Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011169115 সূরা নিসা ২৭৭ (সা) বলিয়াছেন যে ব্যক্তি কোন পাপকার্য করে, দুনিয়াতে তাহাকে তজ্জন্য শাস্তি প্রদান করা হয়। আবূ বকর ইব্‌ন মারদুবিয়া (র)......মুজাহিদ (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, মুজাহিদ (র) বলেন ৪ একদা আবদুল্লাহ ইবন উমর (রা) বলিলেন, আবদুল্লাহ ইবনে যুবায়র (রা) যেখানে শৃলীবিদ্ধ হইয়াছেন, সাবধান, তোমরা উহার নিকট দিয়া হাটিও না। একদা এই দাস ভুলক্রমে উহার নিকট দিয়া হাটিয়া যাইতেছিল। আবদুল্লাহ ইব্ন উমর (রা) তখন আবদুল্লাহ ইব্‌ন যুবায়র রো)-এর দিকে তাকাইয়া বলিলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিন; আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিন; আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিন। আল্লাহর কসম! আমি তোমাকে অধিক সংখ্যায় সওম ও সালাত আদায়কারী এবং রক্ত সম্পর্ক রক্ষায় অত্যন্ত নিষ্ঠাবান ব্যক্তি বলিয়া জানি। আল্লাহর কসম! যে দুঃসহ অত্যাচার, নিপীড়ন ও যন্ত্রণা তুমি ভোগ করিয়াছ, আশা করি, উহার পর আল্লাহ তোমাকে আযাব বা শাস্তি প্রদান করিবেন না। অতঃপর আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) আমার দিকে তাকাইয়া বলিলেন, আমি হযরত আবূ বকর সিদ্দীক (রা)-কে বলিতে শুনিয়াছি যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ যে ব্যক্তি পাপকাজ করে, দুনিয়ায় তাহাকে উহার জন্যে শাস্তি প্রদান করা হয়। আবূ বকর আল-বাযযার (র) উপরোক্ত হাদীস সংক্ষেপে বর্ণনা করিয়াছেন । আবূ বকর বাযযার (র)......বিসতাম (র) হইতে “মুসনাদে ইব্‌ন যুবায়র'- এ বর্ণনা করিয়াছেন যে, বিসতাম (র) বলেন £ একদা আমি হযরত ইবৃন উমর (রা)- এর সহিত হাটিতেছিলেন। এক সময়ে তিনি শূলীবিদ্ধ হযরত আবদুল্লাহ ইব্‌ন যুবায়র (রা)-এর কাছ দিয়া যাইতেছিলেন। তিনি বলিলেন, হে ইবন যুবায়র, তোমার উপর আল্লাহর রহমত নাধিল হউক । তোমার পিতা যুবায়র (রা)-কে বলিতে শুনিয়াছি যে, নবী করীম (সা) বলিয়াছেন. কোন ব্যক্তি হয়। আবূ বকর আল-বায্যার (র) উপরোক্ত হাদীস বর্ণনা করিবার পর মন্তব্য করিয়াছেন, উপরোল্লিখিত মাধ্যম ভিন্ন অন্য কোনো মাধ্যমে হযরত যুবায়ুর (রো) হইতে উপরোক্ত হাদীস বর্ণিত হইয়াছে বলিয়া আমার জানা নাই। আবূ বকর ইবন মারদুবিয়া রে)......হযরত আবূ বকর দিদ্দীক (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আবূ বকর সিদ্দীক (রা) বলেন £ একদা আমি নবী করীম (সা)-এর নিকট উপস্থিত ছিলাম । এমন সময়ে তাহার প্রতি এই আয়াত নাঘিল হইল £ 1৮১০৯ 20215 401 99 ১ 20 ৯2 3৩ 89৯2 প9০ 0০৮2 ০০ নবী করীম (সা) বলিলেন £ ওহে আবূ বকর! আমার প্রতি একটি আয়াত নাযিল হইয়াছে; উহা কি তোমাকে তিলাওয়াত করিয়া শুনাইব ? আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! শুনান। তখন তিনি আমাকে উহা তিলাওয়াত করিয়া শুনাইলেন। আমি মেরুদণ্ডে ব্যথা অনুভব করিলাম এবং উহাতে আমার পৃষ্ঠ ন্যুজ হইয়া পড়িল। নবী করীম (সা) বলিলেন ঃ ওহে আবূ বকর! তোমার কি হইল ? আমি বলিলাম হে, আল্লাহর রাসূল! আমার মাতাপিতা আপনার জন্যে

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।