00017161715 সূরা নিসা ১৭৭ . যুদ্ধের বিধান দেওয়া হইল, তখন তাহাদের একদল তো মানুষকে ভয় করিতেছিল আল্লাহকে ভয় করার মত অথবা তদপেক্ষা অধিক । এবং বলিতে লাগিল, “হে আমাদের প্রতিপালক ! আমাদের জন্যে যুদ্ধের বিধান কেন দিলে ? আমাদিগকে কিছুদিনের অবকাশ দাও। বল, পার্থিব ভোগ সামান্য । আর যে সাবধানী, তাহার জন্যে পরকালই উত্তম। তোমাদের প্রতি সামান্য পরিমাণও যুলম করা হইবে না।” ৭৮. “তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাইবেই। এমন কি সুউচ্চ ও সুদৃঢ় দুর্গে অবস্থান করিলেও। যদি তাহাদের কোন কল্যাণ হয়, তবে তাহারা বলে, “ইহা আল্লাহর নিকট হইতে ।” আর যদি তাহাদের কোন অকল্যাণ হয়, তবে তাহারা বলে, “ইহা তোমার নিকট হইতে ।' বলো, সব কিছুই আল্লাহর নিকট হইতে । এই সম্প্রদায়ের হইল কি যে, ইহারা একেবারেই কোন কথা বোঝে না!” ৭৯. “কল্যাণ যাহা তোমার হয়, তাহা আল্লাহর নিকট হইতে এবং অকল্যাণ যাহা তোমার হয়, তাহা তোমার নিজের কারণে । এবং তোমাকে যে মানুষের জন্যে রাসূলরূপে প্রেরণ করিয়াছি, উহার সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট |” তাফসীর £ ইসলামের প্রথম যুগে হিজরতের পূর্বে মুসলমানদিগকে শুধু সালাত ও যাকাত আদায় করার, নিজেদের মধ্যকার দরিদ্রদের প্রতি আর্থিক সহানুভূতি প্রদর্শনের এবং মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ না করিয়া ধৈর্য ধারণ করার আদেশ করা হইয়াছিল। এই সময়ে তাহারা চাহিত যেন তাহাদের প্রতি যুদ্ধের বিধান প্রদত্ত হয় যাহাতে তাহারা শক্রদের নিকট হইতে প্রতিশোধ লইতে পারে । প্রকৃতপক্ষে এই সময়টি একাধিক কারণে মুসলমানদের জন্যে যুদ্ধের অনুকূল ছিল না। প্রথমত শক্রপক্ষের লোক সংখ্যার তুলনায় তাহারা সংখ্যায় খুবই নগণ্য ছিল। দ্বিতীয়ত তাহারা মক্কার ন্যায় পবিত্র ভূমিতে বসবাসরত ছিল যেখানে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ ছিল এবং যাহা পৃথিবীর মধ্যে পবিত্রতম স্থান। কাহারো কাহারো মতে উহাও তৎকালে যুদ্ধের বিধান প্রবর্তিত না হইবার অন্যতম কারণ ছিল । যাহা হউক, উপরোল্লেখিত এক বা একাধিক কারণেই দেখা যায়, ঘুসলমানগণ মদীনায় হিজরত পূর্বক সংখ্যায় পর্যাপ্ত হইবার পূর্বে তাহাদের জন্যে জিহাদের বিধান প্রদত্ত হয় নাই। মুসলমানদের মন্কী যিন্দেগীর দুর্বল অবস্থায় আকাজিক্ষিত যুদ্ধের বিধান তাহাদের মাদানী যিন্দেগীতে সবল অবস্থায় প্রবর্তিত হইবার পর দেখা গেল, তাহাদের কেহ কেহ যুদ্ধে কাফিরদের সম্মুখীন হইতে অত্যন্ত ভীত-সন্ত্স্ত হইয়া পড়িল । তাহারা বলিল ঃ ২১০৪৪ ০ (3৮ সা 02) 0 5৪ অর্থাৎ “হে প্রভু! এই সময়ে তুমি কেন আমাদের উপর যুদ্ধের বিধান প্রদান করিয়াছ ? স্বল্প কিছুদিনের জন্যে উহা আবশ্যিক করা স্থগিত রাখিলে না কেন? তাহাদের ভয়ের কারণ এই যে, যুদ্ধে লোক ক্ষয় হয়, অপ্রাপ্ত বয়স্ক সন্তান-সন্ততি ইয়াতীম হয় এবং নারীদিগকে বৈধব্য বরণ করিতে হয়। অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ কাছীর-_৩/২৩
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।