Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

570197. ২৮০ তাফসীরে ইব্‌ন কাছীর গুনাহ মাফ করিয়া দেন। এমনকি কাহারও পায়ে কাটা বিধিলে উহা দ্বারাও আল্লাহ তা“আলা তাহার গুনাহকে মুছিয়া দেন। আতা ইব্‌ন ইয়াসার (র)........হযরত আবূ সাঈদ (রা) ও হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তাহারা বলেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন ঃ মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট- ক্লান্তি, শোক-ব্যাধি ও মানসিক অশান্তি আসে, উহা দ্বারা আল্লাহ তা“আলা তাহার গুনাহর একাংশ মাফ করিয়া দেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিয় উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ রে)........হযরত আবূ সাঈদ খুদরী (রো) হইতে বর্ণনা করিয়াছেন $ একদা জনৈক ব্যক্তি নবী করীম (সা)-এর নিকট আগমন করিয়া বলিল, আমাদের উপর যে রোগ-ব্যাধি আক্রমণ করে, উহার পরিবর্তে আমরা কি পাইব ? তিনি বলিলেন ঃ এই সব রোগ-ব্যাধি গুনাহর কাফফারা । রাবী বলেন, আমার পিতা বলিলেন, তুমি প্রশ্ব করিলে নবী করিম (সা) বলিতেন, এমনকি কাটা বা উহা হইতে তৃচ্ছতর বস্তু হইতে প্রাপ্ত কষ্ট কিংবা যন্ত্রণা ও গুনাহের কাফফারা হিসাবে কাজ করে । রাবী বলেন, আমার পিতা নিজের সম্বন্ধে দু'আ করিলেন যেন মৃত্যু পর্যন্ত জ্বর তাহাকে ছাড়িয়া না যায়। তবে উহা যেন তাহাকে হজ্জ, উমরা, আল্লাহর পথে জিহাদ ও ফরয নামায জামাআতে আদায় করা হইতে বিরত না রাখে । আল্লাহ তা'আলা তাহার দু'আ কবৃল করিয়াছিলেন। কেহ তাহার গাত্র স্পর্শ করিলে উহাতে জ্বর অনুভব করিত। মৃত্যুর পূর্ব পর্যন্ত এই অবস্থা বর্তমান ছিল। আল্লাহ তা'আলা তাহার উপর সন্তুষ্ট হউন। ইমাম আহমদ (র) ভিন্ন অন্য কেহ উপরোক্ত হাদীস বর্ণনা করেন নাই। ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত ইবন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন $ একদা নবী করীম (সা)-এর নিকট প্রশ্ন করা হইল, হে আল্লাহর রাসূল! «৮১৯1৮, ৮4 এই আয়াতের মর্ম অনুযায়ী আমাদের বাঁচিবার আশা কি ? নবী করীম (সা) বলিলেন, কেহ একটি নেকী করিলে তাহাকে দশটি নেকী প্রদান করা হইবে । এইরূপ সুযোগ ও সুবিধার পরও যাহার পাপকার্য পুণ্যকার্যকে ছড়াইয়া যাইবে, সে ধ্বংস হইবে। ইব্‌ন জারীর (র).... হাসান হইতে বর্ণনা করিয়াছেনঃ $:১-৯21৮১ 4৮৫০০ এই আয়াতে কাফির সম্ন্ধেই বলা হইয়াছে যে, সে তাহার প্রতিটি পাপকার্ষের জন্যেই শাস্তি ভোগ করিবে । অতঃপর হাসান (র) এই আয়াত পাঠ করিয়াছেন ৪ ১5৫41 | ( ১৯১ 4৯১ অর্থাৎ কাফির ভিন্ন অন্য কাহাকে কি আমি শাস্তি প্রদান করিব ? হযরত ইব্‌ন আব্বাস রো) এবং সাঈদ ইব্‌ন যুবায়র (রা) হইতেও বর্ণিত হইয়াছে যে, তাহারা আলোচ্য আয়াতে বর্ণিত পাপের তাৎপর্য শিরক্‌ বলিয়া বর্ণনা করিয়াছেন । ০7 95005 এ) ০০১০৮ 2 অর্থাৎ আল্লাহ ভিন্ন অন্য কাহাকেও বন্ধু ও সাহায্যকারী হিসাবে পাইবে না। আলী ইব্‌ন তালহা (রা).......হযরত ইব্ন আববাস (রা) হইতে বর্ণনা কয়াছেন যে, হযরত ইব্ন আব্বাস (রা) বলেন £ তবে সে তওবা করিলে আল্লাহ তাহার তওবা কবুল করিবেন। ইমাম ইবনে আবূ হাতিম (র) উহা বর্ণনা করিয়াছেন।

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।