Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা নিসা ১৯৭ তঃপর আল্লাহ তা'আলা ছিয়াশি নম্বর আয়াতে বলিতেছেন, “যখন কোন মুসলমান তোমাদিগকে সালাম প্রদান করে, তখন তোমরা তাহাকে তাহার প্রদত্ত সালামের চাইতে উৎকৃষ্টতর অথবা উহার সমতুল্য সালাম প্রদান করো ।” উৎকৃষ্টতর সালাম প্রদান মুস্তাহাব এবং সমতুল্য সালাম প্রদান ফরয । ইমাম ইব্ন জারীর (র)......হযরত সালমান ফারসী (রা) হইতে বর্ণনা করেন, একদা জনৈক ব্যক্তি নবী করীম (সা)-এর নিকট আগমন করিয়া তাহাকে বলিল-_-.3 ২1০ ১....| 4111 ০১০১ (হে আন্মাহর রাসূল! আপনার প্রতি শান্তি বর্ষিত হউক)। তদুত্তরে তিনি বলিলেন__ 111 ২১৩ ?১.|| 42155 (তোমার প্রতিও শান্তি এবং আল্লাহর্‌ রহমত বর্ষিত হউক)। অতঃপর আরেক ব্যক্তি আগমন করিয়া বলিল__ ৭111 ৬১১12 41১1 2১! 411| ২৯১৩ (হে আল্লাহ্‌র রাসূল! আপনার প্রতি শান্তি এবং আল্লাহ্‌র রহমত তাহার বরকত বর্ষিত হউক)। তিনি তাহাকে বলিলেন, «3৮৫১: «111 ২৯১৩ (১1 4১1০৩ (তোমার প্রতিও শান্তি, আল্লাহর রহমত এবং তাহার বরকত বর্ষিত হউক)। অতঃপর আরেক ব্যক্তি আগমন করিয়া বলিল, «3৫১ ৭111 ২২৯১১ ৭111 ১০) [2451 (১--। (হে আল্লাহর রাসূল! আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত এবং তাহার বরকত বর্ষিত হউক) । তিনি বলিলেন এ১1-এ (তোমার প্রতিও)। শেষোক্ত লোকটি বলিল, হে আন্মাহর রাসূল! আমার মাতাপিতা আপনার জন্যে উৎসগীতি হউক! অমুক, অমুক ও আমি আপনার নিকট আগমন করিয়া আপনাকে সালাম প্রদান করিয়াছি। কিন্তু আমার প্রদানে যে বিষয় উল্লেখ করিয়াছেন, তাহাদের সালামের উত্তর প্রদানে উহা অপেক্ষা অধিকতর বিষয় উন্লেখ করিয়া সালামের উত্তর করিয়াছেন। নবী (সো) বলিলেন, তুমি তো আমার জন্যে কিছুই রাখিয়া দাও নাই। আল্লাহ তাআলা বলিয়াছেন £ (৯1 চিক ১০০৯৮ 192৪ ২ 5:2৯ 131 “আর যখন তোমরা কোনরূপ কল্যাণমূলক দু'আ প্রাপ্ত হও, তখন উহা অপেক্ষা উৎকৃষ্টতর অথবা উহার তুল্য দু'আ প্রদান করো ।” আমি তোমাকে তোমা কর্তৃক প্রদত্ত সালামের তুল্য সালাম প্রদান করিয়াছি । ইব্‌ন আবূ হাতিম (র) উপরিউক্ত হাদীসটি মুআল্লাক হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। তিনি বলিয়াছেন ঃ ইমাম তিরমিযী (র)......হিশাম ইব্‌ন লাহেক হইতে বর্ণনা করেন যে, উপরোক্ত সনদে ইমাম ইব্‌ন আবু হাতিম (র) উক্ত হাদীস অনুরূপভাবে উন্লেখ করিয়াছেন। ইমাম আবু বকর ইব্‌ন মারদুবিয়াও উক্ত হাদীস বর্ণনা করিয়ছেন। তিনি বলিয়াছেন ঃ হিশাম ইব্ন লাহেক ও আবূ উসমান হইতে ধারাবাহিকভাবে ইমাম আহমাদ ইব্‌ন হাম্বল, আবদুল্লাহ ইবৃন আহমদ ইব্‌ন হাম্বল ও আবদুল বাকী ইব্‌ন কানে" আমার নিকট বর্ণনা করিয়াছেন যে, উপরিউক্ত সনদে ইমাম আবু বকর ইব্‌ন মারদুবিয়া উক্ত হাদীস অনুরূপভাবে উন্লেখ করিয়াছেন। আমি ইব্ন কাছীর বলিতেছি ঃ “মুসনাদ' নামক হাদীস সংকলনে উপরিউক্ত হাদীস আমি দেখি নাই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । উপরোক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, সালামের আদান-প্রদানে__

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।