Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

্‌ ০0119115 ূ সূরা নিসা ১৯১ আল্লাহর কিতাবের এক অংশকে অপর অংশের বিরোধী আখ্যায়িত করিত । কুরআন কারীমের একাংশ উহার আরেকাংশকে মিথ্যা প্রতিপন্ন করে না; বরং উহার একাংশ অপরাংশকে সত্য প্রতিপন্ন করে । উহার যেটুকু তোমরা বুঝিতে পার, সেইটুকুর উপর আমল করো এবং যেটুকু না বুঝো, সেইটুকু সম্বন্ধে জানার জন্যে বিজ্ঞ ব্যক্তিদের নিকট পেশ করো । ইমাম আহমদ (র)......আমর ইবৃন শুআয়বের পিতামহ হইতে বর্ণনা করিয়াছেন ঃ.একদা রাসূলুল্লাহ (সা) সাহাবীদিগকে তাকদীর সম্বন্ধে আলোচনা করিতে দেখিয়া বিরক্ত হইলেন ও তাহার পবিত্র মুখমণ্ডল ডালিমের দানার ন্যায় রক্তিম হইয়া উঠিল । তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের কি হইয়াছে যে, তোমরা আল্লাহর কিতাবের একাংশকে অপরাংশের বিরোধী প্রতিপন্ন করিতেছ? ইহাতেই তোমাদের পূর্ববর্তীগণ ধ্বংস হইয়া গিয়াছে। রাবী সাহাবী বলেন, রাসূলুল্লাহ (সা) ইতিপূর্বে কোন এক মজলিসে উপস্থিত ছিলেন, অথচ আমি উহাতে উপস্থিত থাকিতে পারি নাই। এইরূপ অনুপস্থিতির কারণে আমার হৃদয় যতটুকু দুঃখ-ভারাক্রান্ত হইয়াছিল, সেই দিনের সেই মজলিসে উপস্থিত থাকিবার কারণে আমার হৃদয় উহার চাইতে অধিকতর পরিমাণে দুঃখ-ভারাক্রান্ত হইল। ইমাম ইব্‌ন মাজাহও দাউদ ইব্‌ন আবূ হিন্দ হইতে উপরিউক্ত হাদীস অবিচ্ছিন্ন সনদের হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র)......হযরত আবদুল্লাহ ইব্ন আমর (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, আবদুল্লাহ ইবৃন আমর (রা) বলেন £ একদা দ্বিপ্রহরে আমি হযরত রাসূলে করীম (সা)-এর নিকট গেলাম । সেখানে দুইজন সাহাবী কুরআন মজীদের একটি আয়াত লইয়া বিতর্কে লিগ হইলেন। এক সময়ে তীহাদের কণ্ঠস্বর উচ্চ হইয়া উঠিলে রাসূলে করীম (সা) বলিলেন, তোমাদের পূর্ববর্তী উম্মতগণ আল্লাহর কিতাব লইয়া মতভেদ করিবার ফলেই ধ্বংস হইয়া গিয়াছে । ইমাম মুসলিম ও ইমাম নাসাঈ উপরোল্লেখিত রাবী হাম্মাদ ইব্‌ন যায়দ হইতে উপরিউক্ত হাদীস অবিচ্ছিন্ন সনদের হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। পরবর্তী আয়াতে যাহারা কোন সংবাদ শুনামাত্র উহা সত্যতা সম্পর্কে নিশ্চিত না হইয়া উহা ছড়াইয়া বেড়ায়, আল্লাহ তা“আলা তাহাদিগকে নিন্দা করিতেছেন। বলা বাহুল্য, এই ধরনের সংবাদ অনেক সময়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়। ইমাম মুসলিম (ে)......আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, নবী করীম সো) বলিয়াছেন $ কোন ব্যক্তির পক্ষে মিথ্যাবাদী হইবার জন্যে ইহাই যথেষ্ট যে, কোন কথা তাহার কানে আসিলে উহার সত্যতা সম্বন্ধে নিশ্চিত না হইয়াই সে উহা ছড়াইয়া দেয়। ূ ইমাম মুসলিম (র) তাহার সহীহ সংকলনের ভূমিকায় উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । ইমাম আবূ দাউদও তাহার সুনান-এর “কিতাবুল আদব" অধ্যায়ে হাফস ইব্ন আসিম (রে) হইতে উপরিউক্ত হাদীসে মুরসাল হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিমও উপরোন্লেখিত রাবী শু“বা হইতে উপরিউক্ত হাদীস মুরসাল হিসাবে বর্ণনা করিয়াছেন। তাহা, ছাড়া ইমাম আবু দাউদ উপরিউল্লিখিত রাবী শু“বা হইতে উপরিউক্ত হাদীস মুরসাল হাদীস হিসাবে বর্ণনা করিয়ছেন। ্‌

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।