00171917115 সুরা নিসা | ২৭৯ আবু দাউদ তায়ালিসী (র).......আলী ইবনে যায়দের কন্যা হইতে বর্ণনা করেন ঃ একদা আলী ইব্ন যায়দের কন্যা হযরত আয়েশা (রা)-কে «১১১ 1৮9 ০ 5 এই আয়াত সম্বন্ধে প্রশ্ন করিলে তিনি বলিলেন £ আমি নবী করীম (সো)-এর নিকট এই আয়াত সম্বন্ধে প্রশ্ন করিবার পর এ পর্যন্ত কেহ আমার নিকট এতদৃসন্বন্ধে প্রশ্ন করে নাই। নবী করীম (সা)-এর নিকট এই ব্যাপারে আমি প্রশ্ন করিলে তিনি বলিলেন, হে আয়েশা! দুনিয়াতে বান্দাকে আল্লাহ তা'আলা জুরে ভোগাইয়া, দুর্যোগ দুর্বিপাকে ফেলিয়া, কাটার খোচা খাওয়াইয়া যে দুঃখ-কষ্ট দেন, উহাই তাহার গুনাহের শান্তি । এমনকি মু'মিন ব্যক্তি স্বীয় টাকা-পয়সা পকেটে রাখিবার পর প্রয়োজনের সময়ে ভুল করিয়া এখানে সেখানে তালাশ করিতে গিয়া যে সামান্য কষ্ট ভোগ করে, তৎপরিবর্তেও তাহার গুনাহ মাফ হইয়া যায় । এইভাবে মু'মিন ব্যক্তি গুনাহ হইতে এইরূপ পবিত্র হইয়া যায় যেমন স্বর্ণকারের অগ্রনিশালায় নিক্ষিপ্ত স্বর্ণ নিখাদ ও নির্মল অবস্থায় উহা হইতে নিস্তরত্ত হয়। ইবৃন মারদুবিয়া (রে).......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন £ একদা নবী করীম (সা)-এর নিকট এই আয়াত সম্বন্ধে প্রশ্ন করা হইলে তিনি বলিলেন, মু”মিন ব্যক্তি প্রত্যেকটি বিষয়েই পুরক্কারপ্রাপ্ত হয়। এমনকি মৃত্যু যন্ত্রণার পরিবর্তেও তাহাকে পুরস্কার প্রদান করা হয়। ইমাম আহমদ (র)........ হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আয়েশা (রো) বলেন ঃ একদা আমি নবী করীম (সা)-কে বলিলাম, হে আল্লাহর রাসূল! বান্দার গুনাহ যখন অধিক হইয়া যায় এবং উহা মোচন করিবার মত নেকী তাহার নিকট না থাকে, তখন কি হইবে? তিনি বলিলেন, আল্লাহ তাআলা তাহাকে মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তায় পতিত করিয়া তাহার গুনাহের প্রায়শ্চিত্ত করাইয়া লইবেন। সাঈদ ইবন মানসূর (র)......... হযরত আবূ হুরায়রা (রো) হইতে বর্ণনা করেন যে, হযরত আবু হুরায়রা (রা) বলেন £ 4:২1 4৯০ ০০ এই আয়াত নাযিল হইবার পর মুসলমানদের নিকট উহা কঠোর বিবেচিত হইল । ইহাতে নবী করীম (সা) বলিলেন $ সরল পথ অনুসরণ কর ও নৈকট্য লাভে যদ্রবান হও । অবশ্য মুমিনের পায়ে কাটা বিধিলে কিংবা কোন দুর্যোগে সে পতিত হইলে উহা তাহার পাপের কাফফারা হইয়া থাকে। ইমাম আহমদ উক্ত হাদীস রাবী সুফিয়ান ইব্ন উয়াইনা হইতে অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম, ইমাম তিরমিযী এবং ইমাম নাসাঈ (র) উহা সুফিয়ান ইব্ন উয়াইনা (র) হইতে ভিন্নরূপে সনদে বর্ণনা করিয়াছেন । ইব্ন জারীর (র).......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আবূ হুরায়রা (রা) বলেন £ এই আয়াত নাযিল হইবার পর আমরা কীদিলাম এবং চিন্তািত হইয়া পড়িলাম । আমরা নবী করীম (সা)-কে বলিলাম, হে আল্লাহর রাসূল! এই আয়াত যে আশার আর কিছুই রাখে নাই । তিনি বলিলেন, শোন। যে সত্তার হস্তে আমার প্রাণ রহিয়াছে, তাহার শপথ! নিঃসন্দেহে আয়াতের বক্তব্য ও প্রতিপাদ্য বিষয় সত্য । তবে যদি তোমরা গুনাহ ত্যাগ কর ও নৈকট্য লাভে প্রয়াসী হও, তাহা হইলে তোমাদের জন্য এই সুসংবাদ নাও যে, পৃথিবীতে তোমাদের কাহারও উপর কোনো বিপদ আপতিত হইলে আল্লাহ তা'আলা উহা দ্বারা তাহার
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।