Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২০৬ তাফসীরে ইব্‌ন কাছীর ৯২. “কোন মু'মিনকে হত্যা করা কোন মু'মিনের কাজ নহে, তবে ভুলবশত করিলে উহা স্বতন্ত্র। আর কোন মুমিনকে ভুলবশত হত্যা করিলে কোন এক মুমিন ক্রীতদাস মুক্ত করা এবং তাহার পরিজনবর্গকে রক্তপণ প্রদান করা বিধেয়, যদি না তাহারা ক্ষমা করে। যদি সে তোমাদের শত্রুপক্ষের লোক হয়, অথচ মু'মিন হয়, তবে একজন মু"মিন ক্রীতদাস মুক্ত করা বিধেয়। আর যদি সে এমন এক সম্প্রদায়ভুক্ত হয় যাহার সহিত তোমরা অঙ্গীকারাবদ্ধ, তবে তাহার পরিজনবর্গকে রক্তপণ প্রদান ও একজন মু'মিন দাস মুক্ত করা বিধেয় এবং যে সংগতিহীন, সে একাদিক্রমে দুই মাস সিয়াম পালন করিবে । তওবার জন্যে ইহা আল্লাহ্‌র ব্যবস্থা । আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ।” ৯৩. “কেহ ইচ্ছাকৃতভাবে কোন মু'মিনকে হত্যা করিলে তাহার শাস্তি জাহান্নাম; সেখানে সে চিরকাল থাকিবে এবং আল্লাহ তাহার প্রতি রুষ্ট থাকিবেন, তাহাকে লা“নত করিবেন এবং তাহার জন্যে মহাশাস্তি প্রস্তুত রাখিবেন ।” তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন, একজন মু'মিনের স্বেচ্ছায় তাহার ভ্রাতা অপর মুমিনকে হত্যা করার কোন অধিকার নাই। তবে অনিচ্ছাকৃতভাবে এইরূপ হত্যা ঘটিতে পারে । আয়াতের অংশ 1:13 (কিন্তু অনিচ্ছাকৃতভাবে) হইতেছে ৮০১৯৭ | ৮1৪১০ (বিচ্ছিন্ন ব্যতিক্রম)। নিঙ্নোন্নেখিত চরণে ৮1৪১০ (৮০ (১১-৩৭| -এর প্রয়োগ রহিয়াছে ৪ 9 ৮১১71514252 ৮০০71০৯5541 ০০০ ০১ ১১০ 45381 ০০31 59155 কারুকার্য খচিত শীতের চাদরসমূহ ব্যতীত কোন তরবারিই দূরে যাত্রা করিল না এবং কোন জনপদও পরিভ্রমণ করিল না ।' এইরূপে আরবী সাহিত্যে ৮৪:১০ (5১১5০ প্রয়োগের বহু দৃষ্টান্ত রহিয়াছে। বুখারী ও মুসলিম শরীফে হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ “যে মুসলিম সাক্ষ্য দেয়, আল্লাহ ভিন্ন অন্য কোন মাবৃদ নাই; আরও সাক্ষ্য . দেয়, আমি আল্লাহ্‌র রাসূল, তিনটি কারণের একটি কারণ ব্যতীত এইরূপ মুসলিমকে হত্যা করা হালাল নহে 8 ১. সে অপর কাহাকেও হত্যা করিলে; ২. সে বিবাহিত অবস্থায় ব্যভিচার করিলে এবং ৩. সে ইসলাম ত্যাগ করিয়া উম্মত হইতে বিচ্ছিন্ন হইলে । উল্লেখিত কারণত্রয়ের কোন একটি কারণ ঘটিলেও রাষ্ট্র প্রধান বা তাহার প্রতিনিধি ভিন্ন অন্য কেহ তাহাকে হত্যা করিতে পারিবে না। শুধু রাষ্ট্র প্রধান অথবা তাহার প্রতিনিধির উপরই . এই হত্যার প্রতিকারের দায়িত্‌ অর্পিত রহিয়াছে। আলোচ্য আয়াতের শানে নুযূল সম্বন্ধে তাফসীরকারগণের মধ্যে মতভেদ রহিয়াছে। মুজাহিদ সহ বহু সংখ্যক মুফাস্সির বলিয়াছেন £ আলোচ্য আয়াত আবু জাহেলের বৈপিত্রেয় ভ্রাতা আইয়াশ ইব্ন আবূ রবী“আ সম্বন্ধে নাযিল হইয়াছে। উভয় ভ্রাতার মাতার নাম আসমা বিনতে মাখরামা। হযরত আইয়াশ (রা)-এর ইসলাম গ্রহণ করিবার ফলে তাহার ভ্রাতাসহ হারিস ইব্‌ন ইয়াধীদ আল-গামেদী নামক জনৈক ব্যক্তি তাহার উপর নির্যাতন চালাইয়াছিল। এই

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।