Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191715 ২৯২ তাফসীরে ইব্‌ন কাছীর ইমাম বায়হাকী (র) বলেন £ আমার নিকট বর্ণিত হইয়াছে যে, হযরত রাফি“ ইব্‌নে খাদীজের স্ত্রী বৃদ্ধা হইয়া গেলে তিনি একটি যুবতী রমণীকে বিবাহ করিয়া তাহাকে প্রথমা স্ত্রীর উপর প্রাধান্য দিতে লাগিলেন। ইহাতে প্রথমা স্ত্রী তাহার নিকট তালাক চাহিলেন। তিনি তাহাকে এক তালাক দিলেন। কিন্তু ইদ্দত শেষ হইবার পূর্বে তিনি তালাক প্রত্যাহার করিয়া লইলেন। অতঃপর পুনরায় তাহার উপর দ্বিতীয় স্ত্রীকে প্রাধান্য দিতে লাগিলেন । তিনি তাহার নিকট আবার তালাক চাহিলেন। হযরত রাফি“ তাহাকে বলিলেন, আর একটিমাত্র তালাকই স্নামার অধিকারে রহিয়াছে। তুমি ইচ্ছা করিলে অবহেলিত অবস্থায় আমার নিকট থাকিতে পার আবার ইচ্ছা করিলে আমার নিকট হইতে তালাক লইতে পার । প্রথমা স্ত্রী ভাবিয়া চিত্তিয়া তাহাকে জানাইলেন, আমি এইরূপ অবহেলিত অবস্থায়ই আপনার নিকট থাকিব । হযরত রাফি' তাহাকে আর তালাক দিলেন না; উপরোক্ত শর্তে তাহাকে নিজের বিবাহে রাখিয়া দিলেন। ইহা ছিল উভয়ের মধ্যে সম্পাদিত একটি আপস ব্যবস্থা ৷ হযরত রাফি“ তাহার স্ত্রীর নিকট হইতে উপরোল্লিখিত সুবিধা গ্রহণ করিবার মধ্যে কোন দোষ দেখেন নাই বলিয়াই তিনি তাহার নিকট হইতে উক্ত সুবিধা গ্রহণ করিয়াছেন। সাঈদ ইব্‌ন মুসাইয়াব এবং "সুলায়মান ইব্‌ন ইয়াসার হইতে ইব্‌ন আবূ হাতিম উপরোক্ত রিওয়ায়াত অধিকতর বিশদরূপে অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন। আল্লাহই সর্বজ্ঞ। -৮ ৮1-০511 আর সন্ধি শ্রেয়তর ৷" আলী ইবৃন আবু তালহা (র)......হুযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ আয়াতের উপরোক্ত অংশের তাৎপর্য এই যে, স্বামী কর্তৃক সংশিষ্ট স্ত্রীর সহিত কোনরূপ সন্ধি করা ব্যতিরেকেই তাহার উপর অন্য স্ত্রীকে প্রাধান্য দেওয়া ও তাহাকে অবহেলিত অবস্থায় ফেলিয়া রাখা অপেক্ষা ইহাই অধিকতর শ্রেয় যে, সে সংশিষ্ট স্ত্রীকে নিম্নোক্ত দুইটি পথের যে কোনো একটি পথ বাছিয়া লইবার অধিকার প্রদান করিবে £ ১, স্ত্রী উপেক্ষিতা ও অবহেলিতা অবস্থায়ই স্বামীর সহিত থাকিতে রাযী হইবে; ২. সে তাহার স্বামীর নিকট হইতে তালাক গ্রহণ করিয়া বিচ্ছিন্ন হইবে। 1১২ ০11 -আয়াতাংশের স্বাভাবিক ও কষ্ট-কল্পনাহীন তাৎপর্য এই যে, স্ত্রী কর্তৃক স্বীয় অধিকারের অংশবিশেষ ত্যাগ করা এবং স্বামী কর্তৃক উহার বিনিময়ে স্ত্রীকে তালাক প্রদান হইতে বিরত থাকা বিচ্ছেদ অপেক্ষা অধিকতর শ্রেয় । হযরত সাওদা বিন্তে যামৃ*আ রে) কর্তৃক নবী করীম (সা)-এর নিকট প্রাপ্য রাত্রিবাসের স্বীয় অধিকার হযরত আয়েশা (রা)-এর পক্ষে ত্যাগ করিবার বিনিময়ে নবী করীম (সা) কর্তৃক তাহাকে তালাক প্রদান হইতে বিরত থাকার ঘটনা আয়াতে বর্ণিত সন্ধির একটি দৃষ্টান্ত । আর নবী করীম (সা) স্বীয় উম্মতের জন্যে উপরোক্ত দৃষ্টান্ত স্থাপন করিয়া গিয়াছেন। প্রকৃত কথা এই যে, তালাক আল্লাহর নিকট অনভিপ্রেত বিষয় । ইমাম আবূ দাউদ ও ইমাম ইব্‌ন মাজাহ (র)......হযরুত আবদুল্লাহ ইবন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ হালাল কার্ষসমূহের মধ্যে আল্লাহর নিকট ... অধিকতম অনভিপ্রেত কার্য হইতেছে তালাক ।

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।