0০011191115 সূরা নিসা ১৪৯ প্রদক্ষিণ করিলেন। তিনি হস্তস্থিত একটি বক্র লাঠি দ্বারা উহার বিশেষ স্তন্তকে স্পর্শ করিতেছিলেন। কা'বা প্রদক্ষিণ শেষে তিনি হযরত উসমান ইবৃন তালহাকে ডাকাইয়া আনিলেন এবং তাঁহার নিকট হইতে কাবার চাবি গ্রহণ করত উহার দরওয়াযা খুলিয়া উহাতে প্রবেশ করিলেন। সেখানে কাষ্ঠ নির্মিত কবুতরের মূর্তি পাইয়া তিনি নিজ হস্তে উহা ভাঙ্গিলেন এবং বাহিরে নিক্ষেপ করিলেন। অতঃপর কাবার দ্বারে থামিলেন। লোকজন তাহার জন্যে মসজিদুল হারামে অপেক্ষারত ছিল। ইবৃন ইসহাক বলেন, আমার নিকট জনৈক বিজ্ঞ ব্যক্তি বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ সো) পবিত্র কাবার দ্বারপ্রান্তে দীড়াইয়া বলিয়াছিলেন, আল্লাহ ভিন্ন অন্য কোন মাঁবৃদ নাই । তিনি এক, তাহার কোন শরীক নাই । তিনি স্থীয় প্রতিশ্রুতি বাস্তবায়িত করিয়াছেন, স্বীয় দাস [মুহাম্মাদ (সা)]-কে সাহায্য করিয়াছেন এবং একাই শক্র-বাহিনীসমূহকে পরাজিত ও পরুদস্ত করিয়াছেন। হে লোক সকল! জাহিলী যুগের সকল কুপ্রথা এবং হত্যা ও সম্পদের ক্ষতিপূরণের দাবি আমার এই দুই পায়ের নীচ দলিত হইল । তবে বায়তুল্লাহ শরীফের প্রতি সম্মান প্রদর্শনের রীতি এবং হজ্জযাত্রীকে পানিপান করাইবার রীতি অটুট থাকিবে । ইব্ন ইসহাক (র) রাসূলুল্লাহ সো) কর্তৃক এই দিনে প্রদত্ত বক্তৃতার মধ্যে উপরোক্ত হাদীসের অবশিষ্টাংশও উল্লেখ করিয়াছেন । উহাতে তিনি বর্ণনা করিয়াছেন ঃ অতঃপর রাসূলুল্লাহ (সা) মসজিদুল হারামে উপবেশন করিলেন। এই অবস্থায় হযরত আলী (রো) দপ্তায়মান হইলেন। রাসূলুল্লাহ (সা)-এর পবিত্র হস্তে তখন কা'বা শরীফের চাবি। হযরত আলী (রা) বলিলেন, হে আল্লাহর রাসূল! হাজীদিগকে পানিপান করাইবার সুযোগের সঙ্গে কা'বা শরীফের চাবি সংরক্ষণের দায়িতৃও আমাদিগকে প্রদান করুন। রাসূলুল্লাহ (সো) বলিলেন, উসমান ইব্ন তালহা কোথায়? তাহাকে ডাকিয়া আনা হইলে তিনি তাহাকে বলিলেন, হে উসমান! তোমার চাবি গ্রহণ করো । আজিকার দিন বিশ্বাস রক্ষা করিবার ও সদাচার করিবার দিন । ইব্ন জারীর (ে).....ইবৃন জুরাইজ (রে) হইতে আলোচ্য আয়াত সম্বন্ধে বর্ণনা করেন ঃ এই আয়াত হযরত উসমান ইব্ন তালহা (রো) সম্বন্ধে নাযিল হইয়াছে । হযরত রাসূল করীম (সা) মক্কা বিজয়ের দিনে তাহার নিকট হইতে কাবা শরীফের চাবি গ্রহণ করিয়া উহার মধ্যে প্রবেশ করিলেন। উহা হইতে বাহির হইবার সময়ে তিনি এই আয়াত পড়িতেছিলেন £ 7121 511 ০০০১ 13875014৮46 2119 অতঃপর তিনি হযরত উসমানকে ডাকিয়া তাহার নিকট উক্ত চাবি প্রত্যর্পণ করিলেন। হযরত উমর ফারুক (রা) বলেন £ আমার মাতাপিতা রাসূলুল্লাহ (সা)-এর জন্যে উৎসগীঁকৃত হউক! তিনি কাবা হইতে বাহির হইয়া আসিবার সময়ে এই আয়াত তিলাওয়াত করিতেছিলেন ঃ ূ ূ (5151 511 ০35113535 0178০5 4110 ইতিপূর্বে আমি তাহাকে এই আয়াত পড়িতে শুনি নাই। ইব্ন জারীর (র)......যুহরী (র) হইতে বর্ণনা করেন £ নবী করীম (সা) হযরত উসমান ইবন তালহার নিকট কাবার চাবি প্রত্যর্পণ করিয়া সকলকে আদেশ দিয়াছিলেন £ তোমরা তাহাকে সহযোগিতা প্রদান করিও ।
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।