Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২৬ তাফসীরে ইব্‌ন কাছীর অর্থাৎ এই কিরাআতে -...১131 41 বাক্যটি বেশি রহিয়াছে। মুজাহিদ (রে) বলেন $ ইহা মুত“আ বিবাহ সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। কিন্তু জমহুর এই মতের বিরোধী | তবে আমীরুল মুমিনীন হযরত আলী ইব্‌ন আবূ তালিব (রা) হইতে সহীহদয়ে বর্ণিত হাদীসটিই সর্বাপেক্ষা উত্তম। সেই হাদীসে আমীরুল মুমিনীন আলী ইব্‌ন আবূ তালিব (রা) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) খায়বার যুদ্ধের সময় মুত'আ বিবাহ করিতে এবং পালিত গাধার গোশত খাইতে নিষেধ করিয়াছেন । রবী...... সাবুরা ইবৃন মা*বাদ জুহানী (রো) হইতে সহীহ মুসলিমে বর্ণিত হইয়াছে যে, সাবুরা ইব্ন মা*বাদ জুহানী (রা) বলিয়াছেন ঃ তিনি মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে যুদ্ধ করিয়াছেন। তখন রাসূলুল্লাহ সো) সকল জনতাকে লক্ষ্য করিয়া বলিলেন £ হে লোক সকল! আমি তোমাদিগকে নারীদের সঙ্গে মুত'আ করার অনুমতি দিয়াছিলাম। এখন আল্লাহ তা'আলা কিয়ামত পর্যন্ত উহা হারাম বলিয়া ঘোষণা করিয়াছেন । তোমাদের যাহাদের নিকট এই ধরনের স্ত্রী রহিয়াছে, তাহাদিগকে পরিত্যাগ কর। তবে এই ব্যাপারে তাহাদিগকে যাহা দিয়াছ, উহা হইতে কিছুই গ্রহণ করিবে না। মুসলিমের অন্য রিওয়ায়াতে রহিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) ইহা বিদায় হজ্জের দিন বলিয়াছিলেন। ফিকহ এবং আহকামের কিতাবসমূহে এই বিষয়ে ব্যাপক আলোচনা-পর্যালোচনা হইয়াছে। তঃপর আল্লাহ তা'আলা বলেন £ঃ নি লিনা টি রকূিিসিনিি “তোমাদের কোন পাপ হইবে না যদি মাহর নির্ধারণের পর তোমরা পরম্পরে সম্মত হও ।' এই আয়াত দ্বারা যাহারা মুত“আ বিবাহ উদ্দেশ্য নেন তাহারা অর্থ করেন যে, যখন নির্ধারিত সময় অতিক্রান্ত হইবে, তখন পুনরায় বিনিময় বৃদ্ধি করিয়া মেয়াদ বৃদ্ধি করিয়া লওয়ায় কোন পাপ নাই। সুদ্দী (র) বলেন ঃ ইচ্ছা করিলে পূর্বনির্ধারিত মাহরের পর মেয়াদ শেষ হওয়ার পূর্বে সে বলিবে-_ আমি এত সময়ের জন্যে পুনরায় মুত'আ করিতেছি । আর গর্ভাশয়ের পবিত্রতার পূর্বে যদি বিনিময়ের সেই বেশি অংশটা নির্ধারিত করে নেয়, তবে সে মেয়াদ বৃদ্ধি করিয়া নিতে পারিবে। আলোচ্য আয়াতাংশের ভাবার্থে সুদ্দী (র) আরও বলেন ঃ যদি মেয়াদ শেষ হওয়ার পূর্বে বিনিময় বৃদ্ধি না করে, তবে মেয়াদ বৃদ্ধি করার সুযোগ বিনষ্ট হইয়া যায়। এই পরিস্থিতিতে সে পৃথক হইয়া যাইবে এবং এক খতুকাল অপেক্ষা করিয়া স্বীয় গর্ভাশয়কে পবিত্র করিয়া নিবে। পবিত্রতার পর আবার চুক্তির সুযোগ সৃষ্টি হইবে। উল্লেখ্য যে, ইহারা একে অপরের উত্তরাধিকারী হয় না। পক্ষান্তরে যাহারা বলেন, ইহা দ্বারা মাহর নির্ধারণের কথা বলা হইয়াছে, তাহারা ইহার সপক্ষে এই দলীল পেশ করেন 8 21১১ 26035520441 ৬০1 অর্থাৎ “তোমরা স্ত্রীদিগকে

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।