0০017116115 সূরা নিসা ১৯৫ উৎসাহত ও অনুপ্রাণিত করিয়াছিলেন। তিনি বলিতেছিলেন ঃ যে জান্নাতের বিস্তৃতি আকাশ- সমূহ ও পৃথিবীর বিস্তৃতির সমতুল্য, তোমরা সেই জান্নাতের দিকে অগসর হও । জিহাদে উৎসাহ প্রদানমূলক বহুসংখ্যক হাদীস রহিয়াছে। ইমাম বুখারী কর্তৃক হযরত আবূ হুরায়রা (রা) হইবে বর্ণিত নিম্নের হাদীস উহাদের অন্যতম £ হযরত আবু হুরায়রা (রা) বলেন ঃ একদা আল্লাহর রাসূল (সা) বলিলেন ঃ যে ব্যক্তি আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, যাকাত দান করে এবং রমযানে রোযা রাখে, সে ব্যক্তি হিজরত করুক আর জন্স্থানে পড়িয়া থাকুক, তাহাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িতৃ ও কর্তব্য হইয়া পড়ে। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! আমরা মানুষকে এই সুসংবাদ দিব কি ? আল্লাহর রাসূল (সা) বলিলেন £ জান্নাতে একশতটি স্তর রহিয়াছে। সেইগুলি আল্লাহ তাআলা তাহার পথে জিহাদকারীদের জন্যে নির্ধারিত করিয়া রাখিয়াছেন। জান্নাতের সেই শত স্তরের এক স্তর হইতে আরেক স্তরের ব্যবধান আকাশ ও পৃথিবীর মধ্যকার ব্যবধানের সমতুল্য । তোমরা যখন আল্লাহ তা'আলার নিকট (জান্নাত) প্রার্থনা কর, তখন তাহার নিকট ফিরদাউস নামক জান্নাত প্রার্থনা করিও । কারণ উহা জান্নাতের মধ্যবর্তী শ্রেষ্ঠতম অংশ । উহার উপরে রহিয়াছে রাহমানুর রহীম আল্লাহর আরশ । উক্ত ফিরদাউস জান্নাত হইতেই সকল জান্নাতের ঝর্ণাসমূহ প্রবাহিত হয়। : হযরত উবাইদ (রো), হযরত মু'আয রো) এবং হযরত আবৃদ-দারদা (রা) হইতেও অনুরূপ হাদীস বর্ণিত হইয়াছে। হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণিত রহিয়াছে ঃ একদা রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ হে আবূ সাঈদ ! যে ব্যক্তি রব হিসাবে আল্লাহ্কে, দীন হিসাবে ইসলামকে ও রাসূল হিসাবে মুহাম্মাদকে গ্রহণ-করিয়া সন্তোষ লাভ করে, তাহার জন্যে জান্নাত ওয়াজিব হইয়া যায়। রাসুলে করীম (সা)-এর উক্ত বাণী শুনিয়া হযরত আবু সাঈদ খুদরী রো) আনন্দাভিভূত হইয়া গেলেন। তিনি নিবেদন করিলেন, হে আল্লাহর রাসূল! উহা পুনরায় আমাকে শুনান। রাসূলে করীম (সা) তাহাই করিলেন । অতঃপর বলিলেন, আরেকটি আমল আছে । উহার কারণে আল্লাহ তা“আলা বান্দাকে জান্নাতে একশত স্তর উর্ধ্বে স্থান দিবেন । উহাদের এক স্তর হইতে আরেক স্তরের দূরত্ আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান। হযরত আবু সাঈদ খুদরী রো) আরয করিলেন, হে আল্লাহর রাসূল! সেই আমলটি কি ? রাসূলে করীম (সো) বলিলেন, আল্লাহর পথে জিহাদ। ইমাম মুসলিম (র) উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । 115৫ ১১301 ১1555 01 | ৪০০ অর্থাৎ মু"মিনদিগকে জিহাদে তোমার অনুপ্রাণিত করিবার কারণে শক্রদিগকে প্রতিহত করিবার এবং তাহাদের আক্রমণ হইতে ইসলাম ও মুসলিম জাতিকে রক্ষা করিবার সাহস মু'মিনদের হৃদয়ে উদ্দীপ্ত হইবে । | ১৩৫5 আত (5 এ 2115 অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাত উভয় জগতেই কাফিরদের উপর ক্ষমতার অধিকারী রহিয়াছেন। অনুরূপভাবে তিনি অন্যত্র বলিয়াছেন ঃ
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।