00017161715 ২০৮ তাফসীরে ইব্ন কাছীর | দাও যে, আমি আল্লাহ্র রাসূল ? সে বলিল, হ্যা । তিনি জিজ্ঞাসা করিলেন, “তুমি কি মৃত্যুর পর পুনরুথানে বিশ্বাস কর ? সে বলিল, হ্যা। রাসূলুল্লাহ (সা) আনসার সাহাবীকে বলিলেন, তাহাকে আযাদ করিয়া দাও। উপরিউক্ত হাদীসের সনদ সহীহ । বর্ণনাকারী সাহাবীর নাম অজ্ঞাত থাকায় এক্ষেত্রে কোন ক্ষতি নাই৷ ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মুসলিম, ইমাম আবূ দাউদ এবং ইমাম নাসাঈ (র)......মু“আবিয়া ইব্ন হাকাম (রা) হইতে বর্ণনা করেন যে, মু'আবিয়া ইব্ন হাকাম (রো) বলেন ঃ তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট উক্ত কৃষ্ণকায় দাসীটি লইয়া আসিলে রাসূল (সা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, আল্লাহ কোথায় আছেন ? সে বলিল, আকাশে আছেন । তিনি জিজ্ঞাসা করিলেন, আমি কে? সে বলিল, আল্লাহ্র রাসূল (সা)। ইহাতে রাসূলুল্লাহ (সা) হযরত মু'আবিয়া ইবৃন হাকাম (রা)-কে বলিলেন, তাহাকে আযাদ করিয়া দাও । কারণ, সে মু'মিনা। অনিচ্ছাকৃত হত্যায় দ্বিতীয় ওয়াজিব কার্য হইতেছে নিহত ব্যক্তির পরিজনদিগকে দেয় “দিয়াত' বা আর্থিক ক্ষতিপূরণ। উহা তাহাদের আপনজন হারাইবার ক্ষতিপূরণ হিসাবে তাহাদিগকে প্রদান করিতে হইবে । উপরিউক্ত “দিয়াত' (একশত উট) পাচ শ্রেণীর উট দ্বারা দিতে হয়। ইমাম আহমদসহ “সুনান'-এর সংকলকগণ উপরিউক্ত মর্মে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র)......তাহারা হযরত ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন £ নবী করীম (সা) অনিচ্ছাকৃত হত্যার দিয়াত এইরূপ নির্ধারণ করিয়া দিয়াছেন ৪ ১. বিশটি দুই বৎসর বয়সের উটনী; ২. বিশটি দুই বৎসরের উট; ৩. বিশটি তিন বৎসরের উটনী; ৪. বিশটি পীচ বৎসরের উটনী এবং ৫. বিশটি চার বৎসরের উট । এভাবে রাসূলুল্লাহ (সা) সর্বমোট একশত উট প্রদানের ফায়সালা দিয়াছেন। ইমাম তিরমিযী (র) মন্তব্য করিয়াছেন, উপরিউক্ত হাদীস, উপরিউক্ত সনদে ভিন্ন অন্য কোন সনদে রাসূলুল্লাহ (সা)-এর সহিত সম্পর্কিত হইয়াছে বলিয়া আমার জানা নাই । উপরিউক্ত হাদীস হযরত আবদুল্লাহ রো), হযরত আলী (রা) এবং একদল সাহাবী হইতে “মাওকুফ হাদীস" হিসাবে বর্ণিত হইয়াছে। কেহ কেহ বলেন ঃ চার শ্রেণীর উট দ্বারা দিয়াত প্রদান করিতে হইবে। দিয়াত হত্যাকারীর সম্পত্তি হইতে আদায় করা যাইবে না, বরং উহা তাহাদের জ্ঞাতি ও স্বজনগণের সম্পত্তি হইতে আদায় করিতে হইবে । ইমাম শাফিঈ (র) বলিয়াছেন, রাসূলুল্লাহ (সা) জ্ঞাতি ও স্বজনগণের সম্পত্তি হইতে দিয়াত আদায় করিবার ফায়সালা ভিন্ন অন্য কোন ফায়সালা দিয়াছেন বলিয়া আমার জানা নাই এবং এতদসম্পর্কিত অধিকাংশ হাদীস বিশিষ্ট সাহাবী হইতে বর্ণিত হইয়াছে। ইমাম শাফিঈ (র) যাহা বলিয়াছেন, তাহা একাধিক হাদীস দ্বারা প্রমাণিত হইয়াছে । যেমন বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে 8 একদা হুযায়েল গোত্রের দুই মহিলা মারামারি করিয়া একজন আরেকজনকে পাথরের আঘাতে হত্যা করিল। নিহত স্ত্রীলোকটি অন্তঃসত্তা ছিল। গর্ভস্থ সন্তানটিও নিহত হইল । লোকেরা রাসূলুল্লাহ (সা)-এর
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।