Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ১৭২ তাফসীরে ইবৃন কাছীর বলিলেন, উহা তো নবীগণের বালাখানাসমূহ। তাহারা ভিন্ন অন্যান্য নেককার তো সেখানে পৌছিতে পারিবে না। তিনি বলিলেন, হ্যা । যাহার হস্তে আমার প্রাণ রহিয়াছে, তাহার শপথ! যাহারা আল্লাহর উপর ঈমান আনিয়াছে এবং নবীগণকে সত্য বলিয়া গ্রহণ করিয়াছে, তাহারা সেখানে পৌছিতে পারিবে। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম (রে) উপরিউক্ত হাদীস ইমাম মালিকের সনদে বর্ণনা করিয়াছেন। হাদীসের উপরিউক্ত শব্দ ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত। ইমাম আহমদ (র)...... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন £ একদা রাসূলুল্লাহ (সো) বলিলেন, জান্নাতের বাসিন্দাগণের মধ্যে মর্তবার তারতম্য থাকিলেও তাহারা পরস্পরকে দেখিতে পাইবে । যেমন তোমরা আকাশে উদিত উজ্জ্বল নক্ষত্র দেখিতে পাও। সাহাবীগণ বলিলেন, হে আল্লাহর রাসূল! উচ্চ মর্যাদার অধিকারী তো নবীগণ । তিনি বলিলেন, হ্যা! ধাহার হস্তে আমার প্রাণ রহিয়াছে, তাহার শপথ! যাহারা আল্নাহর উপর ঈমান আনিয়াছে এবং নবীদিগকে সত্য বলিয়া মানিয়া লইয়াছে, তাহারাও সেখানে পৌছিতে পারিবে । হাফিয যিয়া আল-মাকদিসী বলিয়াছেন, “উপরিউক্ত হাদীস বুখারী কর্তৃক নির্ধারিত শর্তাবলীর ভিত্তিতে গ্রহণযোগ্য ।' আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । তাবারানী (র)......হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন $ একদা আবিসিনিয়া হইতে জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করিল। তাহার উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ (সা)-এর নিকট প্রশ্ন করিয়া দীন সম্পর্কে জ্ঞান লাভ করা। রাসূলুল্লাহ সো) তাহাকে বলিলেন, তুমি প্রশ্ন করো। লোকটি বলিল, হে আল্লাহর রাসূল! রূগ্ন, বর্ণ ও নবুওয়াত দ্বারা আপনাদিগকে আমাদের উপর শ্রেষ্ঠতৃ প্রদান করা হইয়াছে । আপনি যে সকল বিষয়ে ঈমান আনিয়াছেন, যদি আমি সেই সকল বিষয়ে ঈমান আনি এবং আপনি যে সকল কাজ করেন, যদি আমি সে সকল কাজ করি, তবে কি আমি আপনার সাথে জান্নাতে বসবাস করিতে পারিব ? রাসূলুল্লাহ (সা) বলিলেন,, হ্যা! যে সত্তার হস্তে আমার প্রাণ রহিয়াছে তাহার শপথ! জান্নাতে পৃথিবীর কৃষ্ণকায় ব্যক্তির ওজ্বল্য হাজার বৎসরের পথের দূরত্ব হইতে পরিদৃষ্ট হইবে । অতঃপর তিনি বলিলেন, যে ব্যক্তি বলে, আল্লাহ ভিন্ন অন্য কোন মা'বৃদ নাই, তাহার অনুকূলে আল্লাহর উপর একটি দায়িত্‌ আসিয়া যায়। যে ব্যক্তি বলে, আল্লাহ মহান, আমি তীহার প্রশংসা বর্ণনা করিতেছি", তাহার জন্যে এক লক্ষ চব্বিশ হাজার নেকী লিখিত হয় । জনৈক সাহাবী বলিলেন, হে আল্লাহর রাসূল! ইহার পর আমরা কিরূপে ধ্বংস.হইতে পারি ? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন কিয়ামতের দিন একটি লোক এতো নেক আমল লইয়া আসিবে যে, উহা পর্বতের উপর স্থাপিত হইলে পর্বতের জন্যেও দুর্বহ হইবে । অতঃপর আল্লাহর একটি নি“'আমত উপস্থিত হইবে এবং উক্ত নি'আমত এইরূপ মহামূল্য হইবে যে, উহা নিজ বিনিময় হিসাবে উপরোক্ত আমলের সর্বাংশ শেষ করিয়া ফেলিবার উপক্রম করিবে । তবে যদি আল্লাহ তাহাকে স্বীয় রহমতে ঢাকিয়া লন। অতঃপর নিম্নের আয়াতসমূহ অবতীর্ণ হইল ঃ | ৯1743565558 0 এ 0০৯ ১0 এ জা 2

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।