Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২৪৬ তাফসীরে ইবন কাহীর অবস্থা ফিরিয়া আসিলে নামায দুই রাকাআত পড়িবে । দুই রাকাআত পড়িতে না পারিলে এক রাকাআতই পড়িবে । উহা যদি না পারে, তবে শুধু তাক্বীর বলিলে যথেষ্ট হইবে না; বরং এই অবস্থায় নিরাপত্তা ফিরিয়া নাআসা পর্যন্ত নামায বিলম্বিত করিবে। মাকহুলও অনুরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন। হযরত আনাস ইবৃন মালিক (রো) বলিয়াছেন, তৃস্তার দুর্গ অবরোধে আমি অংশগ্রহণ করিয়াছিলাম। প্রত্যষে আমরা উহা অবরোধ করি। যুদ্ধ প্রচণ্ড রূপ ধারণ করিলে আমরা ফজরের নামায উহার ওয়াক্তে আদায় করিলাম না; সূর্য উপরে উঠিলে আমরা উহা আদায় করিলাম । হযরত আবূ মূসা (রা) আমাদের সেনাপতি ছিলেন। তাহার নেতৃতে্‌ মুসলমানগণ তুস্তার দুর্গ জয় করিলেন। সেই দিনের উক্ত নামাযের তুলনায় পৃথিবী ও উহার _ যাবতীয় সম্পদ আমার নিকট তুচ্ছ। অতঃপর ইমাম বুখারী খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ (সা) কর্তৃক নামায বিলম্বিত করিবার হাদীস উল্লেখ করিয়াছেন। তৎপর তিনি বনূ কুরায়ূযা গোত্রের নিকট না পৌছিয়া আসরের নামায আদায় করিতে যে হাদীসে রাসূলুল্লাহ (সা) সাহাবীদিগকে নিষেধ করিয়াছিলেন, সেই হাদীস বর্ণনা করিয়াছেন । ইমাম বুখারী যুদ্ধের সময়ে নামায বিলম্বিত করা জায়েয হইবার পক্ষে পরোক্ষভাবে মত প্রকাশ করিয়াছেন। আর হযরত আবূ মুসা (রা)-এর উপরোক্ত কার্য উপরোল্লিখিত অভিমতকেই সমর্থন করে । তিনি নামায বিলম্বিত করিবার সিদ্ধান্ত সম্ভবত পূর্বেই ঘোষণা করিয়াছিলেন । ঘটনাটি হযরত উমর (রা)-এর খিলাফতের কালে ঘটিয়াছিল। তিনি বা অন্য কোনো সাহাবী উহাতে অসন্তোষ বা আপত্তি প্রকাশ করিয়াছিলেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । বিলম্বিতকরণের অভিমতের প্রবক্তাগণ, বিরোধী মতের প্রবক্তাগণ কর্তৃক উত্থাপিত যুক্তির উত্তরে বলেন £ খন্দকের যুদ্ধের সময়েও সালাতুল খাওফের বিধান প্রবর্তিত ছিল। কারণ সালাতুল খাওফের বিধান সম্বলিত আলোচ্য আয়াত নাযিল হয় যাতুর-রিকার যুদ্ধের সময়ে । অধিকাংশ ইতিহাসবিদের মতে উক্ত যুদ্ধ খন্দকের যুদ্ধের পূর্বে সংঘটিত হইয়াছিল। মুহাম্মদ ইবৃন ইসহাক, মূসা ইব্‌ন উক্বা, ওয়াকিদী, তাহার মুহাররির মুহাম্মদ ইবৃন সাদ, খলীফা ইব্‌ন খাইয়াত (র) প্রমুখ ইতিহাসকার উপরিউক্ত যুদ্ধের সংঘটনকাল সম্বন্ধে উপরোল্লিখিত অভিমতই প্রকাশ করিয়াছেন। অবশ্য ইমাম বুখারী (র) প্রমুখ ব্যক্তিগণ বলেন, যাতুর-রিকার যুদ্ধ খন্দকের যুদ্ধের পর সংঘটিত হইয়াছিল । তাহারা হযরত আবু মুসা (রা) কর্তৃক বর্ণিত একটি হাদীসের ভিত্তিতে উপরিউক্ত যুদ্ধ সংঘটিত হইবার কাল সম্বন্ধে উপরোল্রিখিত অভিমত ব্যক্ত করিয়াছেন। হযরত আবু মুসা (রা) খায়বরের যুদ্ধের সময়েই ইসলাম গ্রহণ করিয়াছেন । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আশ্চর্যের বিষয় এই যে, মুযানী, কাষী আবূ ইউসুফ ও ইব্রাহীম ইব্‌ন ইসমাঈল ইব্‌ন আলিয়্যা বলিয়াছেন যে, খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সো)-এর নামায বিলম্বিত হইবার দ্বারা সালাতুল খাওফের বিধান রহিত হইয়া গিয়াছে। তাহাদের উক্ত অভিমত অত্যন্ত বিস্ময়কর বটে । বস্তৃত খন্দকের যুদ্ধের পর সালাতুল খাওফ আদায় করা হইয়াছে, এই মর্মে একাধিক হাদীস বর্ণিত রহিয়াছে। ইমাম আওযাঈ ও মাক্হুলের মতে খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর নামায বিলম্বিত হইবার কারণ ইহাই ছিল যে, সে সময়ে মুসলমানগণ কাফিরদের তরফ হইতে ভীষণ ভীতি ও আশংকার মধ্যে ছিলেন। অনুরূপ ভয়াবহ অবস্থায় নামায বিলম্বিত করা যায়৷ ইমাম

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।