Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২৩০ তাফসীরে ইব্‌ন কাছীর ৯৮. “তবে যে সব অসহায় পুরুষ, নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করিতে পারে না এবং কোন পথ পায় না- ৯৯. “আল্লাহ হয়ত তাহাদের পাপ মোচন করিবেন । কারণ আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল ।” ১০০. “কেহ আল্লাহর পথে হিজরত করিলে সে দুনিয়ায় বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য লাভ করিবে এবং কেহ আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে নিজ গৃহ হইতে মুহাজির হইয়া বাহির হইলে ও তাহার মৃত্যু ঘটিলে তাহার পুরস্কারের ভার আল্লাহ্‌র উপর; আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তাফসীর £ ইমাম বুখারী (ে)......মুহাম্মদ ইবৃন আবদুর রহমান আবুল আস্ওয়াদ হইতে বর্ণনা করিয়াছেন যে, আবুল আস্ওয়াদ বলেন $ একদা মদীনাবাসীদের বিরুদ্ধে যুদ্ধের জন্যে একটি সেনাবাহিনী প্রস্তুত হইল । আমার নামও উক্ত বাহিনীর অন্তর্ভুক্ত করা হইল । আমি হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর গোলাম ইক্রিমার সহিত সাক্ষাত করিয়া তাহাকে বিষয়টা জানাইলে তিনি আমাকে উক্ত বাহিনীর অন্তর্ভুক্ত থাকিতে কঠোরভাবে নিষেধ করিলেন। তিনি বলিলেন, হযরত ইবৃন আব্বাস (রা) আমার.নিকট বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা)-এর যুগে কিছু সংখ্যক লোক মুশরিকদের সহিত থাকিয়া তাহাদের দলকে ভারী করিত । তাহারা মুশরিকদের দলে থাকিয়া যুদ্ধ করিতে আসিত আর রণাঙ্গণে তীর বা তরবারির আঘাতে নিহত হইত। তাহাদের সম্বন্ধে আল্লাহ্‌ তাআলা নিম্নের আয়াত নাধিল করেন £ 81 1-851 1৮005 ২৫00 1855 0501 21 লাইস (র) উপরোক্ত রিওয়ায়াতটি আবুল আস্ওয়াদ (র) হইতে বর্ণনা করিয়াছেন। ইবৃন আবু হাতিম (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদল মক্কাবাসী ইসলাম গ্রহণ করিয়া উহা মানুষের কাছে হইতে গোপন রাখিত। মক্কার মুশরিকগণ বদরের যুদ্ধে তাহাদিগকে নিজেদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে আনয়ন করিল । তাহাদের কেহ কেহ মুসলমানদের হাতে নিহত হইলে মুসলমানগণ বলিলেন, এই সকল লোক তো মুসলমান ছিল । তাহারা ইহাদের নিহত হওয়ায় দুঃখিত হইলেন এবং ইহাদের মাগফিরাতের জন্যে আল্লাহ্‌র নিকট দু'আ করিলেন । এই ঘটনা উপলক্ষে নিম্নোক্ত আয়াত নাযিল হইল ঃ 5231 ১৯। 11৫5) ০0 ২01 1485 ১2511 ৪| তৎপর মদীনার মুসলমানগণ মক্কার অবশিষ্ট ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের নিকট উপরোক্ত আয়াত লিখিয়া তাহাদিগকে জানাইলেন যে, তাহাদের কোন ওযর আল্লাহ্‌র নিকট গৃহীত হইবে না! ইহাতে তাহারা মন্কা হইতে হিজরতের উদ্দেশ্যে বাহির হইল । মুশরিকগণ তাহাদের সহিত মিলিত হইয়া তাহাদিগকে পার্থিব আপদ-বিপদ হইতে রক্ষা করিবার ভরসা দিল এবং মক্কায় ফিরাইয়া লইয়া গেল। ইহাতে নিম্নোক্ত আয়াত নাযিল হইল £ পপ ৬ ০ 4 ০49 ৮৮ 166. 2৮৪৪৩৪42০০০ ৪ ক. ৬ টি 125 8

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।