00171917115 সূরা নিসা ২৩৭ মধ্যে মতভেদ রহিয়াছে । একদল ফকীহ বলেন, উক্ত সফর ইবাদতমূলক সফর হইতে হইবে। সফর ইত্যাদি। হযরত ইবৃন উমর, আতা এবং ইয়াহিয়া হইতে অনুরূপ অভিমত বর্ণিত হইয়াছে। ইমাম মালিক হইতেও অনুরূপ একটি অভিমত বর্ণিত হইয়াছে | উল্লেখিত অভিমত পোষণকারীগণ আয়াতের নিম্নোক্ত অংশ প্রমাণ হিসাবে উল্লেখ করেন ঃ 71994 ০231118১582 015 ৩। অর্থাৎ “যদি তোমাদের ভয় হয় যে, কাফিরগণ তোমাদিগকে বিপদে ফেলিবে ।" আরেক দল ফকীহ বলেন £ সফরটি ইবাদতমূলক হওয়া জরুরী নহে। তবে উহাকে অন্তত মুবাহ ও জায়েয কার্ষের সফর হইতে হইবে । সফরটি মুবাহ ও জায়েয কার্ষের সফর হইলেই উহাতে কসর নামায বিধানসম্মত হইবে। নিম্োক্ত আয়াতকে তীহারা নিজেদের অভিমতের সমর্থনে পেশ করেন ঃ ১৯০ 5385 40 03083 ৮৯2 25 ২০৮৯০ পে 9 ১৪ অর্থাৎ “কেহ সফরে তীব্র ক্ষুধার অবস্থায় মৃত পশুর গোশ্ত খাইতে বাধ্য হইলে আয়াতে তাহাকে তজ্জন্য অনুমতি প্রদান করা হইয়াছে।' শর্ত হইল তাহার সফর পাপের সফর না হইলে চলিবে । উক্ত সফর ইবাদতমুলক সফর হওয়া জরুরী নহে। তেমনি নামাযের কসর বিধানসম্মত হইবার জন্যেও সফরটি ইবাদতমূলক হওয়া অপরিহার্য নহে। ইমাম শাফিঈ, ইমাম আহমদ প্রমুখ ফকীহগণের অভিমত ইহাই। আবূ বকর ইব্ন আবু শায়বা রে)..... ইব্রাহীম হইতে বর্ণনা করিয়াছেন ঃ একদা জনৈক ব্যক্তি আসিয়া নবী করীম (সা)-কে বলিল, হে আল্লাহ্র রাসূল! আমি একজন ব্যবসায়ী । ব্যবসা উপলক্ষে আমাকে সমুদ্রে গমনাগমন করিতে হয়। নবী করীম (সা) তাহাকে নামায (চারি রাকাআতের স্থলে) দুই রাকাআত পড়িতে বলিলেন । উক্ত হাদীসের সনদ বিচ্ছিন্ন। একদল ফকীহ বলেন ৫ কসর নামায বৈধ হওয়ার জন্যে যে কোন প্রকারের সফরই যথেষ্ট। উহা এমনকি কেহ ডাকাতি করিবার জন্যে সফর করিলে তাহার জন্যেও কসর জায়েয । ইমাম আবু হানীফা, সাওরী এবং দাউদ জাহিরীর অভিমত ইহাই । তীহারা বলেন, আয়াতে সফরকে বিশেষণমুক্ত রাখা হইয়াছে । অতএব ইবাদতমূলক, মুবাহ অথবা পাপমূলক যে কোনরূপ সফরেই নামাযের কসর জায়েয অধিকাংশ ফকীহ উপরিউক্ত অভিমতের বিরোধিতা করেন । বিরোধী অভিমত পোষণকারী ফকীহগণ কর্তৃক উপস্থাপিত প্রমাণ হইতেছে ঃ 1১১৪৫ 525115১০০01 ১5৯১ ৩। ইহার উত্তরে ইমাম আবু হানীফা রি) প্রমুখ ফকীহগণ বলেন £ নামাযের কসর সম্পর্কিত আলোচ্য আয়াত নাযিল হইবার সময়ে কাফিরদের পক্ষ হইতে মুমিনদের প্রতি বিপদাশংকা একটি সাধারণ ও নিত্য-নৈমিত্তিক বিষয় ছিল। এমনকি হিজরতের পর মুসলমানগণ প্রায় প্রতিটি ক্ষেত্রেই যুদ্ধব্যপদেশে যোদ্ধারূপে সফর করিতেন। তীহাদের প্রায় সমগ্র সময়টুকুই বর্বর
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।