Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৯২ তাফসীরে ইব্‌ন কাছীর বুখারী ও মুসলিম শরীফে মুগীরা ইব্‌ন শু“বা (র) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলে করীম (সা) প্রমাণহীন অনিশ্চিত কথা প্রচার করিতে নিষেধ করিয়াছেন । ইমাম আবু দাউদ তাহার সুনানে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “লোকে বলে" এইরূপ বলিয়া কোনো কথা প্রচার করিয়া বেড়ানো অত্যন্ত নিন্দনীয় স্বভাব । সহীহ হাদীসে রহিয়াছে ৪ যে ব্যক্তি কোনো কথাকে মিথ্যা জানিয়াও উহা প্রচার করে, সে অন্যতম মিথ্যাবাদী । এক্ষেত্রে সর্বসম্মতভাবে সহীহ বলিয়া গৃহীত হযরত উমর (রা) সম্পর্কিত হাদীসটি উল্লেখযোগ্য ৷ উহা এই £ একদা হযরত উমর (র)-এর নিকট সংবাদ পৌছিল যে, নবী করীম (সা) স্বীয় স্ত্রীদিগকে তালাক দিয়াছেন। সংবাদের সত্যতা যাচাই করিবার উদ্দেশ্যে তিনি নবী করীম (সা)-এর নিকট রওয়ানা হইলেন। মসজিদে নববীতে গিয়া লোকমুখে সেই একই কথা শুনিতে পাইলেন। তিনি বিলম্ব সহিতে পারিলেন না। তৎক্ষণাৎ অনুমতি লইয়া নবী করীম (সা)-এর নিকট গমন পূর্বক জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! স্বীয় স্ত্রীদিগকে তালাক দিয়াছেন কি ? নবী করীম (সা) বলিলেন, না। অমনি উমর (রা) বলিয়া উঠিলেন, আন্মাহু আকবার! অতঃপর রাবী হাদীসের অবশিষ্ট দীর্ঘ অংশ উন্লেখ করিয়াছেন । ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত উপরিউক্ত হাদীসে এইরূপ উল্লেখিত হইয়াছে £ হযরত উমর (রো) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রাসূল । আপনি কি স্বয়ি স্ত্রীদিগকে তারাক দিয়াছেন? তিনি বলিলেন, না। আমি মসজিদের দ্বারে দাঁড়াইয়া উচ্চস্বরে সেকলকে) বলিলাম, রাসূলুল্লাহ (সা) স্বীয় স্ত্রীদিগকে তালাক দেন নাই । এই ঘটনার পর নিম্নের আয়াত নাযিল হইল $ 3531 ১১। || ২১155131১১৯। | ভি রিচি 315 উমর (রা) বলেন, আমিই উন্লেখিত বিষয়টি তদন্ত করিয়া সঠিক তথ্য উদ্ধার করিয়াছি । ৭১১1১ ,১7,১ অর্থাৎ যাহারা উহাকে উৎস হইতে বাহির করিয়া আনিত। যেমন আরবী ভাষায় প্রযুক্ত হয় ৪ ৬০]| 1৯ ১|| 4১১ | অর্থাৎ 'লোকটি কূপ খনন করিয়া উহার গভীর তলদেশ হইতে পানি বাহির করিয়াছে ।' ॥%0 ০2৫০ অর্থাৎ “বল্ল সংখ্যক লোক ব্যতীত তোমরা সকলে শয়তানের অনুসারী হইতে 1” আলী ইব্‌ন আবূ তালহা (র)......ইব্ন আব্বাস (রো) হইতে বর্ণনা করিয়াছেন 8115 (স্বল্প সংখ্যক লোক) অর্থাৎ মুমিনগণ | ্‌ মুআম্মার ও আবদুর রয্যাক হইতে কাতাদা বর্ণনা করিয়াছেন ঃ স্বল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা সকলে শয়তানের অনুসারী হইতে অর্থাৎ সকলেই শয়তানের অনুসারী হইতে এবং কেহই মু'মিন হইতে পারিতে না। আয়াতের শেষোক্ত ব্যাখ্যার সমর্থকগণ ইয়াধীদ ইব্‌ন মুহাল্লাবের প্রশংসায় কবি তারমাহ ইব্‌ন হাকীম কর্তৃক রচিত নিম্নের চরণকে নিজেদের পক্ষে পেশ করেন ঃ

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।