Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২৫৬ তাফসীরে ইবৃন কাছীর নিকট হইতে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই বিচার করিয়া থাকি । এইরূপ হওয়া বিচিত্র নহে যে, তোমাদের কেহ যুক্তি-প্রমাণ পেশ করিবার ব্যাপারে অধিকতর চাতুর্য ও বাগীতা দেখাইয়া আমার মুখ হইতে নিজের পক্ষে রায় বাহির করিয়া লইবে । এইরূপে যদি আমি কাহাকেও অন্য কোনো মুসলিমের হক প্রদান করিয়া রায় দিই, তবে উক্ত হক তাহার জন্যে অগ্রিপিণ্ড স্বরূপ । এখন তাহার ইচ্ছা হয় সে উহা সঙ্গে লইয়া যাইবে, না হয় উহাকে রাখিয়া যাইবে । ইমাম আহমদ (র) ......হযরত উম্মে সালমা (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ একদা দুইজন আনসার সাহাবী উত্তরাধিকার সম্পর্কিত তাহাদের মধ্যকার একটি বিবাদ লইয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করিল । বিষয়টি ছিল পুরাতন। তাহাদের কাহারো নিকট কোন প্রমাণ ছিল না। রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে বলিলেন, তোমরা আমার নিকট নিজেদের বিরোধ লইয়া আসিয়া থাক। আমি তো মানুষ বৈ কিছু নহি। ইহা বিচিত্র নহে যে, তোমাদের একজন আরেকজন অপেক্ষা অধিকতর চতুর ও তর্কবাগীশ। আমি তো তোমাদের নিকট হইতে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে বিবাদের ফয়সালা দিই । যদি আমি কাহাকেও তাহার ভ্রাতার কোনো হক প্রদান করিয়া রায় দিই, তবে সে যেন উহা গ্রহণ না করে। কারণ আমি তাহাকে একটি অগ্নিপিও প্রদান করিলাম । সে কিয়ামতের দিন উহা কণ্ঠে ধারণ করিয়া উপস্থিত হইবে । ইহা শ্রবণে আন্সার সাহাবীদ্ধয় কীদিয়া দিলেন এবং প্রত্যেকে বলিলেন, আমার প্রাপ্য আমার ভাইকে প্রদান করিলাম । রাসূলুল্লাহ (সা) বলিলেন, তোমরা যখন প্রত্যেকেই স্ব স্ব দাবি পরিত্যাগ করিলে, তখন যাও, সংশ্লিষ্ট সম্পত্তি যথাসম্ভব সতর্কতার সহিত দুইভাগে বিভক্ত করিয়া পক্ষহীন বন্টন ব্যবস্থা লটারীর মাধ্যমে প্রত্যেকে একভাগ করিয়া গ্রহণ কর। অতঃপর প্রত্যেকে অপর কর্তৃক অনিচ্ছাকৃতভাবে গৃহীত তাহার হকের দাবি ত্যাগ করিয়া অপরের জন্যে উহা হালাল করিয়া দাও। ইমাম আবু দাউদ (র) উপরিউক্ত হাদীস উসামা ইব্‌ন যায়দ রো) হইতে বর্ণনা করিয়াছেন। তৎক্তৃক বর্ণিত হাদীসে এই অতিরিক্ত বাক্যটি রহিয়াছে £ 'নবী করীম (সা) বলিলেন, যে বিষয়ে আমার নিকট ওহী নাযিল হয় নাই, সে বিষয়ে আমি নিজে তথ্য-প্রমাণলব্ধ জ্ঞানের সাহায্যে রায় দিই ।' ইব্‌ন মার্দুবিয়া (র) ......ইবৃন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা একদল আন্সার সাহাবী রাসূলুল্লাহ (সা)-এর সহিত একটি যুদ্ধে অংশগ্রহণ করিলেন। সেই যুদ্ধে তাহাদের মধ্যকার জনৈক ব্যক্তির একটি লৌহবর্ম চুরি গেল। জনৈক আনসার সাহাবীর প্রতি তাহার সন্দেহ হইলে তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলিলেন, নিশ্চয়ই তা“আমা ইব্‌ন নিরপরাধ ব্যক্তির ঘরে নিক্ষেপ করিয়া আসিল । অতঃপর স্বগোত্রীয় কতিপয় ব্যক্তিকে বলিল, আমি লৌহ্বর্মটি সরাইয়া ফেলিয়াছি। উহা অমুক ব্যক্তির ঘরে নিক্ষেপ করিয়া আসিয়াছি। নিশ্চয়ই তাহার নিকট উহা পাওয়া যাইবে । তাহারা রাত্রিবেলায় রাসূলুল্লাহ (সা)-এর নিকট গমন করিয়া তাহাকে বলিল, হে আল্লাহর নবী! আমাদের স্বগোত্রীয় ব্যক্তিটি নিরপরাধ । লৌহবর্মটি চুরি করিয়াছে অমুক ব্যক্তি । আমরা উহা জানিয়া ফেলিয়াছি। অতএব আপনি লোক সমক্ষে আমাদের স্বগোত্রীয় লোকটিকে নিরপরাধ ঘোষণা করুন এবং তাহার পক্ষে রায় প্রদান করুন।

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।