Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 সূরা নিসা ১৫৩ উবাদা ইবনুস সামিত (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলেন £ আমরা রাসূলুল্লাহ (সা)-এর হাতে এই কথার উপর বায়আত করিয়াছিলাম যে, নেতা আমাদিগকে আমাদের পসন্দনীয় কার্য করিতে নির্দেশ করুন আর না করুন এবং তীহার নির্দেশ পালন আমাদের জন্যে সহজসাধ্য হউক আর কষ্টসাধ্য হউক, উহাতে আমাদের উপর অন্যকে যদি শ্রেষ্ঠতৃও দেওয়া হয়, সর্বাবস্থায় আমরা তাহার প্রতি অনুগত থাকিব । আর আমরা কোন কার্ষের দায়িতৃপ্রাপ্ত ব্যক্তি হইতে উহা ছিনাইয়া লইব না। তবে তিনি বলেন, আল্লাহ্‌র তরফ হইতে আগত কোন প্রমাণ মুতাবিক তোমরা স্পষ্ট কুফর দেখিতে পাইলে তাহার নির্দেশ মানিবে না। ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । আনাস (রা) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ যদি এমন কোন হাবশী দাসকেও তোমাদের নেতা বানাইয়া দেওয়া হয় যাহার মস্তক কিসমিসের ন্যায় ক্ষুদ্র, তথাপি তোমরা তাহার প্রতি অনুগত থাকিবে । ইমাম বুখারী (র) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন ঃ আমার প্রিয় বন্ধু নবী করীম (সা) আমাকে আদেশ করিয়াছেন, আমি যেন নেতার প্রতি অনুগত থাকি, যদি তিনি বিকলাঙ্গ হন তথাপি । ইমাম মুসলিম এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । হযরত উম্মে হাসীন (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বিদায় হজ্জে খুতবা দিবার কালে বলিতে শুনিয়াছি 8৪ যদি কোন দাসকেও তোমাদের নেতা বানাইয়া দেওয়া হয়, আর সে আল্লাহ্র কিতাবের সাহায্যে তোমাদিগকে পরিচালনা করে, তোমরা তাহার প্রতি অনুগত থাকিবে । ইমাম মুসলিম এই হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত এক রিওয়ায়াতে “দাস শব্দের স্থলে 'বিকলাঙ্গ দাস' শব্দ উল্লেখিত হইয়াছে। ইবৃন জারীর রে)......হযরত আবূ হুরায়রা রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ আমার পর অনেক নেতা তোমাদের উপর নেতৃত্‌ করিবেন । সৎ নেতা সততা সহকারে তোমাদের উপর নেতৃত্ব করিবেন এবং অসৎ নেতা অসততা সহকারে তোমাদের উপর নেতৃত্‌ করিবে। তাহাদের যে নির্দেশ ন্যায় ও হকের সহিত সামঞ্জস্যশীল হয়, তোমরা উহার ব্যাপারে তাহাদের প্রতি অনুগত থাকিও আর তাহাদের পিছনে নামায আদায় করিও । তাহারা ভালকাজ করিলে তোমরাও ভাল ফল পাইবে এবং তাহারাও ভাল ফল পাইবে । পক্ষান্তরে তাহারা মন্দকাজ করিলে তোমরা ভাল ফল পাইবে এবং তাহারা মন্দ ফল পাইবে। হযরত আবু হুরায়রা রো) হইতে বর্ণিত রহিয়াছে, একদা রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ বনী ইসরাঈল গোত্রে অব্যবহিতভাবে নবীর আগমন ঘটিত। একজন নবী ইন্তিকাল করিলেই আরেকজন নবী তাহার স্থলাভিষিক্ত হইতেন। কিন্তু আমার পর কোন নবী আসিবেন না । আমার পর খলীফাগণ আসিবেন এবং অনেক খলীফা আসিবেন। সাহাবীগণ আরয করিলেন, হে আল্লাহ্র রাসূল! এক্ষেত্রে আমাদিগকে কি করিতে বলেন ? তিনি বলিলেন, প্রথম বায়আতকারী অগ্রাধিকার পাইবে- এই ভিত্তিতে তাহাদের হাতে বায়আত কর এবং তাহাদিগকে তাহাদের প্রাপ্য প্রদান কর। আল্লাহ তাহাদের পরিচালনাধীন ব্যক্তিগণ সম্বন্ধে তাহাদের নিকট হইতে হিসাব লইবেন। ইমাম বুখারী ও মুসলিম ইহা বর্ণনা করিয়াছেন । কাছীর__৩/২০

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।