0০011191715 ২১০ তাফসীরে ইব্ন কাছীর ১১৯০০ ০2১4 00০5 ১০ ১৪ অর্থাৎ মু"মিন দাস-দাসী না থাকিলে অবিরাম ও অব্যাহতভাবে দুই মাস রোযা রাখিতে হইবে । রোগ-ব্যধি অথবা হায়েষ-নিফাসের কারণ ছাড়া অন্য কোন কারণে দুই মাস রোযা রাখিবার মধ্যে ছেদ ঘটিলে পুনরায় রোযা রাখা আরন্ত করিতে হইবে । সফরের কারণে উক্ত রোযা রাখিবার মধ্যে ছেদ ঘটানো যাইবে কিনা সে সম্পর্কে ফকীহগণের মধ্যে মতভেদ রহিয়াছে । কেহ কেহ বলেন, সফরের অবস্থায় উপরোক্ত রোযা রাখিবার মধ্যে ছেদ ঘটানো যাইবে। আবার কেহ কেহ বলেন, উক্ত অবস্থায় উহাতে ছেদ ঘটানো যাইবে না। 41115 22৮5 অর্থাৎ “মুক্ত করিবার মত দাস-দাসী পাওয়া না গেলে হত্যাকারীর জন্যে তওবার ব্যবস্থা হইতেছে উপরিউক্ত নিয়মে রোযা রাখা ।' কোন ব্যক্তি রোযা রাখিতে সমর্থ না হইলে তৎপরিবর্তে সে যিহারের১ কাফফারার ন্যায় ষাটজন মিসকীনকে খাদ্য খাওয়াইলেই চলিবে কি-না, সে সম্পর্কে ফকীহগণের মধ্যে মতভেদ রহিয়াছে। কেহ কেহ বলেন, যিহারের কাফফারায় কাফফারাদাতা অবিরাম দুইমাস রোযা রাখিতে সমর্থ না হইলে তৎপরিবর্তে সে ষাটজন মিসকীনকে খাদ্য খাওয়াইলেই যেরূপ চলিবে, এক্ষেত্রেও হত্যাকারী কাফফারাদাতা অবিরাম দুই মাস রোযা রাখিতে সমর্থ না হইলে তৎপরিবর্তে সে ষাটজন মিসকীনকে খাদ্য খাওয়াইলে চলিবে । তাহারা বলেন, আলোচ্য আয়াতে উপরিউক্ত অনুমতি উল্লেখিত না হইবার কারণ এই যে, আলোচ্য ক্ষেত্রটি তিরস্কার ও ভীতি প্রদর্শনের ক্ষেত্র। অথচ মিসকীনকে খাদ্য খাওয়াইবার অনুমতি প্রদানের মধ্যে রহিয়াছে শিথিলকরণ ও সহজীকরণের ভাব । সুতরাং এক্ষেত্রে উহার উল্লেখ অসংগত ও বেমানান। কেহ কেহ বলেন ঃ কাফফারাদাতা ব্যক্তি অবিরাম দুই মাস রোযা রাখিতে সমর্থ না হইলেও মিসকীনকে খাদ্য খাওয়াইলে চলিবে না। তাহারা বলেন, এইরূপ বিধান থাকিলে আয়াতে উহা উল্লেখ করা হইত । কারণ, প্রয়োজনের কালে প্রয়োজনীয় বিধান উল্লেখ না করিবার পক্ষে কোন যুক্তি থাকিতে পারে না। (০2৩৯ ৮০25 4111 94৩ ইহার ব্যাখ্যা ইতিপূর্বে একাধিক স্থানে বর্ণিত হইয়াছে। পরবর্তী আয়াতে ইচ্ছাকৃতভাবে মু*মিনকে হত্যাকারী ব্যক্তির প্রতি কঠোর সতকীকিরণ ও ভীতি প্রদর্শন রহিয়াছে । কোন মু'মিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা মহাপাপ। কুরআন মজীদের একাধিক আয়াতে আল্লাহ তা'আলা উক্ত মহাপাপকে শিরকের ন্যায় জঘন্য ও ঘৃণ্য পাপের এটি নানান বসার 6 ০ ০০৩০) ০10 ্। ১. স্ত্রীকে বিশেষ নিয়মে মায়ের সহিত তুলনা দেওয়াকে শরী“আতের পরিভাষায় যিহার বলে।
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।