0০011191115 ২৫৮ | তাফসীরে ইবৃন কাছীর | একটি ঘরে রাখিয়া দিলেন। উহার মধ্যে লৌহবর্ম, তরবারি ও অন্যান্য অন্ত্রও রক্ষিত ছিল। রাত্রিতে চোরেরা সিধ কাটিয়া আমার ঘর হইতে খাদ্য ও অস্ত্রশস্ত্র ছুরি করিয়া লইয়া গেল। প্রভাতে আমার পিত্ব্য রিফা“আ আমার নিকট আসিয়া বলিলেন, ওহে ভ্রাতুম্পুত্র! রাত্রিতে চোরেরা সিধ কাটিয়া আমার ঘর হইতে খাদ্য ও অস্ত্রশস্ত্র লইয়া গিয়াছে । অতঃপর আমরা বিভিন্ন কার্যে আগুন জ্বলিতে দেখা গিয়াছে এবং উক্ত খাদ্য আমার পিতৃব্যের ঘর হইতে অপহৃত ময়দা দ্বারাই পাকানো হইয়াছে। এদিকে আমাদের অনুসন্ধান কার্য চালাইবার সময়ে বশীর ভ্রাতৃত্রয় করে নাই । লাবীদ ছিলেন একজন সৎ ও নেককার মুসলমান । তিনি ইহা জানিতে পারিয়া নাঙ্গা তলওয়ার হস্তে তাহাদের নিকট আসিয়া বলিলেন, আমি কি কখনও চুরি করিয়া থাকি? আল্লাহ্র কসম! হয় এই তলওয়ার তোমাদের মস্তক ছিন্ন করিয়া দিবে; না হয় তোমরা এই চুরির ঘটনা প্রকাশ করিয়া দিবে। ইহাতে বশীর ভ্রাতুত্রয় এই বলিয়া তাহার হাত হইতে রেহাই পাইল যে, আমাদিগকে রেহাই দাও; তুমি চুরি কর নাই। আমরা অনুসন্ধান চালাইয়া নিশ্চিত হইলাম যে, বশীর ভ্রাতৃত্রয়ই প্রকৃত চোর। আমার পিতৃব্য আমাকে বলিলেন, বাপু হে! তুমি রাসূলুল্লাহ সো)-এর নিকট গিয়া যদি ঘটনাটি তাহাকে জানাইতে, তবে ভাল হইত । আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলিলাম, আমাদের এক প্রতিবেশী পরিবার অত্যাচারী । তাহারা আমার পিতৃব্য রিফা“আ ইব্ন যায়দের ঘরে সিধ কাটিয়া তাহার অস্ত্র ও খাদ্য লইয়া গিয়াছে। তাহারা যেন আমাদের অস্ত্র প্রত্যর্পণ করে, খাদ্যের প্রয়োজন আমাদের নাই। রাসূলুল্লাহ (সা) বলিলেন, আমি নিশ্চয়ই এতদ্সম্বন্ধে নির্দেশ দিব। বশীর ভ্রাতৃত্রয় এই সংবাদ জানিতে পারিয়া উসায়দ ইব্ন উরওয়া নামক তাহাদের এক নিজস্ব লোকের নিকট আসিয়া তাহার সহিত এ সম্বন্ধে আলোচনা করিল। তৎপর মহল্লার একদল লোক রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া বলিল, হে আল্লাহ্র রাসূল! কাতাদা ইব্ন নু'মান ও তাহার পিতৃব্য আমাদের একটি সৎ ও নেককার পরিবারের বিরুদ্ধে বিনা প্রমাণে চুরির অভিযোগ উত্থাপন করিয়াছে । কাতাদা বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিলাম। তিনি আমাকে বলিলেন, তুমি একটি সৎ ও নেককার পরিবারের বিরুদ্ধে লাগিয়াছে। কোনরূপ সাক্ষ্য-প্রমাণ ব্যতিরেকে তুমি তাহদের বিরুদ্ধে চুরির অভিযোগ উত্থাপন করিয়াছ! আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট হইতে গৃহে প্রত্যাবর্তন করিলাম। ভাবিলাম, আমার কিছু মাল আমার অধিকার হইতে চলিয়া গেলেও যদি আমি রাসূলুল্লাহ (সা)-এর সহিত তৎসন্বন্ধে আলোচনা না করিতাম! আমার পিতৃব্য রিফা'আ আমার নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, হে বস! কি করিয়া আসিলে ? রাসূলুল্লাহ (সো) যাহা আমাকে বলিয়াছেন, আমি তাহাকে তাহা জানাইলাম। তিনি বলিলেন, আল্লাহরই নিকট সাহায্য চাই । কিছুক্ষণের মধ্যে নিম্নের আয়াত নাধিল হইল £ $ ০ % ৮৮৮০2% রা ক রে টা কাশ ৮5৮৩০ ৮10৮০0০৮ 2 % ০ কত 5 মা কক ৯৯ ১১১৮3
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।