Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৮২ তাফসীরে ইব্‌ন কাছীর দূর্গে আশ্রয় গ্রহণ করিল। সাবৃরও দুর্গ অবরোধ করিল । দুর্গ অপরাজিত রহিয়া গেল। অবরোধ দুই বসর ধরিয়া চলিল। একদিন সাবৃরের প্রতি সাতিবূন তনয়া নাযীরার দৃষ্টি পতিত হইল । সাবুরের পরিধানে তখন মূল্যবান রেশমী পোশাক ছিল। তাহার মস্তকে ছিল মণি-মুক্তা খচিত স্বর্ণ নির্মিত রাজমুকুট । নাযীরা তাহাকে দেখিয়া ভালবাসিয়া ফেলিল। সে সাবূরের নিকট সংবাদ পাঠাইল, যদি সে তাহাকে বিবাহ করিতে সম্মত থাকে, তবে সে তাহাদের দুর্গের দ্বার খুলিয়া দিবে। সাবুর নাধিরার প্রস্তাবে সম্মতি জানাইল। নাযীরার পিতা সাতিরূন ছিল মদ্যপায়ী। রাত্রিতে সে মদ্যপান করিয়া মাতাল হইয়া পড়িলে নাযীরা তাহার শিয়র হইতে দূর্গের দ্বারের চাবি লইয়া স্বীয় বিশ্বস্ত ভৃত্যের মাধ্যমে উহা সাবুরের নিকট পৌছাইয়া দিল। সাবূর দুর্গের দ্বার , খুলিয়া সসৈন্যে ঢুকিয়া পড়িল। কোন কোন কাহিনীকার এখানে বলেন £ সাতিরূন তনয়া নাযীরা সাবূরকে একটি গুপ্ত যাদু শিখাইয়া দিয়াছিল। উহারই সাহায্যে সাবুর দুর্গের দ্বার খুলিতে সমর্থ হইয়াছিল । দুর্গাটি একটি যাদু দ্বারা সুরক্ষিত ছিল। এই যাদুর প্রভাব নষ্ট না করিয়া কেহ উহার দ্বার খুলিতে পারিত না। কেহ উহা খুলিতে চাহিলে তাহাকে কোন চিতা সংশ্লিষ্ট একটি কবুতর লইয়া উহার পা দুইটি কোন অবিবাহিতা বালিকার প্রথম খতুত্রাবের রক্তে রঞ্জিত করিয়া উহাকে ছাড়িয়া দিতে হইত। সাবূরকে এই গুপ্ত যাদুটি জানাইয়া দিয়াছিল। সাবুর ইহা প্রয়োগ করিয়া দুর্গের দ্বার খুলিয়া ফেলিল। যাহা হউক, দুর্ে প্রবেশ করিয়া সাবূর সাতিরূনকে হত্যা করিল, উহার অন্যান্য অধিবাসীকে কচুকাটা করিল এবং নাযীরাকে লইয়া স্বীয় সাম্রাজ্যে ফিরিয়া আসিল। অতঃপর সাবূর ও নাধীরার মধ্যে যথারীতি বিবাহ হইয়া গেল। একদা রাত্রিতে নাযীরা রাজ প্রাসাদে তাহার শয্যায় নিদ্রা যাইতেছিল। হঠাৎ তাহার দিদ্রা ভাঙ্গিয়া গেল। সে অস্থিরতা প্রকাশ করিতে লাগিল। প্রদীপ জ্বালাইয়া সাবূর দেখিল, তাহার শয্যায় একটি বৃক্ষপত্র রহিয়াছে। নাযীরাকে সে বলিল, একটি বৃক্ষপত্র তোমার নিদ্রা কাড়িয়া লইয়াছে! না জানি, তোমার পিতা তোমাদের কত সুখের মধ্যে রাখিয়া লালন-পালন করিয়াছে। পোশাক পরাইতেন, অস্থির মধ্যে অবস্থিত মজ্জী খাওয়াইতেন এবং আঙ্গুর হইতে প্রস্তুত মদ্য পান করাইতেন। এঁতিহাসিক তাবারী উল্লেখ করিয়াছেন £ সাতিরূন তনয়া নাধীরা বলিল, আমার পিতা আমাকে অস্থির মজ্জা ও মাখন খাওয়াইতেন এবং কুমারী মৌমাছি কর্তৃক উৎপন্ন মধু ও উৎকৃষ্ট মদ্য পান করাইতেন। তাবারী আরো উন্মেখ করিয়াছেন £ সাতিরূন তনয়া নাধীরার অপরূপ সৌন্দর্যে তাহার পায়ের নলার অস্থি পর্যন্ত পরিদৃষ্ট হইত। যাহা হউক, নাযীরার কথা শুনিয়া সাবূর বলিল, তুমি তাহার প্রতি যে আচরণ করিয়াছ, উহাই কি তোমার প্রতি তাহার এইরূপ স্নেহের প্রতিদান ? তুমি তোমার ন্নেহময় পিতার প্রতি যে ঘৃণ্য আচরণ করিয়াছ, আমার প্রতি উহার অনুরূপ আচরণ করা তোমার পক্ষে অধিকতর সহজ। লাগামহীন ছাড়িয়া দিল। এই অবস্থায় অশ্ব তাহাকে পদতলে পিষ্ঠ করিয়া মারিয়া ফেলিল।

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।