0০011191115 ১৬৪ তাফসীরে ইবৃন কাছীর প্রমাণিত হইয়াছে। তাই ইমাম আহমদ (র) কর্তৃক উল্লেখিত উক্ত সনদ বিচ্ছিন্ন । নিশ্চিতভাবে বলা যায়, উপরিউক্ত হাদীস উরওয়া তাহার ভ্রাতা আবদুন্রাহ ইব্ন যুবায়র (রা) হইতে শুনিয়াছেন। ইমাম আবু মুহাম্মদ আবদুর রহমান ইব্ন আবূ হাতিম তাহার তাফসীর গ্রন্থে সেইরূপ সনদেই উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । যেমন £ ইবৃন আবু হাতিম (র)......হযরত যুবায়র (রা) হইতে বর্ণনা করেন £ হযরত যুবায়র রো) এবং জনৈক বদরী আনসার সাহাবী একই নালার মাধ্যমে খেজুরের বাগানে পানি দিতেন । একদা আনসার সাহাবী তাহাকে বলিল পানি ছাড়িয়া দিন,» উহা প্রবাহিত হউক । যুবায়র (রা) পানি ছাড়িতে সম্মত হইলেন না। ইহা জানিতে পারিয়া নবী করীম (সা) বলিলেন, যুবায়র! অথে তুমি নিজের ক্ষেত সিক্ত কর। অতঃপর তোমার প্রতিবেশীর ক্ষেতের দিকে পানি ছাড়িয়া দাও। আনসার সাহাবী ইহাতে অসন্তুষ্ট হইয়া বলিল, হে আল্লাহ্র রাসূল! সে আপনার ফুফাত ভাই বলিয়া কি এই রায়? নবী করীম (সা)-এর চেহারা মুবারক বিবর্ণ হইয়া গেল। কিছুক্ষণ পর তিনি বলিলেন, যুবায়র! অগ্থে তৃমি নিজের ক্ষেত সিক্ত কর। অতঃপর পানি ক্ষেতে আইলে না পৌঁছা পর্যন্ত উহা আটকাইয়া রাখ। উক্ত রায় দ্বারা নবী করীম (সা) হযরত যুবায়র (রা)-কে তাহার পূর্ণ হক ও প্রাপ্য অধিকার প্রদান করিলেন। পূর্বে তিনি উভয় পক্ষের সুবিধাজনক আপসমূলক ব্যবস্থা গ্রহণ করিতে যুবায়র (রা)-কে পরামর্শ দিয়াছিলেন। আনসার সাহাবী নবী করীম (সা)-এর প্রতি অসন্তোষ প্রকাশ করিবার পর তিনি যুবায়র (রা)-কে তাহাদের পূর্ণ হক ও প্রাপ্য অধিকার প্রদান করিয়া রায় দিলেন। যুবায়র (রা) বলেন ঃ আমার দৃঢ় বিশ্বাস, আলোচ্য আয়াত উপরিউক্ত ঘটনা উপলক্ষে অবতীর্ণ হইয়াছে। ইমাম নাসাঈও উপরিউক্ত হাদীস উপরোন্নেখিত রাবী ইব্ন ওয়াহাব হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) এবং অন্যান্য মুসনাদ সংকলকও উপরোন্নেখিত রাবী লাইস হইতে বর্ণনা করিয়াছেন। সনদের সর্বোচ্চ নামের ক্রম অনুসারে বিন্যস্ত হাদীস সংকলনসমূহের সংকলকগণ উপরিউক্ত হাদীস হযরত আবদুল্লাহ্ ইবৃন যুবায়র রো)-এর নামের আওতায় বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ রে)-ও উহাকে হযরত আবদুল্লাহ ইব্ন যুবায়র (রা)-এর নামের অধীন হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । ] হাকিম আবু আবদুল্লাহ নিশাপুরী উপরিউক্ত হাদীস সম্বন্ধে অত্যন্ত আশ্চর্যজনক একটি মন্তব্য করিয়াছেন। তিনি হযরত যুবায়র রো) হইতে যুহরীর ভ্রাতুষ্পুত্র প্রমুখ রাবীর সনদে উপরিউক্ত হাদীস বর্ণনা করিবার পর মন্তব্য করেন, উক্ত হাদীসের সনদ সহীহ । তবে বুখারী ও মুসলিম উহা বর্ণনা করেন নাই । উপরিউক্ত হাদীসের যে সকল সনদে ইব্ন শিহাব যুহরী ও আবদুল্লাহ ইব্ন যুবায়রের নাম উল্লেখিত হইয়াছে, সে সকল সনদে ইব্ন শিহাব যুহরীর অব্যবহিত নিম্নের রাবী হিসাবে তাহার ভ্রাতুষ্পুত্রের নাম উল্লেখ করা হইয়াছে। অথচ ইব্ন শিহাব হইতে তাহার ভ্রাতুষ্পুত্রের হাদীস বর্ণনার বিষয়টি অস্পষ্ট ও দুর্বল। এই পরিপ্রেক্ষিতে উপরিউক্ত হাদীসকে সহীহ সনদের হাদীস বলা আশ্চর্যজনকই বটে ।
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।