0০011191115 সূরা নিসা ১৭১ চাহিতেছি। তিনি বলিলেন, আর কিছু চাও কি? আমি বলিলাম, আমি শুধু উহাই চাই। তিনি বলিলেন, বেশি বেশি সিজদা করিয়া আমাকে সহযোগিতা প্রদান কর। ইমাম আহমদ (র)......আমর ইব্ন মুররা আল-জুহানী (রা) হইতে বর্ণনা করেন 8 “একদা জনৈক সাহাবী রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করিয়া বলিলেন, হে আল্লাহর রসূল! আমি সাক্ষ্য দিই যে, আল্লাহ ভিন্ন অন্য কোন মা“বৃদ নাই এবং আপনি আল্লাহর রাসূল । আমি পাচ ওয়াক্ত নামায আদায় করি, নিজের মালের যাকাত দিই এবং রমযান মাসে রোযা রাখি । রাসূলুল্লাহ সো) বলিলেন, যে ব্যক্তি এই অবস্থায় মরিবে, কিয়ামতের দিনে নবী, সিদ্দীক ও শহীদগণের সহিত অবস্থান করিবে । এই বলিয়া তিনি দুই আঙ্গুলি মিলিত করিয়া দেখাইলেন। অতঃপর বলিলেন, যদি সে মাতাপিতার প্রতি দুর্বযবহার না করে। উক্ত হাদীস শুধু ইমাম আহমদ (র)-ই বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ (র)......মু'আয ইবৃন আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক হাজার আয়াত পাঠ করে, কিয়ামতের দিন ইনশাআল্লাহ তাহার নাম নবী, সিদ্দীক, শহীদ এবং নেককারগণের সহিত লিখিত থাকিবে । নিঃস্ন্দেহে এই সকল লোক প্রকৃষ্ট বন্ধু। | ইমাম তিরমিযী (র)......হযরত আবূ সাঈদ (রা) হইতে বর্ণনা করেন, নবী করীম (সা) বলিয়াছেন £ “ন্যায় পরায়ণ ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দীক এবং শহীদগণের সাহচর্যে থাকিবে । ইমাম তিরমিযী (র) বলেন, উহা হাসান পর্যায়ের হাদীস । উপরিউক্ত সনদের মাধ্যমে ব্যতীত অন্য কোন সনদে উক্ত হাদীস আমার জানা নাই। সনদের অন্যতম রাবী আবূ হামযার নাম আবদুল্লাহ ইবন জাবির । তিনি বসরার একজন বিজ্ঞ ব্যক্তি। উপরে বর্ণিত হাদীসসমূহে যে সকল সুসংবাদ রহিয়াছে, উহার যে কোনটির চাইতে বৃহত্তর সুসংবাদ বহনকারী একটি হাদীস একদল সাহাবীর মাধ্যমে বহু সংখ্যক সনদে সহীহ, মুসনাদ ইত্যাদি শ্রেণীর হাদীস সংকলনে বর্ণিত রহিয়াছে । উহা এই ঃ একদা রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসিত হইলেন, কোন ব্যক্তি যদি বিশেষ শ্রেণীর একদল লোককে ভালবাসে; অথচ সে এখনো তাহাদের সহিত মিলিত হয় নাই, এই ব্যক্তি কি তাহাদের সান্নিধ্যে থাকিতে পারিবে ? রাসূলুল্লাহ (সা) বলিলেন, যে মানুষ যাহাদিগকে ভালবাসে, সে তাহাদের সহিত থাকিবে । হযরত আনাস (রো) বলেন, মুসলমানগণ এই হাদীসে যত আনন্দিত হইয়াছিলেন, তত আনন্দিত আর কিছুতেই হন নাই। হযরত আনাস রো) হইতে বর্ণিত একটি রিওয়ায়াতে আছে যে, তিনি বলেন ঃ নিঃসন্দেহে আমি রাসূলুল্লাহ (সা)-কে, হযরত আবূ বকর সিদ্দীক (রা)-কে এবং হযরত উমর (রা)-কে ভালবাসি । আর আমি আশা করি কিয়ামতে আল্লাহ আমাকে তাহাদের সহিত উঠাইবেন। যদিও তাহাদের ন্যায় আমল ও নেককাজ আমি করিতে পারি নাই। ইমাম মালিক (র).....আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন ঃ একদা রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, জান্নাতের বাসিন্দাগণের মধ্যে মর্তবার তারতম্য থাকিলেও নি্নস্তরের বাসিন্দাগণ উচ্চস্তরের বাসিন্দাদের দিকে তাকাইয়া তাহাদিগকে তাহাদের বালাখানাসমূহে দেখিতে পাইবে। যেমন দেখিতে পাও তোমরা আকাশের পূর্বে বা পশ্চিমে উদিত উজ্জ্বল নক্ষত্রকে। সাহাবীগণ
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।