Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011169115 ১৭০ তাফসীরে ইব্‌ন কাছীর 351 ১১) ০৫112 2111 021 55301 ৮5 এএ৬৪ 05415 ধ11 253 ১০5 তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ উচ্চস্তরের বাসিন্দাগণ নিম্নস্তরের বাসিন্দাদের নিকট নামিয়া আসিবে । তাহারা একটি উদ্যানে সমবেত হইয়া আল্লাহ তা'আলা কর্তৃক তাহাদিগকে প্রদত্ত নিআমতসমূহ লইয়া আলোচনা করিবে এবং তাহার প্রশংসা বর্ণনা করিবে । উচ্চস্তরের বাসিন্দাগণ নিম্নস্তরের বাসিন্দাদের ইচ্ছা ও আকাজ্কার অনুরূপ নি“'আমত লইয়া তাহাদের নিকট অবতরণ করিবে । এইরূপে সকলেই বিপুল নি“আমতরাশির মধ্যে কাল যাপন করিবে । উপরিউক্ত সনদ হইতে ভিন্ন এক সনদে একটি মারফু হাদীসে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী উদ্ধৃত রহিয়াছে। তাহা এই $ ইব্‌ন মারদুবিয়া (র).....হৃযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন £ একদা জনৈক সাহাবী রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলিলেন, হে আল্লাহর রাসূল! আপনি আমার নিকট আমার নিজ সত্তা, পরিবার ও সন্তান হইতে অধিকতর প্রিয় । আমি বাড়িতে থাকাকালে আপনাকে ম্মরণ করিয়া অস্থির হইয়া পড়ি । যতক্ষণ আপনার কাছে আসিয়া আপনার পবিত্র মুখ দর্শন করিতে না পারি, ততক্ষণ এই অস্থিরতা দূর হয় না। কিন্তু যখন আমার নিজের ও আপনার মৃত্যুর কথা স্মরণে আসে তখন ভাবি, আপনি যখন জান্নাতে প্রবেশ করিবেন, তখন তো আপনাকে নবীদের সহিত উচ্চ মর্যাদায় রাখা হইবে । যদি আমি জান্নাতে প্রবেশ করিতে পারি, তবুও আপনাকে দেখিবার সৌভাগ্য আমার হইবে না। নিজের এই দুর্ভাগ্যের কথা চিন্তা করিয়া আমি উদ্িগ্ন হইয়া পড়ি। রাসূলুল্লাহ (সা) সাহাবীর কথার কোন উত্তর দিলেন না। এই অবস্থায় নিম্নের আয়াত নাযিল হইল £ 281 ১৩। ০1441251011 ০১30 তে এ45 05452 210 ০৮৪০০ উপরোক্ত হাদীস তাবারানী (র).....আবদুল্লাহ ইবৃন ইমরান আবদীর সনদে বর্ণনা করিয়াছেন। অতপর বলেন, আমি উহার সনদে আপত্তিকর কিছু দেখি না। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । ইবৃন মারদুবিয়া (র)......হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৫ একদা জনৈক .সাহাবী রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলিলেন, হে আন্মাহর রাসূল! আমি নিশ্চয়ই আপনাকে ভালবাসি । এমন কি বাড়িতে আপনার কথা মনে পড়িলে আপনার জন্যে অস্থির হইয়া পড়ি। জান্নাতে আপনার সাথে থাকিতে আমার মনে বাসনা রহিয়াছে। রাসূলুল্লাহ (সা) তাহার কথার কোন উত্তর দিলেন না। এই অবস্থায় নিম্নের আয়াত নাযিল হইল ঃ 35 ১২| ০1176022111 2 ১১৬) তে এ 05০৮15 001 ০৮৪ ০ ইমাম ইব্‌ন জারীর (র) উপরিউক্ত হাদীস মুরসাল সনদের হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম (র)......রবীআ ইবৃন কা'ব (রা) হইতে বর্ণনা করেন যে, রবীআ (রা) 'বলেন, আমি নবী করীম (সা)-এর নিকট রাত্রি যাপন করিতাম। একদা তাহার উযূর পানি ও প্রয়োজনীয় জিনিস তাহার খিদমতে উপস্থিত করিলাম । তিনি বলিলেন, কিছু চাও । আমি বলিলাম, হে আন্মাহর রাসূল! আপনার নিকট জান্নাতে আপনার সহিত থাকিবার সুযোগ

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।