00171917115 সুরা নিসা ১৬৩ ইমাম বুখারী (ে)......উরওয়া (র) হইতে বর্ণনী করেন যে, উরওয়া (র) বলেন ঃ একদা নালার মাধ্যমে ক্ষেতে পানি দেওয়া উপলক্ষে জনৈক আনসার ব্যক্তির সহিত হযরত যুবায়র (রা)-এর বিবাদ বাধিল। নবী করীম (সা) বলিলেন, যুবায়র! তোমার ক্ষেত সিক্ত করিয়া দাও। অতঃপর তোমার প্রতিবেশীর ক্ষেতের দিকে পানি ছাড়িয়া দাও। ইহাতে আনসার লোকটি বলিল, হে আল্লাহ্র রাসূল! যুবায়র আপনার ফুফাত ভাই বলিয়াই কি এইরূপ বিচার করিলেন ? নবী করীম (সা)-এর পবিত্র মুখমণ্ডল বিবর্ণ হইয়া গেল। কিয়ৎপর তিনি বলিলেন, যুবায়র! তোমার ক্ষেত সিক্ত কর। অতঃপর পানি আটকাইয়া রাখ। পানি ক্ষেতের আইল পর্যন্ত পৌছিবার পর উহা তোমার প্রতিবেশীর ক্ষেতের দিকে ছাড়িয়া দাও। পূর্ব নির্দেশে নবী করীম (সা) উভয়ের জন্যে সুবিধা রহিয়াছে এইরূপ আপসমূলক ব্যবস্থী গ্রহণ করিতে তাহাদিগকে পরামর্শ দিয়াছিলেন। কিন্তু আনসার ব্যক্তিটি উহাতেও রাষী না হওয়ায় পরবর্তী ফয়সালায় তিনি যুবায়র (রা)-কে তাহার পূর্ণ হক বা প্রাপ্য দিয়া দিলেন । যুবায়র (রা) বলেন, আমি বিশ্বাস করি, আলোচ্য আয়াত এই ঘটনা উপলক্ষে অবতীর্ণ হইয়াছে। ইমাম বুখারী (র) উক্ত হাদীস তাহার সংকলনে কয়েক স্থানে বর্ণনা করিয়াছেন। তিনি “তাফসীর অধ্যায়'-এ উক্ত হাদীস মামার হইতে বর্ণনা করিয়াছেন। “সেচ-ব্যবস্থা বিষয়ক অধ্যায়'-এ উক্ত হাদীস তিনি মা“মার ও ইব্ন জুরাইজ এই উভয় রাবী হইতে বর্ণনা করিয়াছেন । 'সন্ধি-বিষয়ক অধ্যায়'-এ তিনি উরওয়া হইতে উহা বর্ণনা করিয়াছেন । উক্ত হাদীসে বর্ণনাকারী সাহাবীর নাম উল্লেখিত থাকিবার কারণে মুরসাল হাদীস হইলেও.উহা অবিচ্ছিন্ন সনদের হাদীস হিসাবে গণ্য । ইমাম আহমদ (র)......উরওয়া হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত যুবায়র (রা) বলেন £ একদা তাহার ও জনৈক বদরী আনসার সাহাবীর মধ্যে ব্যবহার্য নালা দিয়া ক্ষেতে পানি সিঞ্চন করা লইয়া বিবাদ বাধিলে তিনি উক্ত আনসার সাহাবীর বিরুদ্ধে'রাসূলুল্াহ সো)-এর নিকট অভিযোগ উত্থাপন করেন । নবী করীম (সা) তাহাকে বলিলেন, তুমি প্রথমে তোমার ক্ষেত সিক্ত কর। অতঃপর তোমার প্রতিবেশীর ক্ষেতের দিকে পানি ছাড়িয়া দাও। ইহাতে আনসার সাহাবী অসন্তুষ্ট হইয়া বলিল, হে আল্লাহ্র রাসূল! সে আপনার ফুফাত ভাই দেখিয়া এইরূপ বিচার করিলেন? ইহাতে নবী করীম (সা)-এর পবিত্র মুখমণ্ডল বিবর্ণ হইয়া গেল। কিছুক্ষণ পর তিনি বলিলেন, হে যুবায়র! তুমি নিজের ক্ষেত আগে সিক্ত কর। অতঃপর পানি ক্ষেতের আইলে না পৌঁছা পর্যন্ত উহা আটকাইয়া রাখ । শেষোক্ত রায়ে নবী করীম (সা) হযরত যুবায়র রো)-কে তাহার অধিকার পূর্ণরূপে প্রাদান করিলেন। ইতিপূর্বে তিনি উভয় পক্ষের জন্যে সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ করিতে হযরত যুবায়র (রা)-কে পরামর্শ দিয়াছিলেন। কিন্তু আনসার সাহাবী উহাতে তাহার প্রতি অসন্তুষ্ট হইবার ফলে তিনি হযরত যুবায়র (রা)-কে তীহার পূর্ণ প্রাপ্য প্রদান করিয়া রায় দিলেন। যুবায়র (রা) বলেন, আল্লাহ্র কসম! আমি ধারণা করি, আলোচ্য আয়াত উপরিউক্ত ঘটনা উপলক্ষে অবতীর্ণ হইয়াছে। ইমাম আহমদ রে) কর্তৃক উদ্ধৃত উপরিউক্ত সনদে উরওয়া রো)-এর পিতা হযরত যুবায়র (রা)-এর নাম উন্েখ করা হইয়াছে। অথচ পুত্র পিতা হইতে হাদীস শ্রবণ করেন নাই বলিয়া
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।