা ভ্যা করিয়া এদিক ওদিক বিচরণশীল একটি ভেড়ার সমতুল্য । উহা একপাল ভেড়াকে একটি সবুজ চারণ ভূমিতে বিচরণরত দেখিয়া উহাদের দিকে আগাইয়া গেলে উহারা উহাকে শুঁকিয়া অপরিচিত বলিয়া

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।