0০011191115 ২৬৬ ্ | তাফসীরে ইব্ন কাছীর 19:-1555 ০৯/--11 15153 ভি 521 | ৮০০৯ এ] ১0০১ 0। ০০৯৮] ১4119515933 ৯1) আপনার বর্ণিত হাদীসের বক্তব্য এই আয়াতের বক্তব্যের সম্পূর্ণ অনুরূপ । ইমাম তিরমিযী ও ইমাম ইবৃনে মাজাহ রে) ইপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। তবে তাহাদের বর্ণনায় হযরত সুফিয়ান সাওরীর উপরোক্ত কথাগুলির উল্লেখ নাই। ইমাম তির্মিযী উপরোক্ত হাদীস সম্বন্ধে মন্তব্য করিয়াছেন যে, মুহাম্মদ ইব্ন ইয়ামীদ ইব্ন হুনায়শের মাধ্যম ব্যতীত অন্য কোনো রাবীর মাধ্যমে উপরোক্ত হাদীস বর্ণিত হয় নাই। ইমাম আহমদ (র)......হযরত উম্মে কুলসুম বিনতে উকবা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত উম্মে কুলসুম (রা) বলেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন, যে ব্যক্তি মানুষের মধ্যে সন্ধি স্থাপন করিবার কার্ষে ভালো কথা বানাইয়া বলে, সে মিথ্যাবাদী নহে। হযরত উম্মে কুলসুম (রা) আরো বলেন, আমি নবী করীম (সা)-কে নিম্নোক্ত তিনটি ক্ষেত্র ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে _ মিথ্যা বলিতে অনুমতি দিতে শুনি নাই £ ১. যুদ্ধক্ষেত্রে; ২. মানুষের মধ্যে সন্ধি স্থাপন বা তাহাদের পারস্পরিক বিবাদ নিষ্পত্তির ক্ষেত্রে এবং ৩. স্ত্রীর সহিত স্বামীর কথা বলিবার অথবা স্বামীর সহিত স্ত্রীর কথা বলিবার ক্ষেত্রে। আলোচ্য হাদীসের বর্ণনাকারিণী হযরত উম্মে কুলসুম বিনতে উকবা (রা) ছিলেন রাসূলুল্লাহ (সা)-এর নিকট বায়'আতকারিণী একজন মুহাজির মহিলা । ইমাম ইব্নে মাজাহ (র) ভিন্ন সিহাহ সিত্তার অন্য সকল সংকলক উপরোক্ত হাদীস ইবৃন শিহাব যুহরী (র) হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (ৈ)......হযরত আবৃদ-দারদা রো) হইতে বর্ণনা করিয়াছেনঃ একদা নবী করীম (সা) সাহাবীদিগকে বলিলেন ঃ আমি কি তোমাদিগকে রোযা, নামায এবং সদকা হইতে অধিকতর সাওয়াব ও নেকীর কার্ষের নাম বলিব ? সাহাবীগণ বলিলেন, বলুন, হে আল্লাহর রাসূল! নবী করীম সো) বলিলেন, একাধিক ব্যক্তির মধ্যে সন্ধি ও সম্প্রীতি স্থাপনের কার্য । তিনি আরও বলিলেন ঃ পক্ষান্তরে একাধিক ব্যক্তির মধ্যে বিবাদ সৃষ্টির কার্য হইতেছে মুগণ্তনকারী অর্থাৎ নেকীকে সম্পূর্ণরূপে ধ্বংসকারী । ইমাম আবূ দাউদ ও ইমাম তিরমিযী (র) উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী (র) উহাকে 'হাসান-সহীহ' বলিয়াছেন। হাফিয আবূ বকর আল-বাধ্যার (র)......হধরত আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ একদা নবী করীম (সা) হযরত আবূ আইউব (রা)-কে বলিলেন, আমি কি তোমাকে একটি ব্যবসায়ের সন্ধান দিব ? তিনি বলিলেন, হে আল্লাহ্র রাসূল! সন্ধান দিন। নবী করীম (সা) বলিলেন, মানুষের মধ্যে পারস্পরিক বিবাদ দেখা দিলে তাহাদের মধ্যে সন্ধি স্থাপন ও সম্প্রীতি প্রতিষ্ঠা করিবার জন্যে চেষ্টা করো। আর তাহারা মনের দিক দিয়া পরস্পর বিচ্ছিন্ন হইয়া গেলে তাহাদের মধ্যে মিলন ঘটাও |
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।