0০017116115 . সৃরা নিসা ২৪১. শেষোক্ত অভিমতের পোষক ফকীহগণ বলেন £ সফরের অবস্থায় নামায যখন মুলত দুই রাকাআত, তখন আলোচ্য আয়াতে বর্ণিত কসরের তাৎপর্য কিরূপে রাকাআতের সংখ্যার ব্যাপারে কসর হইতে পারে ? অন্য কথায় বলা যায়, মৌল বিধান সম্বন্ধে বলা যাইতে পারে না যে, উহা করায় তোমাদের কোনো দোষ নাই। ইমাম আহমদ (র) কর্তৃক বর্ণিত নিম্নোক্ত হাদীসে উপরোক্ত বিষয়টা অধিকতর স্পষ্টরূপে উল্লেখিত হইয়াছে। ইমাম আহমদ (র).....হযরত উমর (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত উমর (রা) ফিতরের নামায দুই রাকাআত এবং জুমু'আর নামায দুই রাকাআত । উক্ত সংখ্যা অপূর্ণ নহে; বরং উহা পূর্ণ সংখ্যা। নবীয়ে পাক হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর মুখ হইতেই এই বিধান নিঃসৃত হইয়াছে। ইমাম নাসাঈ, ইমাম ইব্ন মাজাহ ও ইমাম ইব্ন হিব্বান (র) উপরোল্লিখিত রাবী যুবায়দ আল-ইয়ামী হইতে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । ইমাম ইব্ন মাজাহ অনুরূপভাবে উপরোক্ত হাদীস হযরত উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী! | ইমাম মুসলিম ও ইমাম নাসাঈ (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইবৃন আব্বাস (রা) বলেন £ আল্লাহ তাআলা তোমাদের নবী মুহাম্মদ (সা)-এর মুখে নামায বাড়িতে অবস্থানকালে চারি রাকাআত, সফরে দুই রাকাআত এবং ভীতির অবস্থায় এক রাকআত ফরয করিয়াছেন। অতএব এই আয়াত নাযিল হইবার পূর্বে বাড়িতে অবস্থানকালে যেরূপে নামায (চারি রাকাআত) আদায় করা হইত এবং ইহা নাযিল হইবার পর বাড়িতে অবস্থানকালে যেরূপে উহা (চারি রাকাআত) আদায় করা হয়, সেইরূপে সফরের অবস্থায় উহা দুই রাকাআত) আদায় করিতে হইবে । ইমাম ইবৃন মাজাহ উপরোক্ত হাদীস ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন। রাকাআত করা হইয়াছে-এই মর্মে ইতিপূর্বে হযরত আয়েশা (রো) হইতে বর্ণিত হাদীসের সহিত হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত উপরোক্ত হাদীসের কোনো বিরোধ নাই । কারণ হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত উপরোক্ত হাদীসে বাড়িতে অবস্থানকালে যে চারি রাকাআত নামায আদায় করাকে ফরয বলা হইয়াছে, উহা মূল দুই রাকাআত এবং অতিরিক্ত দুই রাকাআতের যোগফল । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । হযরত ইবৃন আব্বাস (রো), হযরত আয়েশা (রা) এবং হযরত উমর (রা) হইতে বর্ণিত হাদীসের বক্তব্য বিষয় এই যে, সফরের অবস্থায় যে নামায দুই রাকাআত, উক্ত সংখ্যা কসর বা সংক্ষিপ্ত নহে, বরং উহা পূর্ণ সংখ্যা । এই পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতে যে কসর বা সংক্ষেপকরণের অনুমতি প্রদত্ত হইয়াছে, উহা সংখ্যার দিক দিয়া কসর হইতে পারে না; বরং উহা সংখ্যা ভিন্ন অন্যান্য দিক দিয়া কসর বা সংক্ষেপকরণ । আর ভীতির অবস্থায় নামাযে এইরূপ সংক্ষেপকরণ বা কসরই হইয়া থাকে । এইরূপ কসর বা সংক্ষেপকরণ ভীতির অবস্থায় হয় বলিয়াই আলোচ্য আয়াতের শেষাংশে আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ কাছীর-_-৩/৩১
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।