Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 . সূরা নিসা ২০৩ অর্থাৎ “তাহাদিগকে বন্ধু বানাইও না এবং নিজেদের শত্রুদের বিরুদ্ধে তাহাদের নিকট সাহায্য চাহিও না।' 4. কু ৪ * ৮ উপরিউক্ত বিধান প্রদত্ত হইতেছে না। পক্ষান্তরে তোমাদের সহিত সন্ধিবদ্ধ জাতির প্রতি যে আচরণ করিতে তোমাকে নির্দেশ প্রদান করা হইয়াছে, তাহাদের আশ্রিত জাতির প্রতিও সেইরূপ . আচরণ করিতে তোমাদিগকে নির্দেশ প্রদান করা হইতেছে। সুদ্দী, ইব্‌ন যায়দ এবং ইব্‌ন জারীর (র) আয়াতের উপরিউক্ত ব্যাখ্যা প্রদান করিয়াছেন । ইব্ন আবু হাতিম (র)......সুরাকা ইব্ন মালিক আল-মুদলিজী হইতে বর্ণনা করিয়াছেন যে, সুরাকা ইব্ন মালিক বলেন ঃ নবী করীম (সা) বদরের যুদ্ধে ও ওহুদের যুদ্ধে শত্রুপক্ষের বিরুদ্ধে জয়লাভ করিবার পর এবং চতুষ্পার্থখ্ের লোকজন ইসলাম গ্রহণ করিবার পর আমি জানিতে পারিলাম যে, তিনি খালিদ ইব্‌ন ওয়ালীদের নেতৃতেে একটি মুসলিম বাহিনী আমার গোত্র বনী মুদলিজ-এর বিরুদ্ধে প্রেরণ করিতে যাইতেছেন। আমি নবী করীম (সা)-এর নিকট আসিয়া বলিলাম, আপনার প্রতি আমার দান ও উপকারের কথা আপনাকে স্মরণ করাইয়া দিতেছি। সাহাবীগণ আমাকে বলিল, চুপ কর। রাসূল (সা) তাহাদিগকে বলিলেন, তাহাকে বলিতে দাও। অতঃপর আমাকে বলিলেন, তুমি কি বলিতে চাও, তাহা বলো। আমি বলিলাম, আমি জানিতে পারিয়াছি, আপনি আমার গোত্রের বিরুদ্ধে সামরিক অভিযান চালাইতে 'যাইতেছেন। আমি চাই, আপনি তাহাদের সহিত সন্ধিবদ্ধ হইবেন। কুরায়শ গোত্র ইসলাম গ্রহ্ঠী করিলে আমার গোত্রও ইসলাম গ্রহণ করিবে। কুরায়শ গোত্র ইসলাম গ্রহণ না করিলেও আপৃনি আমার গোত্রের উপর আক্রমণ চালাইবেন না। ইহা শুনিয়া নবী করীম (সা) খালিদ ইব্‌ন ওয়ালীদের হাত ধরিয়া তাহাকে বলিলেন, তাহার সঙ্গে গমন করিয়া সে যে চুক্তি সম্পাদন করিতে চাহিতেছে, তাহা সম্পাদন কর। অতঃপর খালিদ ইব্‌ন ওয়ালীদ আমার গোত্রের সহিত এইরূপ সন্ধিচুক্তি সম্পাদন করিলেন যে, আমার গোত্র নবী করীম (সা)-এর বিরুদ্ধে কাহাকেও সামরিক সহায়তা প্রদান করিবে না। আর কুরায়শ গোত্র ইসলাম গ্রহণ করিলে তাহারাও ইসলাম গ্রহণ করিবে । এই ঘটনা উপলক্ষে নিম্নের আয়াত নাযিল হইল ঃ 52191785515১55 9৪ ৭135 050545515০৫ চে ০৩১৪০ ৬ 5১ আল্লামা ইবৃন মারদুবিয়া হাম্মাদ ইব্ন সালমার সনদে উপরিউক্ত'হাদীস বর্ণনা করিয়াছেন। তবে তিনি হাদীসের শেষাংশ এইরূপে বর্ণনা করেন যে, মির রানার ইহাতে বয়ান রা সারিগিনির বাটা কারান : 35 785525 ১5১52155511 ১৯০৪ ০ | ফলত নবী করীম (সা)-এর সহিত সন্ধিবদ্ধ উপরিউক্ত গোত্রের সহিত যাহারা সন্ধিবদ্ধ হইত, তাহারাও উক্ত গোত্রের ন্যায় উল্লেখিত সন্ধির সুবিধা ভোগ করিত । আল্লামা ইব্‌ন মারদুবিয়া (রে) কর্তৃক বর্ণিত হাদীসে উপরিউক্ত ঘটনা উপলক্ষে যে আয়াত নাধিল হইবার কথা উল্লেখিত হইয়াছে, তাহাই ঘটনার সহিত অধিকতর সামঞ্জস্যপূর্ণ ।

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।