Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 সূরা নিসা ২৪৭ আওযাঈ ও মাক্হুল রি) রাসূলুল্লাহ (সা)-এর উপরিউক্ত কার্ষের যে ব্যাখ্যা ও তাৎপর্য বর্ণনা করিয়াছেন, উহাই অধিকতর যুক্তিসংগত ও শক্তিশালী । আন্রাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । -৯৪/০৯11161 ০০৪১5 ০193 অর্থাৎ “যখন তুমি ইমাম হইয়া তাহাদিগকে লইয়া সালাতুল খাওফ আদায় করো ।' ভীতির অবস্থা বিভিন্নরূপ হইতে পারে । পূর্ববর্তী আয়াতে ভীতির যে অবস্থা বর্ণিত হইয়াছে, আলোচ্য আয়াতে উহা হইতে স্বতন্ত্র ভীতির অবস্থা বর্ণিত হইতেছে। পূর্ববর্তী আয়াতে ভীতির যে অবস্থা বর্ণিত হইয়াছে, উহাতে নামায এক রাকাআত (যেরূপ হাদীস দ্বারা প্রমাণিত হইয়াছে) আদায় করিতে হয় এবং তাহাও আবার প্রত্যেকে পৃথকভাবে, পদাতিক অবস্থায় অথবা অশ্বারূঢ অবস্থায়, কিবলামুখী হইয়া অথবা অন্যমুখী হইয়া, যেভাবে আদায় করা সুবিধাজনক হয়, সেইভাবে আদায় করিতে হয়। পক্ষান্তরে আলোচ্য আয়াতে জামাআতবদ্ধ হইয়া কোনো ইমামের ইমামতিতে সালাতুল খাওফ আদায় করিবার অবস্থা বর্ণিত হইতেছে। আলোচ্য আয়াত দ্বারা কেহ কেহ জামাআতবদ্ধ হইয়া নামায আদায় করা ওয়াজিব হওয়া প্রমাণ করেন। তাহারা বলেন, জামাআতের প্রয়োজনে আয়াতে সালাতুল খাওফে অনেক প্রয়োজনীয় কার্যকে বাদ দেওয়া হইয়াছে । জামাআত ওয়াজিব না হইলে এইরূপ করা হইত না। তাহাদের উপরিউক্ত যুক্তি বেশ শক্তিশালী । কেহ কেহ আবার বলেন, আলোচ্য আয়াত দ্বারা নবী করীম (সা)- এর পর হইতে সালাতুল খাওফ রহিত হইয়া গিয়াছে । কারণ আয়াতে বলা হইয়াছে ঃ ৬২১০৫ 95 অর্থাৎ “যখন তুমি তাহাদের মধ্যে থাকো ।' নবী করীম (সা)-এর ইন্তিকালের পর যেহেতু তিনি আর তাহাদের মধ্যে থাকিবেন না, তাই সালাতুল খাওফও থাকিবে না । উপরোল্লিখিত যুক্তি দুর্বল । ইহাদেরই ন্যায় যুক্তি প্রদর্শন করিয়াছিল তাহারা, যাহারা নবী করীম (সো)-এর ইন্তিকালের পর বায়তুলমালে যাকাত প্রদান করিতে অসম্মতি জানাইয়াছিল। তাহারা বলিয়াছিল, যাকাত সম্বন্ধে আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 13512501255 4:০5 07৫১৫১১9 ৮৯১৫৮১ 2৪৮০০১৫10০1 ০০ 55 অর্থাৎ “তুমি তাহাদের মাল হইতে তাহাদিগকে পবিত্র ও পরিশুদ্ধ করার জন্য কিছু সদকা আদায় কর। আর তাহাদের জন্যে দু'আ কর। তোমার দু'আ নিশ্চিতরূপে তাহাদের জন্যে প্রশান্তিকর।' বায়তুলমালে যাকাত প্রদান করিতে অসম্মত ব্যক্তিগণ বলিত, নবী করীম (সা)-এর ইন্তিকালের পর আমরা অন্য কাহারও দায়িতে যাকাত অর্পণ করিব না; বরং আমাদের নিকট যে ব্যক্তি যাকাত পাইবার যোগ্য বিবেচিত হইবে, আমরা সরাসরি তাহাকে উহা প্রদান করিব। যাহার দু'আ আমাদের জন্যে উপশমকারক, তাহার নিকট ভিন্ন অন্য কাহারও নিকট উহা গচ্ছিত

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।