0০011191115 সূরা নিসা ১৮৫ আলোচ্য আয়াতাংশে যে আচরণের বিষয় বর্ণিত হইয়াছে, উহা ছিল মুনীফিকগণের আচরণ । তাহ্রা মু'মিন বলিয়া পরিচয় দিলেও ইসলামের প্রতি তাহাদের মনে ছিল চরম অনীহা । তাহাদের অনীহার বহিঃপ্রকাশের একটি রূপ এই যে, তাহাদের অনাকাঙ্খিত কিছু তাহাদের উপর ঘটিয়া গেলে উহার জন্যে তাহারা রাসূলুল্লাহ (সা)-এর অনুসরণকে দায়ী করিত। , 4111 ৬১০ ১০ 4৫ ৩ অর্থাৎ “তোমাদের কাম্য-অকাম্য উভয় অবস্থাই আল্লাহর নির্দেশে আসে ।"' এই বিধান মু'মিন ও কাফির সকলের প্রতিই প্রযোজ্য । আলাঁ ইব্ন আবূ তালহা (র)......হযরত ইব্ন আববাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন 8 | অর্থাৎ ভাল-মন্দ এই উভয় অবস্থা । হাসান বাসরীও অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন। অতঃপর আল্লাহ তা“আলা মুনাফিকগণ ও তাহাদের উপরোন্লেখিত সন্দেহ প্রসৃত বিচার- বুদ্ধিহীন উদ্ভট উক্তির নিন্দা করিতেছেন ঃ (১১ 30258 75811 ০96 উচ্চ একটি বিস্ময়কর সংশ্লিষ্ট হাদীস হাফিয আবু বকর আল-বায্যার (র)......আমর ইব্ন শুআয়িবের পিতামহ হইতে বর্ণনা করিয়াছেন যে, আমর ইব্ন শুআয়বের পিতামহ বলেন £ একদা আমরা নবী করীম (সা)-এর নিকট উপস্থিত ছিলাম । এমন সময়ে দুইদল লোকসহ হযরত আবু বকর সিদ্দীক (রা) এবং হযরত উমর (রা) সেখানে আগমন করিলেন । তাহারা উচ্চৈস্বরে কথা বলিতেছিলেন। সিদ্দীকে আকবর (রো) নবী করীম (সা)-এর কাছ ঘেঁষিয়া এবং উমর (রো) সিদ্দীকে আকবর রো)-এর কাছ ঘেঁষিয়া বসিলেন। নবী করীম (সা) জিজ্ঞাসা করিলেন, তোমাদের কণ্ঠস্বর উচ্চ হইবার কারণ কি ? জনৈক ব্যক্তি বলিল, হে আল্লাহ রাসূল! আবূ বকর (রা) বলিয়াছেন, যাবতীয় মঙ্গল আল্লাহর পক্ষ হইতে আসে এবং যাবতীয় অমঙ্গল আমাদের নিজেদের কারণে ঘটে । নবী করীম (সা) জিজ্ঞাসা করিলেন, ওহে উমর! তুমি কি বলিয়াছ ? হযরত উমর (রা) বলিলেন, “আমি বলিয়াছি, মঙ্গল ও অমঙ্গল উভয়ই আল্লাহর পক্ষ হইতে আসে । নবী করীম (সা) বলিলেন, সর্ব প্রথম হযরত জিবরাঈল (আ) এবং হযরত মীকাঈল (আ) এই বিষয়ে আলোচনা করেন । ওহে আবূ বকর! তুমি যাহা বলিয়াছ, হযরত মীকাঈল উহা বলিয়াছে। ওহে উমর! তুমি যাহা বলিয়াছ, হযরত জিবরাঈল (আ) উহা বলিয়াছিলেন। আকাশের ফেরেশতাদের মধ্যেই এই বিষয়ে মতপার্থক্য দেখা দিয়াছে । আর আকাশের ফেরেশতাদের মধ্যে যে বিষয়ে মতপার্থক্য দেখা দিয়াছে, পৃথিবীর মানুষের মধ্যে সে বিষয়ে মত পার্থক্য তো দেখা দিবেই। যাহা হউক, তাহারা উভয়ই মীমাংসার জন্যে হযরত ইসরাফীল (আ)-এর নিকট আগমন করিলেন । তিনি রায় দিলেন, কল্যাণ ও অকল্যাণ উভয়ই আল্লাহর পক্ষ হইতে আসে ।' অতঃপর নবী করীম (সা) আবূ বকর (রা) ও উমর (রা)-কে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমাদের প্রতি প্রদত্ত আমার ফয়সালা তোমরা স্মরণ রাখিও। কখনো আল্লাহর নাফরমানী ও অবাধ্যতা করা না হউক, তাহার এইরূপ অভিপ্রায় থাকিলে তিনি ইবলীসকে সৃষ্টি করিতেন না। কাছীর-_-৩/২৪
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।