0০011169115 | সূরা নিসা ২০৯ নিকট মোকদ্মা লইয়া গেল। তিনি রায় দিলেন, নিহত মহিলাটির নিহত ভ্রণটির পরিবর্তে একটি দাস বা দাসী মুক্ত করিয়া দিতে হইবে। হত্যাকারিণী মহিলার জ্ঞাতিগণ দিয়াত দিবে। উপরিউক্ত হাদীস দ্বারা ইহাও প্রমাণিত হয় যে, সম্পূর্ণ অনিচ্ছাকৃত হত্যায় যেরূপ দিয়াত প্রদান করা ওয়াজিব, ইচ্ছাকৃত আক্রমণে অনিচ্ছাকৃত হত্যায়ও সেইরূপ দিয়াত প্রদান করা ওয়াজিব। তবে শেষোক্ত প্রকারের হত্যার দিয়াত তিন শ্রেণীর উট দ্বারা দিতে হয়। কারণ ইচ্ছাকৃত হত্যার সহিত এইরূপ হত্যার সাদৃশ্য রহিয়াছে। বুখারী শরীফে হযরত আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, একদা রাসূলুল্লাহ (সা) হযরত খালিদ ইবৃন ওয়ালীদ (রা)-এর নেতৃত্বে বনী জুযায়মা গোত্রের বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করিলেন। হযরত খালিদ তাহাদিগকে ইসলাম গ্রহণ করিতে আহ্বান জানাইলেন। তাহারা (1.1 (আমরা ইসলাম গ্রহণ করিলাম) বলিবার পরিবর্তে বলিল, (১০1০ (আমরা ধর্ম ত্যাগ করিলাম)। ফলে হযরত খালিদ তাহাদিগকে হত্যা করিতে লাগিলেন। এই সংবাদ রাসূলুল্লাহ সো)-এর নিকট পৌছিলে তিনি হাত তুলিয়া আল্লাহ্র নিকট প্রার্থনা করিলেন, আয় আল্লাহ! খালিদ যাহা করিয়াছে, তৎসম্বন্ধে তোমার নিকট আমি নিজের অসন্তোষ ও দায়মুক্তি প্রকাশ করিতেছি। অতঃপর তিনি হযরত আলী (রা)-কে সেখানে প্রেরণ করিলেন। হযরত আলী (রা) নিহত ব্যক্তিদের দিয়াত এবং সংশ্লিষ্ট গোত্রের লোকদের বিনষ্ট মালামালের এমনকি তাহাদের কুকুরের পানাহারের জন্যে ব্যবহার্য পার্রেরও ক্ষতিপূরণ প্রদান করিলেন। উপরোক্ত হাদীস দ্বারা ইহাও প্রমাণিত হয় যে, রাষ্ট্র প্রধান বা তাহার প্রতিনিধির ভ্রান্তির ক্ষতিপূরণ বায়তুলমাল (সরকারী কোষাগার) হইতে প্রদান করিতে হইবে। $ ৪০০2 ১11 অর্থাৎ “দিয়াতের প্রাপকগণ উহার দাবি ত্যাগ করিলে দিয়াত প্রদান ওয়াজিব থাকিবে না।' ১০০ হই) 2০৯5৪ ৫1 ৩০০ (ও ১০ ৩৫ 9৪ অর্থাৎ মুমিন হইলে এবং তাহার অভিভাবক ও পরিজনবর্গ অনৈসলামী রাষ্ট্রের কাফির নাগরিক হইলে কোন দিয়াত তাহাদের প্রাপ্য হইবে না। তবে একটি মু'মিন দাস বা দাসী মুক্ত করিয়া দেওয়া হত্যাকারীর উপর ওয়াজিব হইবে । ১2৯55 ৯1 1 হ৭০5 22058858825 ৮ ১০ ৩2 ও ১15 ১০৭ কই, অর্থাৎ নিহত ব্যন্ডির অভিভাবকবর্গ ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিক অথবা ইসলামী রাষ্ট্রের সহিত সন্ধিবদ্ধ রাষ্ট্রের নাগরিক হইলে তাহারা দিয়াত পাইবে । এইরূপ অবস্থায় নিহত ব্যক্তি মু'মিন হইলে তাহার পূর্ণ দিয়াত পাইবে । পক্ষান্তরে সে কাফির হইলে একদল ফকীহর মতে তাহারা পূর্ণ দিয়াত এবং কাহারও কাহারও মতে অর্ধেক দিয়াত এবং কাহারও মতে এক-তৃতীয়াংশ দিয়াত পাইবে । উপরোক্ত অবস্থায় একটি মুমিন দাস বা দাসী মুক্ত করিয়া দেওয়া হত্যাকারীর প্রতি ওয়াজিব । কাছীর__৩/২৭
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।