Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 15111 2541 55715 2115) সুফিয়ান সাওরী (র)...... হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, আলোচ্য আয়াতের তাফসীর প্রসঙ্গে হযরত ইবৃন আব্বাস (রা) বলিয়াছেন ঃ নেককার ও বদকার যে কোন ব্যক্তিই আমানত রাখুক না কেন, তাহাকে উহা প্রত্যর্পণ করিতে হইবে। মুহাম্মদ ইব্ন হানফিয়া (র)-ও অনুরূপ তাফসীর বর্ণনা করিয়াছেন। আবুল আলিয়া (র) বলেন £ আদিষ্ট কার্য ও নিষিদ্ধ কার্য উভয়ই আমানতের অন্তর্ভুক্ত । ইব্‌ন আবূ হাতিম (র)...... উবাই ইবৃন কা'ব (রা) হইতে বর্ণনা করেন ঃ স্বীয় যৌনাঙ্গের পবিত্রতা রক্ষা করিবার কর্তব্যও স্ত্রীর প্রতি স্বামীর আমানত । রবী" ইবন আনাস বলেন ঃ নারীর নিজের যৌন-পবিভ্রতা রক্ষা করিবার দায়িত্ব হইতেছে তাহার নিকট ন্যস্ত পুরুষের একটি আমানত । হযরত ইব্ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা বর্ণনা করিয়াছেন £ ঈদের দিনে নারীদিগকে খলীফার উপদেশ শোনানও আলোচ্য আয়াতে বর্ণিত আমানতের অন্তর্ভুক্ত । শানে নুযূল বহু সংখ্যক তাফসীরকার বলিয়াছেন যে, আলোচ্য আয়াত উসমান ইব্‌ন তালহা ইব্‌ন আবু তালহা সম্পর্কে নাযিল হইয়াছে। আবূ তালহার নাম আবদুল্লাহ ইবন আবদুল উষযা ইব্‌ন তালহা ছিলেন পবিত্র কাবার চাবি-রক্ষক। ইনি শায়বা ইবৃন উসমান ইব্ন আবূ তালহার চাচাত ভাই ছিলেন। তাহারই বংশধরগণের নিকট আজ পর্যন্ত পবিত্র কাবার চাবি রক্ষিত রহিয়াছে। উপরোক্ত উসমান হুদায়বিয়ার সন্ধি এবং মক্কা বিজয়ের মধ্যবর্তী শান্তির সময়ে ইসলাম গ্রহণ করেন। তাহার সঙ্গে হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ এবং আমর ইবন আসও ইসলাম গ্রহণ করেন। পক্ষান্তরে তাহার চাচা উসমান ইব্‌ন আবূ তালহা ওহুদের যুদ্ধে মুশরিকদের পতাকাবাহী ছিল। উক্ত যুদ্ধেই সে কাফির অবস্থায় নিহত হয়। পবিত্র কাবার চাবি রক্ষক হযরত উসমান রো)-এর বংশ পরিচয় এখানে এই কারণে উল্লেখ করিলাম যে, বহু সংখ্যক তাফসীরকার উহুদ যুদ্ধে নিহত কাফির উসমানকে ভুলক্রমে কা'বা শরীফের চাবি রক্ষক উসমান ইব্‌ৃন তালহা মনে করিয়া পবিত্র কাবার চাবি রক্ষক হযরত উসমান (রা)-এর ঘটনার ব্যাপারে বিভ্রান্তির মধ্যে পড়িয়া যান। যাহা হউক, আলোচ্য আয়াত পবিত্র কাবার চাবি রক্ষক হযরত উসমান (রা)-এর উপলক্ষে নাধিল হইবার বিবরণ এই যে, মহানবী (সা) মক্কা বিজয়ের দিনে তাহার নিকট হইতে পবিত্র কাবার চাবি গ্রহণ করিয়া উহা তাহার নিকট প্রত্যর্পণ করেন। উক্ত চাবি ছিল হযরত উসমানের নিকট আমানত। মুহাম্মদ ইবৃন ইসহাক (র)......হ্যরত সাফিয়া বিনতে শায়বা হইতে মক্কা বিজয়ের ঘটনা প্রসঙ্গে বর্ণনা করেন ঃ মক্কা বিজয়ের দিন সকালে নিশ্চিন্ত ও নিরুদ্েগ হইবার পর নবী করীম (সা) বায়তুন্নাহ শরীফে আগমন করত স্বীয় উদ্ত্রীতে আরোহী থাকিয়া সাতবার পবিত্র কা'বা

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।