Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা নিসা ২১৭ ইব্‌ন মারদুবিয়া (র).......হযরত আবু হুরায়রা (রা) হইতে মারফু হিসাবে বর্ণনা করিয়াছেন। কিন্তু উহা সহীহ নহে। যাহা হউক, আয়াতের তাৎপর্য এই যে, হত্যাকারী ব্যক্তির যোগ্য শাস্তি উহাই, যদি তাহাকে শাস্তি দেওয়া হয় । শরী“আতে বর্ণিত প্রত্যেক শাস্তির ব্যাপারেই উপরিউক্ত বক্তব্য প্রযোজ্য । বস্তুত মানুষের নেক আমল তাহার পাপের শাস্তিকে তাহার নিকট পৌঁছিতে অনেক সময়ে বাধা প্রদান করে। কেহ কেহ বলেন ঃ নির্দিষ্ট পরিমাণের পাপকে উহার সমপরিমাণের পৃণ্য দ্বারা আল্লাহ তা'আলা বিনষ্ট করিয়া দেন। আবার কেহ কেহ বলেন ঃ পুণ্যের কারণে তিনি পাপকে মিটাইয়া দেন। সে যাহাই হউক, পাপের শাস্তি সম্পর্কে উক্ত অভিমত এবং অনেকক্ষেত্রে পাপের শাস্তিকে পুণ্যের বাধা প্রদান সম্পর্কিত অভিমত অত্যন্ত যুক্তিগ্রাহ্য ৷ আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । হযরত ইব্‌ন আব্বাস (রা) ও তাহার সহমতাবলম্বীদের মতে ইচ্ছাকৃতভাবে মু'মিনকে হত্যাকারী ব্যক্তির তওবা কবুল হইবে না বিধায় তাহাকে দোযখে যাইতেই হইবে । পক্ষান্তরে অধিকাংশ ফকীহ ও মুফাসসিরের মতে এইরূপ পাপী ব্যক্তি তওবা না করিলে অথবা তাহার নেক আমলে না পোষাইলে এবং আল্লাহ তাহাকে তাহার প্রাপ্য শাস্তি দিতে চাহিলে তাহাকে দোযখে যাইতে হইবে । এখন প্রশ্ন হইতেছে, উপরিউক্ত পাপী ব্যক্তি কতদিন ধরিয়া দোযখের আযাব ভোগ করিবে ? উত্তর এই যে, অনন্তকাল ধরিয়া নহে; বরং বহুকাল ধরিয়া দোযখের আযাব ও শাস্তি ভোগ করিবে । এই বহুকালের অন্ত রহিয়াছে এবং একদিন উহার সমাপ্তি ঘটিবে। আলোচ্য আয়াতে যে ,||3 শব্দ ব্যবহৃত হইয়াছে, উহার অর্থ এখানে অনন্তকাল ধরিয়া অবস্থানকারী হইবে না; বরং এখানে উহার অর্থ হইবে, “বহুকাল ধরিয়া অবস্থানকারী ।' সনদের প্রতিটি স্তরে বিপুল সংখ্যক রাবী রহিয়াছেন বিধায় অনিবার্ধরূপে বিশ্বাস্য একটি মুতাওয়াতার হাদীস হইতেছে এই যে, মহানবী (সা) বলিয়াছেন £ যাহার হৃদয়ে সামান্যতম ঈমান রহিয়াছে, সে একদিন না একদিন দোযখ হইতে বাহিরে আসিবে! প্রশ্ন দেখা দেয়, হযরত মুআবিয়া (রা) কর্তৃক বর্ণিত উপরোল্লিখিত হাদীসে আছে, প্রত্যেক গুনাহ সম্বন্ধেই আশা করা যাইতে পারে যে, আল্লাহ তা“আলা উহা মাফ করিবেন; কিন্তু কোন ব্যক্তি কাফির অবস্থায় মরিলে তাহার কুফরের গুনাহ অথবা কেহ কোন মু'মিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করিলে উহার গুনাহ মাফ হইবে না। ইহাতে তো নরহত্যার পাপ ক্ষমা না হইবার বিষয় করিতেছে। উহার উত্তর এই যে, আলোচ্য হাদীসে দুইটি পাপের উভয়টির একত্রে ক্ষমা হইবার সম্ভাবনা বাতিল করা হইয়াছে বটে, কিন্তু উহাদের মাত্র একটির ক্ষমা হইবার সম্ভাবনা বাতিল হয় নাই। অতঃপর শুধু নরহত্যার পাপ ক্ষমা হইবার সম্ভাবনা থাকিয়াই যাইতেছে । ইতোপূর্বে উল্লেখিত দলীল-প্রমাণ দ্বারা প্রমাণিত হইয়াছে যে, নরহত্যার পাপ ক্ষমা হইতে পারে । পক্ষান্তরে কুফরের গুনাহ মৃত্যুর পর ক্ষমা না হইবার বিষয়ে কালামে পাকে বিবৃত হইয়াছে। অতঃপর একটি প্রশ্ন থাকিয়া যায়। উহা এই যে, ইতোপূর্বে উন্লেখিত হাদীসে বর্ণিত আল্লাহ্র নিকট ফরিয়াদ জানাইবে । অধিকন্তু স্বীয় অপরাধের কারণে অপরাধীর শাস্তি ভোগ কাছীর__-৩/২৮:

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।