00017161715 ২১৬ | তাফসীরে ইবৃন কাছীর মুসলিম অবস্থায় কেহ নরহত্যার অপরাধ সংঘটন করিলে উহা তওবা দ্বারাও মাফ হইবে না, আয়াতের এইরূপ ব্যাখ্যা দিবার পক্ষে কোন যুক্তি নাই। পরন্তব আলোচ্য- [45110 ১১৯ 4017381552০ 0৭৮০ 02 ০53 আয়াতে নির্দিষ্টভাবে মু'মিন হত্যাকারী ব্যক্তির শাস্তিকে অমার্জনীয় বলা হইয়াছে; আয়াতের এইরূপ ব্যাখ্যা দিবার পক্ষেও কোন যুক্তি নাই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহ তাআলা আরও বলিয়াছেন ঃ ॥ চা £ ঠ »প৮০৪ ৪ ০5 ০০ কও চা ০ উঠতি রত রা প০1%, 411 01 411 ₹০৯১৭। ১০1৩৮০26891 515 1৯০৭0594145 0 এ ০ ০ ৮৩৪ “বলো, ওহে আমার বান্দাগণ! যাহারা নিজেদের উপর অত্যাচার করিয়াছ, তোমরা আল্লাহ্র রহমত হইতে নিরাশ হইও না। আল্লাহ নিশ্চয়ই সর্ব প্রকারের গুনাহ ক্ষমা করেন। নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, কৃপাপরায়ণ।' কুফর, শিরক, সংশয়, নিফাক, নরহত্যা ও অন্যান্য কবীরা গুনাহ অর্থাৎ সর্বপ্রকারের গুনাহই যে তওবায় মাফ হয়, আয়াতে ইহা বলা হইয়াছে । অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন £ ৪52১০ এড 9505 8৯25 5 ০5 91853 4110) “শিরক ব্যতীত অন্য যে কোন গুনাহ আল্লাহ যাহাকে চাহেন, ক্ষমা করিয়া দিবেন ।' ইহাতে আল্লাহ তাআলা শিরক ব্যতীত অন্য সকল প্রকারের গুনাহ ক্ষমা করার সম্ভাব্যতা বর্ণনা করিয়াছেন। ব্যাখ্যাধীন আয়াতের পূর্বে ও পরে এই সূরায় আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত উল্লেখ করিয়া গুনাহগার মানুষের আশার আলোকে শক্তিশালী করিয়াছেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। বুখারী ও মুসলিম শরীফে নিম্নোক্তরূপে বনী ইসরাঈল গোত্রের জনৈক ব্যক্তির কাহিনী বর্ণিত রহিয়াছে ঃ বনী ইসরাঈল গোত্রের একটি লোক একশতটি নরহত্যা সংঘটন করিবার পর জনৈক আলিমের নিকট জিজ্ঞাসা করিল, আমার জন্যে কি তওবার সুযোগ আছে ? উক্ত আলিম উত্তর দিলেন, তওবা ও তোমার মধ্যে প্রতিবন্ধকতা রহিয়াছে ? অতঃপর উক্ত আলিম তাহাকে নগরবিশেষে গমন করত সেখানে আল্লাহ্র ইবাদত করিতে পরামর্শ দিলেন। লোকটি সেই নগরের দিকে চলিল। পথিমধ্যে রহমতের ফেরেশতাগণ তাহার রূহ কবয করিলেন । এই ঘটনা আমি ইতিপূর্বে একাধিকবার উল্লেখ করিয়াছি। পূর্ববর্তী উম্মতের মধ্যে এইরূপ ঘটিতে পারিলে উম্মতে মুহাম্মাদীর ব্যাপারে উহা ঘটা অধিকতর সম্ভবপর ও যুক্তিসংগত । কারণ পূর্ববর্তী উম্মতগণের উপর আরোপিত অনেক কঠিন দায়িত্ হইতেই এই উম্মতকে আল্লাহ তা“আলা মুক্ত রাখিয়াছেন। আর সহজ ও আসান শরী“আত প্রদান করিয়া তিনি আমাদের নেতা বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা (সা)-কে প্রেরণ করিয়াছেন। ব্যাখ্যাধীন আয়াত 11 1০:-১ (%০০ 11586 ০5 সম্বন্ধে হযরত আবু হুরায়রা (রা) সহ. পূর্বসূরী একদল ফকীহ বলিয়াছেন ঃ আয়াতে উল্লেখিত শাস্তি হত্যাকারীর প্রাপ্য; যদি আল্লাহ তাআলা তাহাকে তাহার প্রাপ্য পূর্ণ শাস্তি প্রদান করেন।
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।