00017161715 ১৫৪ তাফসীরে ইব্ন কাছীর হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন 8 কোন ব্যক্তি তাহার আমীর হইতে তাহার অপসন্দনীয় কোন কার্য ঘটিতে দেখিলে যেন সে ধৈর্যধারণ করিয়া তাহার নেতৃত্বের প্রতি অনুগত থাকে। কারণ, জামাআত হইতে কেহ এক বিঘত পরিমাণে দূরে সরিয়া গেলেও সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করিবে । এই হাদীস ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) বর্ণনা করিয়াছেন। হযরত ইব্ন উমর (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন $ আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি আনুগত্য হইতে এক হাত দূরে সরিয়া গিয়াছে, সে ব্যক্তি কিয়ামতের দিন দলীল-প্রমাণ ব্যতীত আল্লাহ্র সম্মুখে উপস্থিত হইবে । আর যে ব্যক্তি স্বীয় -স্কন্ধে বায়আতের দায়-দায়িতু না লওয়া অবস্থায় মরিবে, সে ব্যক্তি জাহিলিয়াতের মরণ বরণ করিবে । এই হাদীসটি মুসলিম বর্ণনা (র) করিয়াছেন। ইমাম মুসলিম (র)......আবদুর রহমান ইব্ন আবদি রাব্বিল কাবা হইতে বর্ণনা করিয়াছেন যে, আবদুর রহমান বলেন £ একদা আমি মসজিদুল হারামে প্রবেশ করিয়া হযরত আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা)-কে কাবা শরীফের ছায়ায় উপবিষ্ট দেখিলাম । তাহার চতুষ্পার্থ্ে লোকজন সমবেত ছিল । আমি তথায় গিয়া তাহার দিকে মুখ করিয়া বসিলাম। তিনি বলিলেন, একদা আমরা রাসূলে করীম (সা)-এর সঙ্গে সফরে ছিলাম । এক সময়ে আমরা একস্থানে যাত্রা বিরতি করিলাম । আমাদের কেহ তীবু খাটাইতেছিল, কেহ তীর ঠিক করিতেছিল, আবার কেহ বা স্বীয় বাহন পশুর সেবায় রত ছিল। এমন সময়ে নবী করীম (সা)-এর ঘোষক ঘোষণা করিলেন, এখনই নামায, সকলকে একত্রিত করিবে । আমরা সকলে নবী করীম (সা)-এর নিকট সমবেত হইলাম । তিনি বলিলেন ঃ আমার পূর্ববর্তী প্রত্যেক নবীর প্রতি এই দায়িত্ অর্পিত ছিল যে, তিনি তাহাদের যে সব কল্যাণের কথা অবগত থাকিবেন, তৎসম্পর্কে তাহাদিগকে অবগত করিবেন এবং তাহাদের যে সব অকল্যাণ সম্পর্কে তাহারা অবগত থাকিবেন, অৎসম্পর্কে তাহাদিগকে সতর্ক করিবেন। আমার উম্মতের এখন নিরাপদ অবস্থা বিরাজ করিবে । তবে অদূর ভবিষ্যতে উহার পরবতাঁ অংশের নিকট বিপদ ও অবাঞ্কনীয় বিষয়াবলী দেখা দিবে । তাহাদের উপর অব্যাহতভাবে অনেক বিপদ আপতিত হইবে । একটি বিপদ দেখিয়া মু'মিন বলিয়া উঠিবে, ইহাতো আমার ধ্বংস । উহা যাইবার পর আরেকটি আসিয়া পড়িবে । এইবার সে বলিবে, ইহাই এবং ইহাই আমাকে শেষ করিয়া দিবে । যে ব্যক্তি দোযখ হইতে বাচিতে ও বেহেশতে প্রবেশ করিতে চাহে, সে যেন আল্লাহ ও আখিরাতের উপর ঈমান লইয়া মরণ বরণ করে এবং সে নিজে অপরের তরফ হইতে যেরূপ আচরণ পাইতে চাহে, অপরের প্রতি যেন সেইরূপ আচরণ করে। আর যে ব্যক্তি কোন ইমামের হাতে বায়আত করিয়াছে, সে ব্যক্তি স্বীয় হস্তের ক্ষমতা ও স্বীয় হৃদয়ের বল তাহার নিকট সমর্পণ করিয়াছে। অতএব সে যেন যথাসাধ্য তাহার প্রতি অনুগত থাকে । এই অবস্থায় কেহ উক্ত ইমামের প্রতিপক্ষ হইয়া দেখা দিলে তোমরা সেই ব্যক্তি গর্দান উড়াইয়া দাও। রাবী আবদুর রহমান বলেন, আমি হযরত আবদুল্লাহ ইব্ন আমর ইবনুল আস (রা)-এর নিকটবরতাঁ হইয়া তাহাকে জিজ্ঞাসা র্লরিলাম, আপনাকে আল্লাহর কসম দিয়া বলিতেছি, আপনি কি নিজে ইহা হযরত নবী করীম (সা)-এর নিকট হইতে শুনিয়াছেন ? তিনি হাত দ্বারা নিজের ক্যন ও হর্থপণ্ডের দিকে
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।