00017161715 ২৪৪ তাফসীরে ইবৃন কাছীর তোমাদের অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সন্বন্ধে অসতর্ক হও, যাহাতে তাহারা তোমাদের উপর একসঙ্গে ঝাঁপাইয়া পড়িতে পারে; যদি তোমরা বৃষ্টির জন্য অসুবিধায় পড় কিংবা পীড়িত থাক, তবে তোমরা অস্ত্র রাখিয়া দিলে তোমাদের কোন দোষ নাই; কিন্তু তোমরা সতর্কতা অবলম্বন করিবে ।” তাফসীর £ সালাতুল খাওফ বা ভীতির অবস্থায় আদায়যোগ্য নামায বহু প্রকারের হইতে পারে । শত্রপক্ষ কখনো কিবলামুখী থাকে, কখনো তাহাদের মুখ ভিন্নদিকে থাকে । নামায কোন ওয়াক্ত চারি রাকাআতবিশিষ্ট, কখনো তিন রাকাআতবিশিষ্ট এবং কখনো দুই রাকআতবিশিষ্ট হয়। যেমন আসর, মাগরিব ও ফজর । তেমনি মুসল্সীগণ কখনো জামাআতবদ্ধ হইয়া নামায আদায় করেন এবং কখনো যুদ্ধ প্রচণ্তরূপ ধারণ করিবার কারণে প্রত্যেকে পৃথকভাবে নামায আদায় করেন। প্রত্যেকে পৃথকভাবে নামায আদায় করিবার কালে কখনো কিবলামুখী হইয়া, আবার কখনো ভিন্নমুখী হইয়া নামায আদায় করেন । আবার কেহ পদাতিক অবস্থায় এবং কেহ অশ্বারূঢ় অবস্থায় নামায আদায় করেন। সালাতুল খাওফে নামাযরত অবস্থায়ই চলাফেরা করা এবং দুশমনের উপর একের পর এক আঘাত হানা যায়। সালাতুল খাওফ আদায়ের পদ্ধতি একদল ফকীহ বলেন £ ভীতির অবস্থায় নামায এক রাকাআত পড়িতে হয়। আলোচ্য আয়াতের অব্যবহিত পূর্বের আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে উদ্ধত হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণিত হাদীসকে তাহারা নিজেদের সমর্থনে পেশ করেন। ইমাম আহমদ রে) উপরিউক্ত অভিমত পোষণ করেন। মুন্যিরী তাহার “আল-হাওয়াশী' গ্রন্থে বলিয়াছেন £ আতা, জাবির, হাসান, মুজাহিদ, হাকাম, কাতাদা, হাম্মাদ, তাউস এবং যাহ্হাক উপরোক্ত অভিমতই প্রকাশ করিয়াছেন। আবূ আসিম আল-ইবাদীও মুহাম্মদ ইব্ন নাসর আল-মারওয়ামী (র) হইতে বর্ণনা বিধানসম্মত মনে করেন । ইমাম ইব্ন হাযম (র)-ও অনুরূপ অভিমত প্রকাশ করিয়াছেন। ইস্হাক ইব্ন রাহ্ওয়াহ বলিয়াছেন ঃ ছন্দৃযুদ্ধের সময়ে ইশারার সাহায্যে এক রাকাআত পড়াই যথেষ্ট । উহাতেও সমর্থ না হইলে মাত্র একটি সিজ্দাই যথেষ্ট । কারণ উহাও তো আল্লাহর যিকর । একদল ফকীহ বলেন ঃ একটি তাক্বীরই যথেষ্ট । “একটি তাক্বীর" শব্দ দ্বারা তাহারা সম্ভবত একটি রাকাআতকেই বুঝাইতে চাহিয়াছেন। হযরত জাবির ইব্ন আবৃদুল্লাহ (রা), হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রা), কা“ব (রা) প্রমুখ সাহাবীর বরাতে সুদ্দী (র) একটি তাক্বীরই যথেষ্ট বলিয়া মত প্রকাশ করিয়াছেন। ইমাম ইব্ন জারীর (র) উহা বর্ণনা করিয়াছেন। আগেই বলা হইয়াছে, একটি তাক্বীর শব্দ দ্বারা তাহারা সম্ভবত একটি রাকাআতকে বুঝাইতে চাহিয়াছেন। আমীর আবদুল ওয়াহ্হাব ইব্ন বুখৃত আল-মক্বী অবশ্য শাব্দিক অর্থেই একটি তাক্বীর অর্থাৎ “আল্লাহু আকবার, বলা যথেষ্ট বলিয়া অভিমত প্রকাশ করিয়াছেন । এমনকি তিনি
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।