0০011191115 ২৯৮ তাফসীরে ইবন ফাীর ১৩৫. “হে বিশ্বাসিগণ! তোমরা ন্যায়বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিবে । তোমরা সাক্ষ্য দিবে আল্লাহর ওয়াস্তে, যদিও ইহা তোমাদের নিজেদের অথবা পিতামাতা এবং আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হয়; সে বিত্তবান হউক অথবা বিত্তহীনই হউক, আল্লাহ উভয়েরই যোগ্যতর অভিভাবক । সুতরাং তোমরা ন্যায়বিচার করিতে কামনার অনুগামী হইও না । যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা পাশ কাটাইয়া যাও, তবে জানিয়া রাখ যে, তোমরা তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা তাহার মু'মিন বান্দাদিগকে আদেশ দিতেছেন, তাহারা যেন সর্বাবস্থায় ন্যায়-নীতি ও ন্যায়বিচারে দৃঢ় ও অবিচল থাকে । কাহারও তিরঙ্কার ও ভ€সনা যেন তাহাদিগকে ন্যায় হইতে সামান্য পরিমাণে বিচ্যুত করিতে না পারে এবং তাহারা যেন উহাতে একে অপরকে সাহায্য ও সহযোগিতা প্রদান করে। -*11 51৫ ও অর্থাৎ 'আল্লাহর সন্তোষ লাভ করিবার উদ্দেশ্যে তোমরা সাক্ষ্য প্রদানের দায়িতু পালন কর।' অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ ৮৫7ছ1127 অর্থাৎ তোমরা আল্লাহর সন্তোষ লাভ করিবার উদ্দেশ্যে সাক্ষ্য প্রদানের দায়িত্ব সম্পাদন করো । আন্নাহর সন্তোষ লাভ করিবার উদ্দেশ্যে প্রদত্ত সাক্ষ্যই সঠিক, ন্যায়ভিত্তিক, সত্যানুগ ও সর্বপ্রকার হেরফেরমুক্ত হইতে পারে । ০৯৪ ০৮০৮৩ অর্থাৎ সত্য সাক্ষ্য প্রদানের ফলে তোমাদের নিজেদের ক্ষতি হইলেও সত্য সাক্ষ্য প্রদান কর। তোমাদের নিকট কোন তথ্য জিজ্ঞাসা করা হইলে তৎসম্বন্ধে সত্য কথা বলো, যদি উহা তোমাদের পক্ষে ক্ষতির কারণ হয়, তবুও। আল্লাহ তা'আলা নিজ কৃপায় তাহার অনুগত বান্দার বিপদ দূর করিয়া দেন। সত্য সাক্ষ্য প্রদানের ফলে তোমাদের উপর কোনরূপ বিপদ আপতিত হইলে তিনি তোমাদের জন্য উহা হইতে মুক্তি পাইবার ব্যবস্থা করিয়া দিবেন। - ১১৮৪5১11911 ১1 অর্থাৎ তোমাদের সত্য সাক্ষ্য নিজেদের মাতাপিতা বা অন্যান্য নিকটাত্নীয়ের বিপক্ষে গেলেও তোমরা উহা হইতে পশ্চাৎপদ হইও না; বরং সত্য সাক্ষ্য প্রদান করো । কারণ সত্যের মর্যাদা সকলের মর্যাদার উর্ধ্বে রহিয়াছে । র ৪০9 21515055) অর্থাৎ তোমাদের সত্য সাক্ষ্য যাহার বিরুদ্ধে যায়, সে ধনী হউক আর দরিদ্র হউক, . সর্বাবস্থায় সত্য সাক্ষ্য প্রদান করো । ধনী ব্যক্তির ধনের প্রভাবে পতিত হইয়া অথবা দরিদ্র ব্যক্তির দারিদ্যের কারণে তাহার প্রতি ন্নেহ.করিতে গিয়া সত্য সাক্ষ্য প্রদানে বিরত বা বিচ্যুত হইও না। আন্মাহ উভয়ের তত্বাবধায়ক। পরক্তু তোমরা তাহাদের যতটুকু আপন, তিনি তদপেক্ষা তাহাদের অধিকতর আপন । আর কিসে তাহাদের কল্যাণ ও মঙ্গল নিহিত রহিয়াছে, সে সম্বন্ধে তিনিই অধিকতর অবগত রহিয়াছেন।
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।