Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ২১৪ তাফসীরে ইবন কারীর | আমার ক্ষমতা ও পরাক্রম প্রতিষ্ঠিত হইবে । আল্লাহ বলিবেন, ক্ষমতা ও পরাক্রমের অধিকারী . আমিই । আরেক নিহত ব্যক্তি তাহার হত্যাকারীকে জড়াইয়া ধরিয়া উপস্থিত হইবে । সে বলিবে, প্রভু হে! ইহাকে জিজ্ঞাসা কর, কোন্‌ অপরাধে সে আমাকে হত্যা করিয়াছিল ? হত্যাকারী বলিবে, তাহাকে এই উদ্দেশ্যে হত্যা করিয়াছিলাম যে, অমুকের ক্ষমতা ও পরাক্রম প্রতিষ্ঠিত হইবে। আল্লাহ বলিবেন, ক্ষমতা ও পরাক্রম তাহার প্রাপ্য নহে। নিহত ব্যক্তির গুনাহ লইয়া তুমি দোযখে যাও। অতঃপর, তাহাকে দোযখে ফেলিয়া দেওয়া হইবে । উহার তলদেশে তাহার পৌছিতে সত্তর বৎসর অতিবাহিত হইয়া যাইবে । ইমাম নাসাঈ (র) উপরিউক্ত হাদীস উন্লেখিত রাবী মু'তামার ইব্‌ন সুলায়মান হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র)......হযরত মুআবিয়া (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ঃ প্রত্যেক গুনাহ সম্বন্ধবেই আশা করা যাইতে পারে যে, আল্লাহ তাআলা উহা মাফ করিবেন। কিন্তু কোন ব্যক্তি কাফির অবস্থায় মরিলে তাহার কুফরের গুনাহ অথবা কেহ কোন মু*মিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করিলে উহার গুনাহ মাফ হইবে না। ইমাম নাসাঈ (র) উপরোন্নেখিত রাবী সাফিওয়ান ইব্ন ঈসা হইতে হাদীস বর্ণনা করিয়াছেন। ৃ ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত আবু দারদা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ঃ প্রত্যেক গুনাহ সম্বন্ধেই আশা করা যাইতে পারে যে, আল্লাহ তাআলা উহা মাফ করিয়া দিবেন। কিন্তু কেহ মুশরিক অবস্থায় মরিলে তাহার শিরকের গুনাহ অথবা কেহ ইচ্ছাকৃতভাবে কোন মু"মিনকে হত্যা করিলে উক্ত গুনাহ মাফ হইবে না। উক্ত হাদীসের উপরিউক্ত সনদ অত্যন্ত অপরিচিত। তবে হযরত মুআবিয়া (রা) হইতে বর্ণিত প্রথমোক্ত হাদীস সমালোচনামুক্ত। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত ইবৃন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সো) বলিয়াছেন £ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মু'মিন ব্যক্তিকে হত্যা করিল, সে মহান আল্লাহ্‌র সাথে কুফরী করিল । অবশ্য উক্ত হাদীসটি মুনকার১ হাদীস। উহার সনদ কঠোরভাবে সমালোচিত হইয়াছে। ইমাম আহমদ (র)...... হুমাইদ হইতে বর্ণনা করিয়াছেন যে, হুমাইদ বলেন ঃ একদা আবুল আলিয়া আমার ও আমার এক বন্ধুর নিকট আগমন করিয়া বলিলেন, তোমরা আমার চাইতে অধিকতর নবীন এবং হাদীস স্মরণে রাখিবার অধিকতর যোগ্যতার অধিকারী । এই নিকট আপনার হাদীসটি বর্ণনা করুন। বিশর বলিলেন, আমার নিকট উকবা ইব্‌ন মালিক আল-লায়সী বর্ণনা করিয়াছেন যে, একদা নবী করীম (সা) একটি ক্ষুদ্র বাহিনীকে যুদ্ধে পাঠাইলেন। তাহারা একটি গোত্রের উপর আক্রমণ চালাইলে গোত্রের লোকজন পলাইতে লাগিল । মুসলিম বাহিনীর একজন সৈনিক পলায়নপর জনৈক শক্রুপক্ষীয় লোককে তরবারি ১. দুইটি পরস্পর বিরোধী বক্তব্য সম্বলিত হাদীসের একটির সনদ দুর্বল এবং অন্যটির সনদ শক্তিশালী হইলে প্রথম হাদীসকে মুনকার হাদীস বলা হয়।

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।