Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 সূরা নিসা ২৮৩ হযরত ইবরাহীম (আ)-এর দেশে দুর্ভিক্ষ দেখা দিল। তিনি মসুল অথবা মিসরের অধিবাসী তাহার জনৈক বন্ধুর নিকট গেলেন। উদ্দেশ্য ছিল তাহার নিকট হইতে নিজ পরিবারের জন্যে কিছু খাদ্যশস্য আনিবেন। কিন্তু উদ্দিষ্ট বন্ধুর নিকট হইতে খাদ্যশস্য সংগ্রহ করিতে ব্যর্থ হইয়া তিনি ফিরিয়া আসিলেন। গৃহের নিকটবতী হইবার পর একটি বালুকাময় প্রান্তরে পৌছিয়া তিনি ভাবিলেন, এই বালুকা দিয়া আমার থলিগুলি পূর্ণ করিয়া লই যাহাতে খাদ্য সন্তার ব্যতিরেকেই বাড়িতে আমার পৌঁছিবার পর পরিবারের লোকজন চিন্তাগ্রস্ত ও দুঃখ ভারাক্রান্ত হইয়া না পড়ে। পরস্তু যাহাতে তাহারা মনে করে যে, তাহাদের কাম্য দ্রব্য লইয়াই আমি প্রত্যাবর্তন করিয়াছি । এই ভাবিয়া তিনি সঙ্গের থলিগুলি বালুতে পূর্ণ করিলেন। আল্লাহ্‌র মরযীতে থলির মধ্যে অবস্থিত বালুকা আটায় পরিণত হইল । গৃহে পৌছিয়া তিনি ঘুমাইয়া পড়িলেন। এই অবস্থায় গৃহের লোকজন থলিগুলি খুলিয়া উহার মধ্যে আটা পাইল। তাহারা আটা ছানিয়া রুটি প্রস্তুত করিলেন। হযরত ইবরাহীম (আ) ঘ্বম হইতে জাগিয়া জিজ্ঞাসা করিলেন, রুটি প্রস্তুত করিবার জন্যে আটা কোথায় পাইয়াছ ? তাহারা বলিল, আপনি স্বীয় বন্ধুর নিকট হইতে যে আটা আনিয়াছেন, উহা হইতেই তো আমরা রুটি প্রস্তুত করিয়াছি । তিনি বলিলেন, হ্যা, উহা আমার বন্ধু আল্লাহর নিকট হইতে আনিয়াছি। এই কারণে আল্লাহ তাআলা হযরত ইবরাহীম (আ)-কে স্বীয় খলীল বা পরম বন্ধু আখ্যা দিলেন। উপরোন্লিখিত ঘটনার সত্যতা সন্দেহাতীত নহে। এতদ্সম্বন্ধে কম বলিলে এই বলা যায় যে, উহা ইসরাঈলীদের বর্ণিত গল্প ৷ উহাকে সত্য বা মিথ্যা কিছুই না বলিয়া নিরপেক্ষ থাকাই সমীচীন ও বাঞ্ছনীয় । প্রকৃত কথা এই যে, আল্লাহর সত্তৃষ্টি বিধায়ক প্রত্যেক শ্রেণী ও বিভাগের ইবাদত সম্পাদন এবং তাহার প্রতিটি আদেশ-নিষেধ পূর্ণরূপে পালন করিবার মাধ্যমে আল্লাহর প্রতি পরম ভালবাসা প্রদর্শনের কারণেই আল্লাহ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে তাহার খলীল নামে আখ্যায়িত করিয়াছেন । বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণিত রহিয়াছে 8 নবী করীম (সা) তাহার জীবনের সর্বশেষ খুতবায় বলেন ঃ লোক সকল! আমি পৃথিবীর অধিবাসী কাহাকেও খলীল বানাইলে আবূ বকর ইব্ন আবূ কুহাফাকেই খলীল বানাইতাম! কিন্তু তোমাদের এই সঙ্গী তো স্বয়ং আল্লাহর খলীল। হযরত আবদুল্লাহ ইবৃন মাসউদ (রা)-এর সূত্রে বর্ণিত রহিয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন ঃ আল্লাহ তা“আলা হযরত ইবরাহীম (আ)-কে যেরূপে পরম বন্ধু হিসাবে গ্রহণ করিয়াছেন, আমাকেও সেইরূপে পরম বন্ধু হিসাবে গ্রহণ করিয়াছেন। আবূ বকর ইবনে মারদুবিয়া (র)......হ্যরত ইব্ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন £ একদা কিছু সংখ্যক সাহাবী নবী করীম (সা)-এর আগমনের জন্যে অপেক্ষারত ছিলেন। তিনি যখন তাহাদের দিকে আসিতেছিলেন তখন তাহাদের নিকটবর্তী হইয়া পারস্পরিক আলোচনা শুনিতে পাইলেন । তাহাদের একজন বলিতেছেন, বিস্ময়ের বিষয় এই যে, আল্লাহ তাআলা তাহার সৃষ্টির মধ্য হইতে পরম বন্ধু নির্বাচন করিয়াছেন। আর হযরত ইবরাহীম (আ) হইলেন "

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।