0০011191115 সুরা নিসা ১৬৫ ইব্ন মারদুবিয়া (র)......আলে আবূ সালমার সালমা নামক জনৈক ব্যক্তি হইতে বর্ণনা করেন ৪ একদা যুবায়র (রা) জনৈক ব্যক্তির বিরুদ্ধে রাসূলুল্লাহ সো)-এর নিকট অভিযোগ উত্থাপন করিলে তিনি হযরত যুবায়রের পক্ষে রায় দিলেন। ইহাতে উক্ত ব্যক্তি বলিল, রাসূলুল্লাহ (সা) তাহার পক্ষে এই কারণে রায় দিয়াছেন যে, সে রাসূলুল্লাহ সা)-এর ফুফাত ভাই । এই প্রেক্ষাপটে নিম্ন আয়াত নাযিল হইল £ ৃ | ১৩।০|1555 ০৯০০ ০১৭১৫ ০২০ ১৮৮৮% 42555 ইব্ন আবূ হাতিম (র).....সাঈদ ইব্ন মুসাইয়্যাব হইতে আলোচ্য আয়াত সম্বন্ধে বর্ণনা করিয়াছেন £ এই আয়াত হযরত যুবায়র ইবনুল আওয়াম এবং হাতিব ইবৃন আবূ বালতা“'আর ঘটনায় নাযিল হইয়াছে। তাহারা জল সেচকে কেন্দ্র করিয়া ঝগড়া করিয়াছিলেন । রাসূলে পাক (সা) রায় দিলেন, উপরিভাগের ব্যক্তি পূর্বে এবং নিম্নভাগের ব্যক্তি পরে জমিতে পানি দিবে । অবশ্য এই হাদীসের সনদ বিচ্ছিন্ন। ইহাতে সংশ্লিষ্ট রাবী সাহাবীর নাম উল্লেখিত হয় নাই। তথাপি এই হাদীসে একটি জ্ঞাতব্য বিষয় রহিয়াছে । ইহাতে আনসার সাহাবীর নাম উন্মেখিত হইয়াছে। অন্যান্য শানে নুযূল ইব্ন আবূ হাতিম (র)......আবুল আসওয়াদ হইতে বর্ণনা করিয়াছেন ঃ একদা দুই ব্যক্তি নবী করীম (সা)-এর দরবারে মুকাদ্দমা লইয়া গেল। তিনি তাহাদের বিরোধীয় বিষয়ে একটি রায় দিলেন। যাহার বিপক্ষে রায় গেল, সে বলিল, আমাদিগকে উমরের কাছে পাঠান । নবী করীম (সা) বলিলেন, আচ্ছা । তাহারা উমর (রা)-এর নিকট পৌঁছিলে বিজয়ী ব্যক্তি তাহাকে বলিলেন, হে ইব্ন খাত্তাব ! আল্লাহ্র রাসূল (সা) আমার পক্ষে ও এই ব্যক্তির বিরুদ্ধে রায় দিয়াছেন। ইহাতে এই ব্যক্তি বলিয়াছেন, আমাদিগকে উমরের নিকট পাঠান । তাই তিনি আমাদিগকে আপনার নিকট পাঠাইয়াছেন। হযরত উমর (রা) বলিলেন, ঘটনা কি এইরূপ ? পরাজিত লোকটি বলিল, হ্যা । হযরত উমর (রা) বলিলেন, আমি ফিরিয়া আসিয়া তোমাদের বিরোধ নিষ্পত্তি না করা পর্যন্ত তোমরা এই স্থানে অবস্থান কর। অতঃপর তিনি তরবারি আনিয়া যে ব্যক্তি তাহার নিকট তাহাদিগকে পাঠাইতে রাসূলে করীম (সা)-কে বলিয়াছিল, তাহাকে কতল করিলেন। অপর ব্যক্তি প্রাণভয়ে ভাগিয়া রাসূলে করীম (সা)-এর নিকট গিয়া বলিলেন, হে আল্লাহ্র রাসূল! আল্লাহর কসম, উমর আমার সঙ্গীকে হত্যা করিয়া ফেলিয়াছে। আমি ভাগিয়া আসিতে না পারিলে আমাকেও সে হত্যা করিত। নবী করীম (সা) বলিলেন, আমি ধারণা করিতে পারি নাই যে, উমর একজন মু"মিনকে হত্যা করিতে সাহস করিবে । এই ঘটনা উপলক্ষে আল্লাহ তা“আলা নিম্নের আয়াত নাধিল করিলেন ঃ 401 ১৯। 41 9৮০5 32০5 ২ অতঃপর নবী করীম (সা) হযরত উমর (ো)-কে উক্ত ব্যক্তিকে হত্যা করিবার দণ্ড হইতে মুক্তি দিলেন। তবে পরবতীকালে ইহা প্রথা হইয়া দীড়াক, তাহা আন্মাহ তা“আলার নিকট মনোগুত ছিল না । তাই তিনি পরবর্তী আয়াত নাধিল করিলেন ঃ ০1০৩১১০9৯৮9 87৮71515551১15৮4405 ৮ 8851
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।