0০011191115 ২৮৬ | তাফসীরে ইবৃন কাছীর তাফসীর ৪ ইমাম বুখারী (রে) ......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আয়েশা (রা) বলেন £ যে ইয়াতীম বালিকা সম্পদশালিনী হইয়াও রূপহীনা ছিল, তাহাদের অভিভাবক তাহার রূপহীনতার দরুণ তাহাকে বিবাহ করিতে পরাজ্সুখ থাকিত, অন্যদিকে তাহার সম্পদ নিজে ভোগ করিবার লালসায় অন্যের নিকট তাহাকে বিবাহও দিত না। এইভাবে তাহারা অসহায় ইয়াতীম বালিকার বিবাহ ঠেকাইয়া রখিত। এই শ্রেণীর মানুষের আচরণ সম্বন্ধে এই আয়াত নাযিল হইয়াছে ঃ ৬৯৬৫০ ০1 ১৩০১৪৩ ইঁ জাজিক তু ০৮০এ। এও এ১৬০০৪৪ ইমাম মুসলিমও উপরোক্ত রিওয়ায়াত বর্ণনা করিয়াছেন। ইব্ন আবু হাতিম (র).......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আয়েশা (রা) বলেন ঃ ০০এ। ০০184 ০৮৮051১৯৪১৩ এস এপ। ও 19০85% ১1৯5 015 “আর যদি তোমরা ইয়াতীমদের ব্যাপারে ভয় পাও যে, ইনসাফ কায়েমে অসমর্থ হইবে, তাহা হইলে ইচ্ছামতে তাহাদিগকে বিবাহ কর।” এই আয়াত নাধিল হইবার পর লোকেরা নবী করীম (সা)-এর নিকট নারী সম্পর্কিত বিধান জানিতে চাহিলে আল্লাহ তা“আলা আলোচ্য আয়াত নাযিল করেন। মূলত আলোচ্য আয়াতটি এই সূরার প্রথমদিকের উপরোক্ত আয়াতের সহিত বিষয়গত দিক দিয়া সংশ্লিষ্ট । উপরোল্লেখিত সনদে হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত আয়েশা (রা) আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বলেন £ গরীব রূপহীনা ইয়াতীম বালিকাকে তাহার গায়ের মুহাররাম অভিভাবক বিবাহ করিতে পরাঙমুখ থাকিত । আয়াতাংশে তাহাই উল্লেখিত হইয়াছে। পক্ষান্তরে -১৯-১০ 1 :৮১2১5$ এই আয়াতাংশে আল্লাহ তা“আলা বলিতেছেন, ধনবতী ও রূপবতী ইয়াতীম বালিকার অভিভাবক যদি তাহাকে বিবাহ করিতে চাহে, তবে তাহার বিষয়ে যেন সে ইনসাফ ও ন্যায়নীতি মানিয়া চলে। পরোচ বারী হরর হন রিগ-এঃ লনা এ রাগ শর হার গার রহিয়াছে। _ সারকথা এই যে, ইয়াতীম বালিকার গায়ের মুহাররাম তাহাকে বিবাহ করিতে কখনো ইচ্ছুক থাকে, আবার কখনো বা ইচ্ছুক থাকে না। ইচ্ছুক থাকিলে এইরূপ বিবাহে শরী“আতে কোনরূপ বাধা নাই; বরং অনুরূপ অন্যান্য মহিলাকে দেয় মাহরের সমপরিমাণ মাহর প্রদান করিয়া অভিভাবক তাহাকে বিবাহ করিতে পারে। পক্ষান্তরে অভিভাবক তাহাকে বিবাহ করিতে ইচ্ছুক না থাকিলে অন্যত্র তাহাকে বিবাহ দেওয়া অভিভাবকের দায়িতৃ । সম্পত্তির লোভে তাহার বিবাহ ঠেকাইয়া রাখিতে আয়াতে নিষেধ করা হইতেছে।
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।