Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর অনুমতি ব্যতিরেকে ভবিষ্যতে কাহাকেও আশ্রয় দিতে তাহাকে নিষেধ করিলেন । তাহারা উভয়ে যখন মহানবী (সা)-এর সম্মুখে পরস্পরকে আঘাত দিয়া বাক্য বিনিময় করিতেছিলেন, তখন হযরত খালিদ (রা) বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমাকে আঘাত দিয়া কথা বলিবার জন্যে আপনি এই নাককাটা গোলামকে সুযোগ দিতেছেন ? মহানবী (সো) বলিলেন, ওহে খালিদ ! আম্মারকে গালি দিও না । যে ব্যক্তি আম্মারকে গালি দিবে, আল্লাহ তাহাকে গালি দিবেন, যে ব্যক্তি আম্মারের সহিত শক্রতা করিবে, আল্লাহ তাহার সহিত শক্রতা করিবেন এবং যে ব্যক্তি আম্মারকে অভিশাপ দিবে, আল্লাহ তাহাকে অভিশাপ দিবেন। ইত্যবসরে হযরত আম্মার (রা) গালির কারণে রাগািত হইয়া উঠিয়া গেলেন। হযরত খালিদ (রা) তাহার পশ্চাদনুসরণ করিলেন। তিনি হযরত আম্মার (রা)-এর কাপড় ধরিয়া তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিলেন। হযরত আম্মার (রা) তাহাকে ক্ষমা করিয়া দিলেন। এই উপলক্ষে আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করিলেন ঃ ূ ্‌ ১২৮০ ৯০৪1 9 ০১০০০।।এ১৮ 41115551199 ০ চর্জাও ইব্‌ন আবু হাতিম (র) উপরিউক্ত রাবী সুদ্দীর মাধ্যমে ভিন্নরপ সনদে উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইব্‌ন মারদুবিয়া রে) উক্ত হাদীস হযরত ইব্ন আব্বাস (রা) হইতে অনুরূপ অর্থে বর্ণনা করিয়াছেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । আলী ইব্‌ন তালহা (র)...... হযরত ইবৃন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলিয়াছেন £ ১৫১০ ১০১। 51913 অর্থাৎ দীন সম্পকীয়ি জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী । মুজাহিদ, আতা, হাসান বাসরাঁ এবং আবুল আলিয়াও প্রায় অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। তীহারা বলেন £ ১০ ১-*%1'51:919 অর্থাৎ আলিম সম্প্রদায় । উক্ত শব্দের স্বাভাবিক ও কষ্টকল্পহীন অর্থ অনুযায়ী বলা যায়, রাষ্ত্ীয় ক্ষমতাজনিত নির্দেশ ও দীনী ইলম সম্পর্কিত নির্দেশ, এই উভয় ধরনের যে কোনরূপ নির্দেশের অধিকারী ব্যক্তিই উহার অন্তর্ভুক্ত। ইতিপূর্বে আমি এইরূপই দেখাইয়াছি। আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহ তা'আলা বলেন £ ০185 173116155 ০০ ১১৯১1 09820111645 3 91 “তাহাদের পুরোহিত পণ্তিতগণ তাহাদিগকে পাপের কথা উচ্চারণ করিতে এবং হারাম মাল খাইতে নিষেধ করে না কেন? আল্লাহ তা“'আলা আরও বলিয়াছেন £ হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত সর্বসম্মতভাবে বিশুদ্ধ বলিয়া পরিগণিত হাদীসটি এই £ নবী করীম (সা) বলিয়াছেন, যে ব্যক্তি আমাকে অনুসরণ করিয়া চলিল, সে আন্নাহকে অনুসরণ করিয়া চলিল। আর. যে ব্যক্তি আমার অবাধ্য হইল, সে আল্লাহ্র অবাধ্য হইল । যে ব্যক্তি আমার আমীরের প্রতি অনুগত রহিল, সে আমার প্রতি অনুগত রহিল আর যে ব্যক্তি আমার আমীরের প্রতি অবাধ্য হইল, সে আমার প্রতি অবাধ্য হইল।

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।